Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
‘ম্যারাডোনা মারা যাননি, তিনি অমর’

খেলা

টিবিএস রিপোর্ট
26 November, 2020, 02:00 pm
Last modified: 26 November, 2020, 02:04 pm

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নিলামে উঠছে ম্যারাডোনার ৮৬’র গোল্ডেন বল
  • চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
  • ৩০ বছর ধরে চলা মামলা থেকে মুক্ত ম্যারাডোনা
  • মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে স্মরণ করল নাপোলিবাসী

‘ম্যারাডোনা মারা যাননি, তিনি অমর’

থেমে গেছে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার হৃদস্পন্দন, থমকে গেছে গোটা বিশ্ব। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের প্রয়াণে সবখানে শোকের মিছিল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনা কিংবা আর্জেন্টিনা থেকে ইতালি, সবখানে চলছে শোকের মাতম।
টিবিএস রিপোর্ট
26 November, 2020, 02:00 pm
Last modified: 26 November, 2020, 02:04 pm

থেমে গেছে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার হৃদস্পন্দন, থমকে গেছে গোটা বিশ্ব। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের প্রয়াণে সবখানে শোকের মিছিল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনা কিংবা আর্জেন্টিনা থেকে ইতালি, সবখানে চলছে শোকের মাতম। প্রিয় ফুটবলারের বিদায় যেন কিছুই মানতে পারছে না কেউ। তাদের একজন জ্লাতান ইব্রাহিমোভিচ। 

সুইডেনের তারকা এই ফুটবলার অবশ্য এটাই মানছেন না যে, ম্যারাডোনা আর নেই। ইব্রার মতে ম্যারাডোনার মৃত্যু হয় না, তিনি অমর। ম্যারাডোনার মতোই খেপাটে কাণ্ডের কারণে অনেকবার শিরোনাম হওয়া ইব্রাহিমোভিচ তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'ম্যারাডোনা মারা যাননি, তিনি অমর। বিশ্বকে সর্বকালের সেরা ফুটবলার উপহার দিয়েছেন ঈশ্বর। তিনি চিরকালের জন্য বেঁচে থাকবেন।'

খেলায় মিল না থাকলেও ম্যারাডোনার স্বভাবের সঙ্গে অনেকটাই মিলে যায় ইব্রাহিমোভিচের। সবকিছুতেই থোরাই কেয়ার। ম্যারাডোনার মতো করে নিজেকে সেরা বলতেও দ্বিধা করেন না এসি মিলানের হয়ে খেলা এই ফরোয়ার্ড। মনের মতো এক মানুষের বিদায়ে ইব্রার হৃদয়ে তাই রক্ত ঝরছে। 

ম্যারাডোনার সঙ্গে ইব্রাহিমোভিচ। ছবি: সংগৃহীত

দুই সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকের শিকার হন ম্যারাডোনা। ওই সময় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি নিজ বাসভবনেই ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। বুধবার (২৫ নভেম্বর) নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বিশ্ব ফুটবলের এই মহানায়কের।

মস্তিষ্কে অস্ত্রোপচারের আটদিন পর গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান ম্যারাডোনা। অলিভোস ক্লিনিক নামে বেসরকারি হাসপাতালটি ছেড়ে বাড়ি ফেরার সময় হাজারো ভক্ত তাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করেছিলেন। ভক্তদের এই ভালোবাসায় আর সাড়া দেওয়া হবে না তার। সবাইকে শোকাকুল করে তিনি মরণের অজানা জগতে পাড়ি জমালেন।

Related Topics

টপ নিউজ

দিয়েগো ম্যারাডোনা / জ্লাতান ইব্রাহিমোভিচ / আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নিলামে উঠছে ম্যারাডোনার ৮৬’র গোল্ডেন বল
  • চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
  • ৩০ বছর ধরে চলা মামলা থেকে মুক্ত ম্যারাডোনা
  • মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে স্মরণ করল নাপোলিবাসী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net