Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
রেকর্ড কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৬০ হাজার টাকা করে প্রণোদনা বোনাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 04:50 pm
Last modified: 24 March, 2025, 04:53 pm

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

রেকর্ড কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৬০ হাজার টাকা করে প্রণোদনা বোনাস

নৌপরিবহন কর্তৃপক্ষের ৪ হাজার ১০০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারীসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রায় ১৮০ জন কর্মকর্তা-কর্মচারী এই প্রণোদনা পাবেন বলেও তিনি জানান।
টিবিএস রিপোর্ট
24 March, 2025, 04:50 pm
Last modified: 24 March, 2025, 04:53 pm
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে রেকর্ড কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের স্বীকৃতি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এককালীন বিশেষ প্রণোদনা বোনাস ঘোষণা করেছে সরকার।

প্রোডাক্টিভ বোনাস হিসেবে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী পাবেন ৬০ হাজার টাকা, যার জন্য মোট ব্যয় হবে ৩০ কোটি ৬৯ লাখ টাকা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিজস্ব তহবিল থেকে বিতরণ করা প্রণোদনা বোনাস অনুমোদন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের আগেই যোগ্য সব কর্মকর্তা-কর্মচারীর পাওনা পরিশোধ নিশ্চিত করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

নৌপরিবহন কর্তৃপক্ষের ৪ হাজার ১০০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারীসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রায় ১৮০ জন কর্মকর্তা-কর্মচারী এই প্রণোদনা পাবেন বলেও তিনি জানান।

২০২৪ সালে বন্দরে রেকর্ড ব্রেকিং কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী ওয়ার্কার্স পার্টির (সাবেক সিবিএ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহের হোসেন চৌধুরী বলেন, 'আমাদের প্রাথমিক দাবি ছিল জনপ্রতি ৭৫ হাজার টাকা করে প্রণোদনা বোনাস। অনুমোদিত অর্থের পরিমাণ ৬০ হাজার টাকা, এর ফলে চট্টগ্রাম বন্দরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই খুশি এবং বোনাস বিতরণে বৈষম্য না থাকাটা সব কর্মচারীকে নতুন উদ্যমে কাজ করতে উত্সাহিত করবে।'

চট্টগ্রাম বন্দরের দাপ্তরিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউএস (২০ ফুট সমতুল্য ইউনিট) কনটেইনার এবং ১২ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ১৪ টন কার্গো হ্যান্ডলিং করেছে। ২০২৩ সালের তুলনায় কনটেইনার হ্যান্ডলিং ৭.৪২% এবং কার্গো হ্যান্ডলিং ৩.১১% বৃদ্ধি পেয়েছে।

এর ফলে বন্দরেরও উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

২০২৪ ক্যালেন্ডার বছরের রাজস্ব আয় ৫ হাজার ০৫৫.৯৯ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের ৪ হাজার ১৬৫.১৮ কোটি টাকা থেকে ২১.৩৯% বৃদ্ধি পেয়েছে।

রাজস্ব উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ কোটি ৯৭ লাখ টাকা, যা ২০২৩ সালের ২ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা থেকে ৩৭ দশমিক ৬০ শতাংশ বেশি।

এছাড়া, ২০২৪ সালে রাজস্ব ব্যয় হয়েছে ২ হাজার ১০৭ কোটি ২ লাখ টাকা, যা আগের বছরের ২ হাজার ২০২ কোটি ৮ লাখ টাকা থেকে ৪ দশমিক ২০ শতাংশ কম।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / প্রণোদনা বোনাস / কন্টেইনার / কার্গো হ্যান্ডলিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net