Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
মন দিয়ে মানুষের কথা শুনে নিজের জন্য প্রাসঙ্গিক তথ্য আলাদা করতে পারে কুকুর: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 April, 2025, 09:50 am
Last modified: 21 April, 2025, 09:52 am

Related News

  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ার সময় তরুণীকে ‘মারধর’, থানায় অভিযোগ
  • ‘ব্যথা’ অনুভব করে এআই, নিজের যন্ত্রণা ‘উপশমে’ মানুষের ক্ষতিও করতে পারে: গবেষণা
  • বয়স বাড়লে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কেন?
  • যে পাখির ডাক সবচেয়ে সুরেলা, জানা গেল নতুন গবেষণায়

মন দিয়ে মানুষের কথা শুনে নিজের জন্য প্রাসঙ্গিক তথ্য আলাদা করতে পারে কুকুর: গবেষণা

গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ কথোপকথনের মধ্যে যদি কুকুরের নামের মতো কিছু নির্দিষ্ট শব্দ থাকে, এবং মানুষ যদি সরাসরি তাদের সঙ্গে কথা না-ও বলে, তাহলেও কুকুর সেই গুরুত্বপূর্ণ শব্দগুলো চিনতে পারে।
টিবিএস ডেস্ক
21 April, 2025, 09:50 am
Last modified: 21 April, 2025, 09:52 am
ছবি: সংগৃহীত

নতুন এক গবেষণায় দেখা গেছে, কুকুরেরা মানুষের কথা 'শোনার' সক্ষমতা রাখে। গবেষণায় জানা গেছে, কুকুরের মস্তিষ্কে এমন ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তারা মানুষের কথা শোনার সময় নিজেদের জন্য প্রাসঙ্গিক তথ্য আলাদা করে নিতে পারে। খবর বিবিসি'র।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘ কথোপকথনের মধ্যে যদি কুকুরের নামের মতো কিছু নির্দিষ্ট শব্দ থাকে, এবং মানুষ যদি সরাসরি তাদের সঙ্গে কথা না-ও বলে, তাহলেও কুকুর সেই গুরুত্বপূর্ণ শব্দগুলো চিনেতে পারে।

গবেষণার প্রধান লেখক ও সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ডেভিড রেবি বলেন, এটি মানুষ কুকুরকে পোষ মানানোর ফল হতে পারে। তবে নেকড়ে ও অন্যান্য বন্য প্রাণীর মধ্যেও এমন ধরনের ক্ষমতা রয়েছে কি না, তা জানার জন্য আরও গবেষণা করা প্রয়োজন।

'আমাদের গবেষণায় দেখা গেছে, কুকুরেরা একঘেয়ে ও গুরুত্বহীন কথার মধ্য থেকেও নিজের জন্য গুরুত্বপূর্ণ শব্দ খুঁজে বের করতে ও চিনতে পারে। এমনকি যখন আমরা তাদের মনোযোগ আকর্ষণের জন্য যে স্বরের ভিন্নতা ব্যবহার করি, সেটা না থাকলেও।'

গবেষণায় অংশ নেওয়া লিংকন বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক ড. হলি রুট-গুতেরিজ বলেন, 'এই ফলাফল দেখায়, কুকুরেরা আমাদের কথা কত ভালোভাবে শোনে এবং আমরা যা বলি, তার কতটা তারা বোঝে।'

তিনি আরও বলেন, কুকুরেরা বুঝতে পারে যে মানুষ তাদের নাম ধরে ডাকছে মনোযোগ পাওয়ার জন্য। যদিও প্রায় সব সময়ই এটি হয় আদুরে স্বরে, যাকে আমরা 'বেবি টক' বলি।

ড. রুট-গুতেরিজ জানান, গবেষকেরা জানতে চেয়েছিলেন কুকুরেরা শুধু আনন্দের স্বরেই সাড়া দেয় কি না, নাকি তারা একঘেয়ে স্বরে বলা একটি বাক্যের ভেতরেও নিজের নাম চিনে নিতে পারে।

গবেষণায় বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি কুকুর যেমন, ডাকশুন্ড ও সেন্ট বার্নার্ড অংশ নিয়েছিল।

গবেষকেরা জানিয়েছেন, ভবিষ্যতে তারা পরীক্ষা করে দেখবেন ঠিক কোন বয়স থেকে কুকুর ছানাগুলো মানুষের কথাবার্তায় সাড়া দিতে শুরু করে।

Related Topics

টপ নিউজ

গবেষণা / কুকুর / কথা / নাম ধরে ডাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ার সময় তরুণীকে ‘মারধর’, থানায় অভিযোগ
  • ‘ব্যথা’ অনুভব করে এআই, নিজের যন্ত্রণা ‘উপশমে’ মানুষের ক্ষতিও করতে পারে: গবেষণা
  • বয়স বাড়লে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কেন?
  • যে পাখির ডাক সবচেয়ে সুরেলা, জানা গেল নতুন গবেষণায়

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net