Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অন্যতম আদর্শ গণতান্ত্রিক দেশে পরিণত হবে: গুতেরেস

বাংলাদেশ

ইউএনবি
16 March, 2025, 11:35 am
Last modified: 16 March, 2025, 11:44 am

Related News

  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অন্যতম আদর্শ গণতান্ত্রিক দেশে পরিণত হবে: গুতেরেস

চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ ঢাকা ছেড়েছেন।
ইউএনবি
16 March, 2025, 11:35 am
Last modified: 16 March, 2025, 11:44 am
ছবি: ইউএনবি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়েছেন। বিদায়ের আগে তিনি আশা প্রকাশ করেন যে, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অন্যতম আদর্শ গণতান্ত্রিক দেশে পরিণত হবে। 

আজ সকাল ৯টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বিমান ছাড়ে। বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

ঢাকা ছাড়ার আগে গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সফরকালে গুতেরেস প্রধান উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কারকে স্বাগত জানান।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং সেখানকার শরণার্থীদের সঙ্গে ইফতার করেন। এছাড়া, গুতেরেস ঢাকায় একটি গোলটেবিল আলোচনায় অংশ নেন, যেখানে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, তিনি বাংলাদেশি তরুণ প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

গত ১৩ মার্চ ঢাকা সফরে আসা জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ সর্বাত্মক সহযোগিতা করবে।

শনিবার প্রধান উপদেষ্টার আয়োজিত ইফতার ও নৈশভোজে গুতেরেস অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন এবং বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

জাতিসংঘে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শান্তিরক্ষায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বিশ্বের অন্যতম বৃহত্তম শান্তিরক্ষী বাহিনী সরবরাহকারী দেশ।

'বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও নিষ্ঠার প্রতি আমি শ্রদ্ধা জানাই,' বলেন জাতিসংঘ মহাসচিব।

একই সঙ্গে, এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মহানুভবতারও প্রশংসা করেন তিনি।

'আপনারা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা বিশ্বের অনুসরণ করা উচিত,' বলেন গুতেরেস।

বাংলাদেশসহ বিশ্বের সব সমাজ তখনই শক্তিশালী ও স্থিতিশীল হয়, যখন সবাই রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে অর্থবহ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া, নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত শোনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান গুতেরেস।

তিনি বাংলাদেশের তরুণদের নেতৃত্ব ও প্রতিশ্রুতির প্রশংসা করে বলেন, 'তাদের সাম্য, ন্যায়বিচার ও শান্তির প্রতি অঙ্গীকার অনুপ্রেরণাদায়ক। এটি বৈশ্বিক সামাজিক, অর্থনৈতিক ও জলবায়ু ন্যায়ের আন্দোলনকে শক্তিশালী করছে।'

শনিবার এক সংবাদ সম্মেলনে গুতেরেস বাংলাদেশের জনগণের গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রত্যাশার কথা উল্লেখ করেন এবং বলেন, দেশটি বর্তমানে একটি 'গুরুত্বপূর্ণ পরিবর্তনের' মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, 'এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ সময়, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আপনাদের ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে সহযোগিতা করা,' বলেন জাতিসংঘ মহাসচিব।

বাংলাদেশের চলমান সংস্কার ও রূপান্তরের পথে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, 'শান্তি, জাতীয় সংলাপ, আস্থা ও ঐক্য প্রতিষ্ঠায় আমরা পাশে থাকব।'

'বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়তে জাতিসংঘ আপনাদের নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে,' বলেন গুতেরেস।

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ মহাসচিব / অ্যান্তোনিও গুতেরেস / সংস্কার / অন্তর্বর্তী সরকার / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net