Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
অষ্টমীর স্নানোৎসবে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্রের পাড়ে পুন্যার্থীদের ঢল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2025, 06:45 pm
Last modified: 05 April, 2025, 06:51 pm

Related News

  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ
  • নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
  • নারায়ণগঞ্জের ৪ আসনে বিএনপি, ১টিতে জয়ী এনসিপি

অষ্টমীর স্নানোৎসবে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্রের পাড়ে পুন্যার্থীদের ঢল

সকাল ১১টায় স্নানোৎসব পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি আয়োজকদের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
টিবিএস রিপোর্ট
05 April, 2025, 06:45 pm
Last modified: 05 April, 2025, 06:51 pm
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমীর স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। পাপমোচনের আশায় ব্রহ্মপুত্র নদে ডুব দিতে জড়ো হন দেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো ভক্ত ও পুন্যার্থী। তাদের নিরাপত্তায় নেওয়া হয় কঠোর ব্যবস্থা।

সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এ স্নান অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী শুক্রবার (৪ এপ্রিল) মধ্যরাত থেকে লগ্ন মেনে শুরু হয় স্নানোৎসব।

লাঙ্গলবন্দের ২০টি স্নানঘাটে ভিড় করেন ভক্তরা। স্নানের মাধ্যমে পাপমুক্তি ও ব্রহ্মার সন্তুষ্টি লাভের বিশ্বাসেই বহু বছর ধরে এখানে আসছেন তারা।

স্নানোৎসব ঘিরে নদীর পাড়ে থাকা মন্দিরগুলোতে চলে পূজা-অর্চনা ও ধর্মীয় সংগীত। প্রতিটি ঘাটে ছিল পর্যাপ্ত নিরাপত্তা, পোশাক পরিবর্তনের স্থান এবং শৌচাগারের ব্যবস্থা। আয়োজকদের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে।

কুমিল্লা থেকে আসা বনি দাস বলেন, 'প্রতিবছরই এখানে স্নানে আসি। রাস্তায় কিছু যানজট ছিল। ভগবানের কাছে প্রার্থনা, তিনি যেন সবার মঙ্গল করেন, দেশে হানাহানি বন্ধ হয়।'

নারায়ণগঞ্জ শহরের গৃহবধূ শ্রদ্ধা পাল বলেন, 'সবার মঙ্গল চাই। ভগবান যেন সবাইকে সুস্থ রাখেন। এবার নিরাপত্তা ও আয়োজন আগের চেয়ে অনেক ভালো।'

লাঙ্গলবন্দ স্নান উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জয় কে. রায়চৌধুরী বলেন, 'পুণ্যার্থীরা যেন ধর্মীয় নিয়ম মেনে স্নানোৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের চেষ্টা। প্রশাসনের সার্বিক সহযোগিতা পেয়েছি। সরকার যেভাবে খেয়াল দিয়েছে, সেজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।'

সকাল ১১টায় স্নানোৎসব পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি আয়োজকদের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

সকালে স্নানোৎসবকে কেন্দ্র করে মহাসড়কের দুই পাশে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজট দেখা যায়। বন্দরের কেওঢালা থেকে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত এই যানজট সৃষ্টি হলেও বেলা বাড়তেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

লাঙ্গলবন্দ স্নান / সনাতন ধর্ম / সনাতন ধর্মাবলম্বী / নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ
  • নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
  • নারায়ণগঞ্জের ৪ আসনে বিএনপি, ১টিতে জয়ী এনসিপি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net