Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
সাব্বির এখন শান্তশিষ্ট

খেলা

টিবিএস রিপোর্ট
22 November, 2020, 06:30 pm
Last modified: 26 November, 2020, 08:17 pm

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • নিয়ম না মানায় সাব্বিরকে খেলায়নি ঢাকা ক্যাপিটালস
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার

সাব্বির এখন শান্তশিষ্ট

জাতীয় দলে পথচলার ৬ বছর হয়ে গেছে। এখনও দলে জায়গা পোক্ত করতে পারেননি সাব্বির রহমান। দীর্ঘ ছয় বছরেও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। উল্টো বিভিন্ন বিতর্কে নাম জড়িয়ে নিন্দিত হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
22 November, 2020, 06:30 pm
Last modified: 26 November, 2020, 08:17 pm

জাতীয় দলে পথচলার ৬ বছর হয়ে গেছে। এখনও দলে জায়গা পোক্ত করতে পারেননি সাব্বির রহমান। দীর্ঘ ছয় বছরেও নিজেকে সেভাবে প্রমাণ করে দেখাতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। উল্টো বিভিন্ন বিতর্কে নাম জড়িয়ে নিন্দিত হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। অবশেষে বোধদয় হয়েছে তার, নিজেকে পরিণত মনে হচ্ছে সাব্বিরের। 

বয়স চলছে ২৯, সাব্বির এখনও নিজেকে তরুণই মনে করেন। একই সঙ্গে নিজেকে যথেষ্ট পরিণতও মনে হচ্ছে তার কাছে। বাংলাদেশের হয়ে ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে ও ৪৪ টি টি-টোয়েন্টি খেলা সাব্বিরের মনে হচ্ছে, একজন যথেষ্ট পরিণত মানুষ হিসেবে সেভাবেই আচরণ করা উচিত। 

পাঁচটি দল নিয়ে আগামী ২৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। বেক্সিমকো ঢাকার হয়ে ২০ ওভারের এই টুর্নামেন্টে খেলবেন সাব্বির। টুর্নামেন্টকে সামনে রেখে দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। রোববার অনুশীলনের পর দল এবং নিজের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি। 

নিজেকে চিনতে পারা সাব্বির এখন শান্তশিষ্ট। বাংলাদেশের এই ক্রিকেটার বলেন, 'আমি এখনও তরুণ তবে পরিণত। শেষ ৩-৪ বছর যেটা ছিল না, এখন হয়তো সেটা বুঝতে পারছি। যথেষ্ট পরিণত মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে কিছুটা শান্তশিষ্ট। যথেষ্ট পরিণত হিসেবে কাজ করা উচিত। সবকিছু মিলে ভালোমতো খেলার চেষ্টা করব।'

পরিশ্রমের বিকল্প নেই- নিজেকে পরিণত মনে হওয়া সাব্বির এটাও বুঝতে পারছেন। যে কারণে অনুশীলনে ঘাম ঝরিয়ে আসছেন তিনি, 'পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর সারাদিন ব্যাটিং করেও যে আমি রান করতে পারব, তার কোনো নিশ্চয়তা নেই। তবে আমি যতদিন রাজশাহী ছিলাম, চেষ্টা করেছি। ২০- ২৫ দিন আমি ভালো অনুশীলন করেছি।'

'সেন্টার উইকেটে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলাম। যেটা আমার ব্যাটিংয়ে দরকার, যেখানে আমার ব্যাটিং করার সুযোগ হয়েছে, আমি ব্যাটিং করতে চেষ্টা করেছি। এই টুর্নামেন্টকে ঘিরে অনুশীলন করেছি। ভালো কিছু করার জন্য অনুশীলন করেছি, দেখা যাক কী হয়।' যোগ করেন সাব্বির।

দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত সাব্বির, 'দল যেখানে চাইবে আমাকে, সেখানেই ব্যাটিং করতে রাজি আমি। হোক সেটা ওপেন বা ওয়ান ডাউন, চার কিংবা ছয়-সাত।'

রাজি থাকলেও নিজেকে পরের ধাপে নিয়ে যেতে আরেকটু উপরে ব্যাটিং করার ইচ্ছা তার, 'এখান থেকে আরেক ধাপে যেতে ভালো খেলতে হবে আমাকে। এখন ঘরোয়াতে আমি ৩০-৪০ বা ৬০-৭০ রানে আউট হয়ে যাই। সেঞ্চুরি করতে পারলে পরের ধাপে যেতে আমার জন্য সহজ হবে। সেক্ষেত্রে আরেকটু উপরে খেললে আমি পরবর্তী সময়ে আরও ভালো খেলতে পারব।'

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেন সাব্বির। বিশ্বকাপের পর শ্রীলঙ্কাতে ওয়ানডে খেলার পর আর দলে সুযোগ হয়নি তার। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে। চলতি বছরের শুরুর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে দলের বাইরে ছিলেন সাব্বির। বাদ পড়েছেন বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি থেকেও।

Related Topics

টপ নিউজ

সাব্বির রহমান / ক্রিকেটার / বেক্সিমকো ঢাকা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • নিয়ম না মানায় সাব্বিরকে খেলায়নি ঢাকা ক্যাপিটালস
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net