Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
পদত্যাগ করেননি, মন্ত্রণালয়ের চিঠিও পাননি দাবি কুয়েটের সহ-উপাচার্যের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 April, 2025, 03:45 pm
Last modified: 24 April, 2025, 04:20 pm

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ

পদত্যাগ করেননি, মন্ত্রণালয়ের চিঠিও পাননি দাবি কুয়েটের সহ-উপাচার্যের

সহ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘গণমাধ্যমের খবরে দেখছি যে কুয়েটের ভিসি ও প্রো–ভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অধ্যাপক হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ–সংক্রান্ত কোনো মেইল এখনো আমি পাইনি। আর আমি পদত্যাগ করিনি বা পদত্যাগের জন্য কোনো চিঠি পাঠাইনি।’
টিবিএস রিপোর্ট
24 April, 2025, 03:45 pm
Last modified: 24 April, 2025, 04:20 pm
সহ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। ফাইল ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগপত্র নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

এর আগে আজ (২৪ এপ্রিল) জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যে কুয়েটের উপাচার্য ও সহ–উপাচার্যকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান।

তবে, সহ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রথম আলোকে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেননি, যা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সরকারি কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, 'গণমাধ্যমের খবরে দেখছি যে কুয়েটের ভিসি ও প্রো–ভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অধ্যাপক হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ–সংক্রান্ত কোনো মেইল এখনো আমি পাইনি। আর আমি পদত্যাগ করিনি বা পদত্যাগের জন্য কোনো চিঠি পাঠাইনি।'

অন্যদিকে অধ্যাপক শেখ শরীফুল আলম জানান, তিনি পদত্যাগ করেননি, বরং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সদস্যের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি কর্তৃপক্ষকে অব্যাহতি দেওয়ার মতো 'পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া' থেকে বিরত থাকার অনুরোধ জানান এবং অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রথম আলোর হাতে আসা ওই চিঠিতে অধ্যাপক শরীফুল আলম বলেন, 'গত বছরের ৪ ডিসেম্বর তিনি সহ–উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে যোগদানের পর থেকে উপাচার্য তাঁকে কোনো প্রশাসনিক ও আর্থিক কাজে সহযোগিতা করেননি।'

তিনি লেখেন, 'বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক সহ–উপাচার্যের সীমিত আকারে প্রশাসনিক ও আর্থিক কাজ করার যে নীতিমালা ছিল, তা গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৭তম (জরুরি) সিন্ডিকেট সভার মাধ্যমে বাতিল করে দেওয়া হয়। ফলে গত চার মাসে প্রশাসনিক কাজ ও আর্থিক বিলে স্বাক্ষর করতে না দিয়ে তাঁকে বঞ্চিত করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য পদটি একটি অলংকারিক পদে পরিণত করা হয়।'

তিনি আরও লেখেন, 'আমি নিজে এখনো আমার অপরাধ সম্পর্কে জানি না এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি, যা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া এবং কোনো অপরাধ বা অপকর্ম না করে অব্যাহতি দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুল বার্তা যাবে বলে মনে করি।'

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

পরদিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবন ঘেরাও করে রাখেন। এরপর সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই রাতেই অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে খানজাহান আলী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুনরায় শুরুর প্রচেষ্টায় সমর্থন করার অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করে আসছেন।

২০ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল করে এবং সব রাজনৈতিক ছাত্রসংগঠনের বিরুদ্ধে 'রেড কার্ড' প্রদর্শন করে উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেন, যার মধ্যে উপাচার্যের পদত্যাগ এবং ১৮ ফেব্রুয়ারির ঘটনার বিচার ছিল অন্যতম।

এরপর ২৫ ফেব্রুয়ারি ৯৯তম জরুরি সিন্ডিকেট সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের পরদিন সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনার পর শিক্ষার্থীরা টানা ৬৫ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

কুয়েট / পদত্যাগ / প্রো-ভিসি / শিক্ষার্থী আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net