Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
যুক্তরাষ্ট্রের ঝুঁকির ভয়ে সুইস ব্যাংকে হিসাব খুলছেন ধনী মার্কিনিরা

আন্তর্জাতিক

সিএনবিসি
22 April, 2025, 11:35 am
Last modified: 22 April, 2025, 11:43 am

Related News

  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
  • কেন দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন চীনের ধনীরা? 
  • ‘চীনের সঙ্গে চুক্তি করলেই’ কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • গার্মেন্ট রপ্তানিকারকদের চাপে ইয়ার্নে শুল্ক আরোপ থেকে সরে আসছে বাণিজ্য মন্ত্রণালয়?

যুক্তরাষ্ট্রের ঝুঁকির ভয়ে সুইস ব্যাংকে হিসাব খুলছেন ধনী মার্কিনিরা

মার্কিন গ্রাহকদের কেউ কেউ ডলারের ওপর নির্ভরতা কমাতে চান। তাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঋণের কারণে ডলারের মান আরও কমে যেতে পারে। সুইজারল্যান্ডের রাজনৈতিক নিরপেক্ষতা, স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী মুদ্রা এবং নির্ভরযোগ্য আইনি কাঠামো অনেকের কাছেই আকর্ষণীয়।
সিএনবিসি
22 April, 2025, 11:35 am
Last modified: 22 April, 2025, 11:43 am

সম্পদের বৈচিত্র্য আনার লক্ষ্য থেকে শুরু করে রাজনৈতিক উদ্বেগ—বিভিন্ন কারণে সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন ধনাঢ্য মার্কিন নাগরিকরা। সাম্প্রতিক মাসগুলোতে সুইস ব্যাংকগুলোতে এমন গ্রাহকের সংখ্যা আশানুরূপ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক পরামর্শ প্রতিষ্ঠান আলপেন পার্টনার্স ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী পিয়েরে গ্যাব্রিস বলেন, 'এটা একপ্রকার ঢেউয়ের মতো আসে। বারাক ওবামা যখন নির্বাচিত হয়েছিলেন, তখন একটি বড় ঢেউ এসেছিল। কোভিডের সময় আরেকটি। এখন আবার শুল্কের কারণে নতুন একটি ঢেউ উঠছে।'

তিনি জানান, মার্কিন গ্রাহকদের কেউ কেউ ডলারের ওপর নির্ভরতা কমাতে চান। তাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঋণের কারণে ডলারের মান আরও কমে যেতে পারে। সুইজারল্যান্ডের রাজনৈতিক নিরপেক্ষতা, স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী মুদ্রা এবং নির্ভরযোগ্য আইনি কাঠামো অনেকের কাছেই আকর্ষণীয়।

আবার অনেকেই মার্কিন রাজনীতিতে অস্থিরতা এবং ট্রাম্প প্রশাসনের অধীনে আইনের শাসনের দুর্বলতার আশঙ্কায় সুইস অ্যাকাউন্ট খুলছেন। কারও উদ্দেশ্য আবার সুইজারল্যান্ডে সোনার বার কেনা বা সংরক্ষণ, যেটি দেশটি ঐতিহ্যগতভাবে বিখ্যাত।

গ্যাব্রিস আরও জানান, অনেকে ইউরোপে নাগরিকত্ব বা রেসিডেন্সি পেতে চাইছেন, সেখানে বাড়ি কিনতে আগ্রহী। তিনি বলেন, 'এটা তাদের বিকল্প পরিকল্পনা।'

সুইজারল্যান্ডে অ্যাকাউন্ট খোলা খুব একটা কঠিন নয়, তবে যুক্তরাষ্ট্রের কড়া হিসাব-নিকাশ ও তথ্য প্রকাশের নিয়ম মানতে হয়। বড় মার্কিন ব্যাংকগুলো সরাসরি সুইস অ্যাকাউন্ট খুলতে না পারলেও তারা এমন কিছু সুইস কোম্পানির সঙ্গে কাজ করে যারা মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে নিবন্ধিত এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনিয়োগ গ্রাহক হিসেবে গ্রহণ করতে পারে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) নিবন্ধিত মার্কিন ক্লায়েন্টদের জন্য বৃহত্তম সুইস ব্যাংক বলে বিবেচিত ভনটোবেল এসবিএফএ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সুইস প্রাইভেট ব্যাংক পিকট জানায়, তাদের এসইসি-নিবন্ধিত প্রতিষ্ঠান পিকট নর্থ আমেরিকা অ্যাডভাইজার্সে ক্লায়েন্টদের অনুরোধে 'উল্লেখযোগ্য বৃদ্ধি' দেখা যাচ্ছে।

আগে যেখানে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা মানেই কর ফাঁকি দেওয়ার সম্ভাবনা ভাবা হতো, এখন এসব প্রক্রিয়া অনেকটাই নিয়ন্ত্রিত ও স্বচ্ছ। পূরণ করতে হয় প্রয়োজনীয় কর ফর্ম, দিতে হয় রিপোর্টিং।

গ্যাব্রিস বলেন, 'অনেক মার্কিনি এখন বুঝতে পারছেন, তাদের পুরো সম্পদই ডলারে রাখা। তাই তারা ভাবছেন—'হয়তো কিছুটা বৈচিত্র্য আনা দরকার।'

Related Topics

টপ নিউজ

সুইস ব্যাংক / শুল্ক আরোপ / ধনী / মার্কিন অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
  • কেন দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন চীনের ধনীরা? 
  • ‘চীনের সঙ্গে চুক্তি করলেই’ কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • গার্মেন্ট রপ্তানিকারকদের চাপে ইয়ার্নে শুল্ক আরোপ থেকে সরে আসছে বাণিজ্য মন্ত্রণালয়?

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net