Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
গাজীপুরে বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহত, বাসে আগুন  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 April, 2025, 10:45 pm
Last modified: 14 April, 2025, 10:49 pm

Related News

  • গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা ধারণা পুলিশের
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন
  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহত, বাসে আগুন  

আজ সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
14 April, 2025, 10:45 pm
Last modified: 14 April, 2025, 10:49 pm
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুজন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়।

আজ সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় চ্যাম্পিয়ন পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি উল্টে গেলে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়। আহত হন শিশুটির মাসহ দুজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

ছবি: সংগৃহীত

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়। এতে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

বাস / সিএনজি / নিহত / আহত / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা ধারণা পুলিশের
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন
  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net