Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
মাওয়া হাইওয়েতে বরিশাল এক্সপ্রেসের বেপরোয়া বাসের ধাক্কায় ৩ যান দুর্ঘটনা, আহত ৮

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2025, 09:35 pm
Last modified: 18 April, 2025, 09:41 pm

Related News

  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

মাওয়া হাইওয়েতে বরিশাল এক্সপ্রেসের বেপরোয়া বাসের ধাক্কায় ৩ যান দুর্ঘটনা, আহত ৮

ধারাবাহিক এই সংঘর্ষে অন্তত আটজন যাত্রী আহত হন। তবে চালক বাস থামাননি; ছাদবিহীন অবস্থাতেই প্রায় ১০ কিলোমিটার চালিয়ে যান তিনি।
টিবিএস রিপোর্ট
18 April, 2025, 09:35 pm
Last modified: 18 April, 2025, 09:41 pm
দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়ার পরেও বাসটি চলতে থাকে। ছবি: টিবিএস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় গতকাল (১৭ এপ্রিল) রাতে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের একটি বাস ভয়াবহ দুর্ঘটনায় পড়ে।

প্রথমে একটি মাইক্রোবাস, এরপর একটি কাভার্ডভ্যান ও শেষে একটি কনটেইনার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। সংঘর্ষগুলোর প্রবল আঘাতে বাসটির ছাদ সম্পূর্ণ উড়ে যায়।

ধারাবাহিক এই সংঘর্ষে অন্তত আটজন যাত্রী আহত হন। তবে চালক বাস থামাননি; ছাদবিহীন অবস্থাতেই প্রায় ১০ কিলোমিটার চালিয়ে যান তিনি।

আহত যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করলে লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার স্থানীয় বাসিন্দারা বাসটি থামান।

পরে হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। শাহিন নামের গুরুতর একজন আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, 'ধাক্কাগুলোর প্রভাব মূলত বাসের ছাদে লেগেছে। বাসটি খুব গতিতে চলছিল বলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সৌভাগ্যক্রমে কেউ নিহত হননি।'

দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে যান।

যাত্রীদের অভিযোগ, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। প্রথম সংঘর্ষের পরও চালক বাস না থামিয়ে আরও দ্রুত গতিতে চালান।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, চালক দুর্ঘটনাস্থলের আশেপাশে থাকা হাইওয়ে পুলিশ ও সেনা সদস্যদের এড়িয়ে যেতে একটি অভ্যন্তরীণ সড়কে ঢুকে পড়েন।  

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 
Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / যাত্রীবাহী বাস দুর্ঘটনা / মাওয়া এক্সপ্রেসওয়ে / বাস দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net