Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
বাংলাদেশে কথিত সেনা অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, চরম দায়িত্বজ্ঞানহীনতা: সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2025, 07:00 pm
Last modified: 14 March, 2025, 09:13 pm

Related News

  • সংকট নিরসনে ব্যর্থতা ঢাকতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
  • জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি পণ্য পরিবহন মালিকদের
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান
  • দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন

বাংলাদেশে কথিত সেনা অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, চরম দায়িত্বজ্ঞানহীনতা: সরকার

প্রেস উইং মনে করে, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো শুধু মাত্র সাংবাদিকতার নৈতিকতাকে বিপন্ন করছে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনাও সৃষ্টি করছে।
টিবিএস রিপোর্ট
13 March, 2025, 07:00 pm
Last modified: 14 March, 2025, 09:13 pm
ছবি: সৌজন্যে

দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডেসহ আরও কিছু ভারতীয় সংবাদমাধ্যম সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটেছে বা অস্থিতিশীলতা তৈরি হয়েছে বলে মিথ্যা ও ভিত্তিহীন গল্প প্রচার করছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা কেবল অসত্য নয়, এটি চরম দায়িত্বজ্ঞানহীনও বটে। এ ধরনের মিথ্যাচার কৌশল আঞ্চলিক সম্পর্কের নীতির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে এবং একই সঙ্গে এসব সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।

আজ (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রতিবাদ পত্রে আরও বলা হয়, বাংলাদেশ একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক দেশ, যার শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সশস্ত্র বাহিনীও রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব প্রদর্শন করেছে এবং জাতীয় স্বার্থ, জনগণের নিরাপত্তা ও সংবিধান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে। এই ধরনের স্পর্শকাতর প্রতিবেদনে বাস্তব প্রমাণের একেবারেই অভাব রয়েছে। এই রিপোর্টটি এমনভাবে করা হয়েছে যেখানে সত্যের চেয়ে কল্পনাকে প্রাধান্য দেওয়া হয়েছে যা আঞ্চলিক সহযোগিতার মনোভাবের ক্ষতি করে।

প্রেস উইং মনে করে, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো শুধু মাত্র সাংবাদিকতার নৈতিকতাকে বিপন্ন করছে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনাও সৃষ্টি করছে। ভারত ও বাংলাদেশের জনগণ আতঙ্ক সৃষ্টি ও বিভাজনমূলক প্রচারণার শিকার কেন হবে। সংবাদমাধ্যমগুলোকে অবশ্যই সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখা ও তথ্য যাচাই করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতি করে এমন ভিত্তিহীন প্রতিবেদন থেকে বিরত থাকা জরুরি।

মিথ্যা প্রচারণা চালাচ্ছে এমন সব সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রেস উইং বলেছে, তারা যেন মিথ্যা প্রতিবেদন প্রত্যাহার ও সংশোধনী প্রকাশ করে এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়।

যদি এই ধরনের প্রোপাগান্ডামূলক প্রচারণার একমাত্র উদ্দেশ্য বিভেদ সৃষ্টি করা হয়, তবে উভয় দেশের উচিত এ ধরনের প্রচেষ্টাকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান, নিন্দা ও অগ্রাহ্য করা। মুক্ত মতপ্রকাশের নামে এমন প্রোপাগান্ডাকে উপেক্ষা করা চরম বিভ্রান্তিকর তথ্যের প্রতি সহনশীলতা প্রদর্শনের শামিল বলে উল্লেখ করা হয়।

Related Topics

টপ নিউজ

ভারতীয় গণমাধ্যম / সেনা অভ্যুত্থান / সরকার / সংবাদ বিজ্ঞপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • সংকট নিরসনে ব্যর্থতা ঢাকতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
  • জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি পণ্য পরিবহন মালিকদের
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান
  • দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net