Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
সৌদি যুবরাজ বিন সালমানের সঙ্গে নেতিনিয়াহুর গোপন বৈঠক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 November, 2020, 09:15 pm
Last modified: 24 November, 2020, 12:38 am

Related News

  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইরাকের মরুভূমিতে মাসের পর মাস দুই গোপন ঘাঁটি রেখেছে ইসরায়েল; সেখান থেকে হামলা করেছে ইরানে
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 

সৌদি যুবরাজ বিন সালমানের সঙ্গে নেতিনিয়াহুর গোপন বৈঠক

হিব্রু ভাষায় প্রকাশিত গণমাধ্যমে অজ্ঞাতনামা ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, নেতিনিয়াহুর সফরসঙ্গী ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা- মোসাদের প্রধান ইয়োশি কোহেন।
টিবিএস ডেস্ক
23 November, 2020, 09:15 pm
Last modified: 24 November, 2020, 12:38 am
বেঞ্জামিন নেতিনিয়াহু ও মোহাম্মদ বিন সালমান। ছবি: এএফপি/ গেটি ইমেজেস

কোনো প্রকার পূর্ব ঘোষণা না দিয়েই গোপনে সৌদি আরব সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিয়াহু। ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনে তৎপর এ নেতা তার সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে বৈঠকে অংশ নেন।

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত একাধিক সংবাদের ভিত্তিতে এব্যাপারে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

গত রোববার (২২ নভেম্বর) রাতের ওই সফর সত্যিই হয়েছে, এব্যাপারে নিশ্চিত হওয়া গেলে- তা দুই দেশের মধ্যে শীর্ষ-পর্যায়ের সরাসরি বৈঠকের বিরল ঘটনা হবে। মার্কিন মিত্র উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে আঞ্চলিক স্বীকৃতি বাড়াতে চাইছে ইসরায়েল। ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ফিলিস্তিনি ভূখণ্ড দখলদার রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।     

হিব্রু ভাষায় প্রকাশিত গণমাধ্যমে অজ্ঞাতনামা ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, নেতিনিয়াহুর সফরসঙ্গী ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা- মোসাদের প্রধান ইয়োশি কোহেন।

সৌদি রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ সফরের ব্যাপারে কিছুই জানায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে এব্যাপারে জানতে চায় গার্ডিয়ান। কিন্তু, সেখান থেকেও কোনো সাড়া মেলেনি।  

বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি এক টুইট বার্তায় 'কোনো ধরনের বৈঠক হয়নি' বলে জোর দাবি করেন। 

তবে ফ্লাইট ট্র্যাকিং ডাটা অনুযায়ী দেখা গেছে, এর আগেও নেতিনিয়াহু ব্যবহার করেছেন এমন একটি প্রাইভেট জেট তেল আবিব থেকে সৌদি আরবের লোহিত সাগরের নতুন গড়ে তোলা নগরী 'নিওম'- এ রোববার রাতে অবতরণ করে। বিমানটি ওই শহরে কয়েক ঘণ্টা অবস্থানের পর আবার ইসরায়েলে ফিরে যায়।  

সামাজিক গণমাধ্যমে নেতিনিয়াহুর অন্যতম এক সহযোগী টোপাজ লুক এক টুইট বার্তায় নেতিনিয়াহুর সৌদি সফরের প্রতি ইঙ্গিত দেন। সেখানে তিনি বলেন, নেতিনিয়াহু যখন সৌদিতে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা করছিলেন তখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজ শুধু নিজ স্বার্থসিদ্ধির রাজনীতিতে ব্যস্ত ছিলেন। 

ইতোপূর্বে গান্টজ ১৫০ কোটি পাউন্ডে জার্মান সাবমেরিন কেনার চুক্তিতে দুর্নীতি অনুসন্ধানে একটি সংসদীয় কমিটি গঠন করেন। এই দুর্নীতিতে নেতিনিয়াহুর এক কাজিন-সহ তার বেশ কয়েকজন সহযোগীর জড়িত থাকার অভিযোগ রয়েছে।    

  • সূত্র: দ্য গার্ডিয়ান 
     
Related Topics

টপ নিউজ

সৌদি আরব / ইসরায়েল / বেঞ্জামিন নেতিনিয়াহু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইরাকের মরুভূমিতে মাসের পর মাস দুই গোপন ঘাঁটি রেখেছে ইসরায়েল; সেখান থেকে হামলা করেছে ইরানে
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net