Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় টিউলিপ-হাসিনা-রেহানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2025, 01:00 pm
Last modified: 13 April, 2025, 05:01 pm

Related News

  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় টিউলিপ-হাসিনা-রেহানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে টিউলিপ এখন এমপি থাকা অবস্থায় বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। একইসঙ্গে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণের আবেদন করতে পারবে।
টিবিএস রিপোর্ট
13 April, 2025, 01:00 pm
Last modified: 13 April, 2025, 05:01 pm
বাম থেকে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও শেখ রেহানা। ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। 

রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

উল্লেখ্য, দেড় দশক দেশ শাসনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি।

এর আগে দ্য মেইল অন সানডে এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আজই (১৩ এপ্রিল) দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে বাংলাদেশের একটি আদালত।

গত সপ্তাহে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার আদালতে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আজ রাজধানীর সিনিয়র স্পেশাল জজ কোর্টে এসব অভিযোগপত্র পর্যালোচনা করে ৪২ বছর বয়সি এমপি টিউলিপের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন বিচারকরা। 

এই মামলায় দুদক অভিযোগ করেছে, ব্রিটিশ এমপি হিসেবে টিউলিপ তার প্রভাব খাটিয়ে শেখ হাসিনাকে দিয়ে নিজের মা শেখ রেহানা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিকের জন্য রাজধানীর পূর্বাচলে নিজের প্লট বাগিয়ে নেন। এই তিনজনই বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন।

তবে টিউলিপ ও তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছেন।

দুদকের অভিযোগ, টিউলিপের সিদ্দিকের চাপে শেখ হাসিনা রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলে ৬ হাজার ২১৩ একরের 'পূর্বাচল নিউ টাউন প্রোজেক্ট'-এ তাদের প্রত্যেককে একটি করে প্লট বরাদ্দ দেন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে টিউলিপ এমপি থাকা অবস্থায় বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। একইসঙ্গে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণের আবেদন করতে পারবে।

হাসিনা ও টিউলিপের পরিবারের ছয় সদস্যসহ মোট ১৬ জনের বিরুদ্ধে এই দুর্নীতির মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

গত মাসে টিউলিপের আইনজীবীরা দুদককে একটি চিঠি পাঠিয়ে বলেন, এই তদন্ত 'টার্গেটেড এবং ভিত্তিহীন'। তারা অভিযোগ করেন, টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ 'মিথ্যা ও হয়রানিমূলক'।

তবে গত সপ্তাহে দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, টিউলিপের সঙ্গে কোনো চিঠি চালাচালি করবে না কমিশন। বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।

তিনি বলেন, 'চিঠি চালাচালি বিচারিক প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। বিস্তারিত নথি পর্যালোচনা করে পূর্ণাঙ্গ অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। বিষয়টি এখন সম্পূর্ণ আদালতের এখতিয়ারে আছে। পরোয়ানা জারির পরও যদি তিনি হাজির না হন, তাহলে তাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করা হবে।'

উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে টিউলিপ সিদ্দিক সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেন। তার এক মাস আগে ডেইলি মেইল-এর প্রতিবেদনে জানানো হয়, টিউলিপ ও তার পরিবারের সদস্যরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন, এমন অভিযোগে দুদক তার বিরুদ্ধে প্রথম দুর্নীতির তদন্ত শুরু করেছে। যদিও টিউলিপ এই অভিযোগ অস্বীকার করেছেন।

এরপর জানা যায়, লন্ডনে টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটগুলোতে থাকেন, সেগুলো তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা তাকে উপহার দিয়েছেন।

এক অফিসিয়াল তদন্তে উঠে আসে, টিউলিপ ২০২২ সালে মেইল অন সানডেকে লন্ডনের কিংস ক্রস এলাকায় নিজস্ব ফ্ল্যাটটি তার বাবা-মা কিনে দিয়েছেন বলে যে তথ্য দিয়েছিলেন, সেখানে মিথ্যা বলে থাকতে পারেন। 

পরে অবশ্য টিউলিপ স্বীকার করেন, ওই ফ্ল্যাট ছিল তার স্বৈরশাসক খালার ঘনিষ্ঠ সহযোগী এক প্রভাবশালী রিয়েল এস্টেট ব্যবসায়ীর উপহার।

টিউলিপ মন্ত্রিত্ব ছাড়ার পর দুদক নতুন করে শুরু করে পূর্বাচল প্রকল্প নিয়ে তদন্ত শুরু করে। একইসঙ্গে ২০০২ সাল থেকে টিউলিপের মালিকানায় থাকা ঢাকার একটি ফ্ল্যাট নিয়েও আরেকটি অনুসন্ধান শুরু করে দুদক।

টিউলিপ দাবি করেন, তিনি ২০১৫ সালে—এমপি কয়েকদিন পরেই—ওই ফ্ল্যাট বোনের নামে হস্তান্তর করে দিয়েছিলেন। 

কিন্তু দুদকের দাবি, তিনি আসলে ফ্ল্যাটটির মালিকানা হস্তান্তর করেননি। বরং একটি ভুয়া হস্তান্তর দলিল তৈরি করেছিলেন। 

গত মাসে মেইল অন সানডে ঢাকার সাব-রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয়, ঢাকার ওই ফ্ল্যাটের মালিক এখনও টিউলিপ। 

তবে টিউলিপ এ বিষয়ে বলেন, তিনি সম্পূর্ণ 'বৈধ উপায়ে' বাংলাদেশি আইন অনুসারে ফ্ল্যাটটি বোনকে দিয়েছেন।

গত রাতেও আইনজীবীদের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে টিউলিপ বলেন, দুদক তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তা 'সম্পূর্ণ ভিত্তিহীন' এবং তার আইনজীবীরা লিখিতভাবে সব অভিযোগের জবাব দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, দুদক টিউলিপের চিঠির কোনো উত্তর দেয়নি, এমনকি সরাসরি তাদের সঙ্গেও কোনো যোগাযোগও করেনি। 

টিউলিপ ঢাকায় কোনো শুনানির ব্যাপারে কিছুই জানেন না দাবি করে ওই বিবৃতিতে বলা হয়, 'তার বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি কোনো ভিত্তি নেই'।

Related Topics

টপ নিউজ

টিউলিপ / টিউলিপ সিদ্দিক / শেখ হাসিনা / দুদক / প্লট বরাদ্দ / দুর্নীতির অভিযোগ / শেখ রেহানা / প্লট দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net