Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বিমসটেকের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান মিয়ানমারের জান্তা প্রধান

আন্তর্জাতিক

রয়টার্স 
29 March, 2025, 05:30 pm
Last modified: 29 March, 2025, 05:33 pm

Related News

  • ‘মোদিরও পদত্যাগ চাই’: ভারতের সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করতে ‘ককরোচ পার্টি’র সদস্যদের অবস্থান
  • মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ২০২২ সালের পর আর দেখা যায়নি—মিয়ানমারের কারাবন্দি নেত্রী সু চি কি মারা গেছেন?
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • সার্ক ও বিমসটেকের মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই: শামা ওবায়েদ

বিমসটেকের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান মিয়ানমারের জান্তা প্রধান

যেসব সরকার প্রধানের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টা চলছে তাঁদের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যতম।
রয়টার্স 
29 March, 2025, 05:30 pm
Last modified: 29 March, 2025, 05:33 pm
ছবি: সংগৃহীত

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং আগামী সপ্তাহে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাবেন। এই সম্মেলনের সাইডলাইনে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে চান। এজন্য নেপিডো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সামরিক অভ্যুত্থানে মিয়ারমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত ও গৃহযুদ্ধ শুরুর পরে এটি হবে থাইল্যান্ডে তার এক বিরল এক সফর। মিন অং হ্লাইংয়ের ওপর পশ্চিমা দেশগুলোর ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের উত্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তাকে আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতেও নিষেধ করা হয়েছে।

মিয়ানমার ও থাইল্যান্ড উভয়েই আসিয়ানের সদস্য। এই প্রেক্ষাপটে বিমসটেক সম্মেলনে যোগ দিতে মিন অং হ্লাইংয়ের থাইল্যান্ড সফর বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। বিশেষত, যখন রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া বাংলাদেশ তাঁদের মিয়ানমারে ফেরত পাঠাতে চাইছে।

জেনারেল মিন অং হ্লাইং আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাবেন। মিয়ানমারের প্রতিনিধি দল বিভিন্ন দেশের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা করছে। যেসব সরকার প্রধানের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টা চলছে তাঁদের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যতম।

এবিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানোর অনুমোদন না থাকায়, নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মিয়ানমারের একজন কর্মকর্তার কথা উল্লেখ করে একটি সূত্র জানায়, 'তাঁরা বৈঠকের জন্য যোগাযোগ করছেন।'

ভারতের সরকারি একটি সূত্র জানায়, মিয়ানমারের কর্মকর্তারা জান্তা প্রধান এবং মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য নয়াদিল্লির কাছে 'প্রস্তাব' দিয়েছেন, তবে ভারত এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবিষয়ে কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের জন্য যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

এই প্রেক্ষাপটে, মিয়ানমারের এই জেনারেল বিমসটেক সম্মেলনে যোগ দিচ্ছেন কি না- রয়টার্সের এমন প্রশ্নের জবাবে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমসটেক সদস্যভুক্ত সকল দেশের নেতারা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার সংকটের মধ্যে রয়েছে। অভ্যুত্থানের পর দেশব্যাপী গণতন্ত্রকামীদের বিক্ষোভ শুরু হয়, যা একপর্যায়ে জান্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটির জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি মানুষ মানবিক সহায়তার প্রয়োজন।

অন্যান্য নেতাদের সঙ্গে যোগ দিতে থাইল্যান্ডে এই সফর জেনারেল মিন অং হ্লাইংয়ের জন্য তাৎপর্যপূর্ণ। তিনি দেশে এবং বিদেশে তার সরকারকে বৈধতা দিতে এবং একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। তবে সমালোচকেরা এ নির্বাচনকে সেনাবাহিনীর শাসন টিকিয়ে রাখার একটি 'প্রহসন' হিসেবে অভিহিত করেছেন।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / জান্তা সরকার / জেনারেল মিন অং হ্লাইং / বিমসটেক / ড. মুহাম্মদ ইউনূস / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • ‘মোদিরও পদত্যাগ চাই’: ভারতের সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করতে ‘ককরোচ পার্টি’র সদস্যদের অবস্থান
  • মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ২০২২ সালের পর আর দেখা যায়নি—মিয়ানমারের কারাবন্দি নেত্রী সু চি কি মারা গেছেন?
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • সার্ক ও বিমসটেকের মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই: শামা ওবায়েদ

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net