Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
তামিমের টস করা থেকে হাসপাতাল যাওয়া, পুরো ঘটনার বর্ণনা দিলেন ম্যাচ রেফারি

খেলা

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 05:15 pm
Last modified: 24 March, 2025, 05:24 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

তামিমের টস করা থেকে হাসপাতাল যাওয়া, পুরো ঘটনার বর্ণনা দিলেন ম্যাচ রেফারি

‘আমরা যখন কাছে গেলাম, তামিমের কোনো কথা তো নেই, অচেতন অবস্থায়। তখন আমরা ভয় পেয়ে গেছি। আমরা কি হেলিকপ্টারে তুলব বা গাড়িতে রেখে কি করব! ডাক্তারকে জিজ্ঞেস করলাম। ডালিম পাঞ্চ করছে ওকে, মুখ দিয়ে ফেনা পড়ছে; পালস নেই এমন একটা অবস্থা। ডাক্তার জানান, হেলিকপ্টারে নিলে সে চিকিৎসা বঞ্চিত হতে পারে।’
টিবিএস রিপোর্ট
24 March, 2025, 05:15 pm
Last modified: 24 March, 2025, 05:24 pm

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। ঠিক সময়েই বিকেএসপি চলে যান তামিম ইকবাল, করেন টসও। কিন্তু এরপরই তার জীবনে বয়ে যায় ঝড়। বুকে তীব্র ব্যথা নিয়ে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজে যান অভিজ্ঞ এই ওপেনার। 

কিছুটা সুস্থ বোধ করায় বিকেএসপিতে ফেরেন তিনি। কিন্তু এরপর তামিমের অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে আবারও হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার। দ্রুততার ভিত্তিতে এনজিওগ্রাম করানো হয়, রিং পরানো হয় তামিমের হার্টে। 

তামিমের মাঠে টস করা থেকে হাসপাতালে যাওয়া, পুরো ব্যাপারটি কাছ থেকে দেখেছেন মোহামেডান-শাইনপুকুর ম্যাচে ম্যাচ রেফারি দেবব্রত পাল। দুই অধিনায়ককে নিয়ে তিনিই বিকেএসপির তিন নম্বর মাঠে টস করেন। তামিমের মাঠ ছাড়া, হাসপাতালে যাওয়া, সেখানে চিকিৎসা নেওয়া; পুরো ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেবব্রত। 

তার পুরো বর্ণনা তুলে ধরা হলো-

"আমরা যারা কাছ থেকে দেখেছি, ব্যাপারটা কিন্তু অকল্পনীয়। ক্রিকেটারদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করি, নিজেও ক্রিকেট খেলেছি। কিন্তু আজকের ঘটনা ক্যারিয়ারে এ রকম হয়নি। সকালে টস করলাম, তামিম এলো; দুই দলের অধিনায়ক। টস করে অধিনায়করা চলে যায়, কিন্তু গতকাল আমাদের একটা মিটিং ছিল। সে প্রেক্ষিতে আমি আর তামিম ৩/৪ মিনিট কথা বলি। কথা বলার পর ও ড্রেসিংরুমে চলে যায়, আমিও আমার দায়িত্বে চলে যাই।

ম্যাচও শুরু হয়। ম্যাচ শুরুর আনুমানিক ৪০ মিনিট পর ফিজিও এনাম আমাকে ফোন দিল, তামিম বুকে ব্যথা অনুভব করছে, আমরা তাকে হাসপাতালে নিতে চাই। মাঠে আমাদের অ্যাম্বুলেন্স ছিল, তামিমের গাড়িটাও ছিল। আমি দেখলাম যে তামিম গাড়িতে উঠে চলে গেল। আমিও সঙ্গে সঙ্গে অনুমতি দিলাম। চলে আসার পর খবর নিলাম কী অবস্থা, বললো আসার পর ডাক্তার ইসিজি করালো। ডাক্তারের কাছে যেটা শুনলাম, ডাক্তার কিছুক্ষণ থাকতে বলছে, কিন্তু তামিম বলছে যে ঢাকায় যেতে চায়। এরই মধ্যে সে তার পরিবারের সদস্য এবং হেলিকপ্টারের সঙ্গেও কথা বলেছে। 

ওই সময় আমি মাঠে, আমাদের বিকেএসপিতে যে ডাক্তার ছিলেন এবং ট্রেনার ডালিমের সঙ্গে যোগাযোগ ছিল। পরে যখন হেলিকপ্টার আসছে শুনলাম, মোহামেডানের ম্যানেজার ইনফর্ম করল। সঙ্গে সঙ্গে আমার মাথায় ক্লিক করল, আমার যে গাড়ি ছিল ওটা নিয়ে আসলাম ১ নম্বর মাঠের দিকে। ওখানে যে রানিং ট্র্যাক থাকে, ওখানে হেলিকপ্টার ল্যান্ড করল। আমরা যখন কাছে গেলাম, তামিমের কোনো কথা তো নেই, অচেতন অবস্থায়। 

তখন আমরা ভয় পেয়ে গেছি। আমরা কি হেলিকপ্টারে তুলব বা গাড়িতে রেখে কি করব! ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম। ডালিম পাঞ্চ করছে ওকে, মুখ দিয়ে ফেনা পড়ছে; পালস নেই এমন একটা অবস্থা। ডাক্তার জানান, হেলিকপ্টারে নিলে সে চিকিৎসা বঞ্চিত হতে পারে। আমরা সঙ্গে সঙ্গে দ্রুতই সে হাসপাতালে নিয়ে গেলাম, জ্যামও ছিল না। ৪/৫মিনিটের মধ্যে এলাম। এসে দেখলাম ডাক্তারদের পুরো একটা গ্রুপ রেডি হয়ে আছে। ওখানে সম্ভবত লাইফসাপোর্টেও নিয়ে যায়।"

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / হার্ট অ্যাটাক / দেবব্রত পাল / ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net