Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
লক্ষ্মীপুরে প্রকাশ্যে কানে ধরে ওঠা-বসা করানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন বণিক সমিতির নেতা

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
13 March, 2025, 11:25 am
Last modified: 13 March, 2025, 11:25 am

Related News

  • 'ভুলত্রুটির' জন্য দুঃখ প্রকাশ করলেন ফিফা সভাপতি, বোর্ডের সমর্থনে বেঁচে গেল পদ
  • অতীতের রূঢ় আচরণের জন্য সাবেক এসএসএফ প্রধান ফাতেমী রুমির কাছে তারেক রহমানের দুঃখপ্রকাশ
  • ট্রাম্পের ভাষণ বিকৃতির ঘটনায় ক্ষমা চাইল বিবিসি, তবে ক্ষতিপূরণ দিতে রাজি না
  • গত ১৫ বছরে অপসাংবাদিকতার জন্য কেউ ক্ষমা প্রার্থনা করেনি: তথ্য উপদেষ্টা
  • দোহায় হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

লক্ষ্মীপুরে প্রকাশ্যে কানে ধরে ওঠা-বসা করানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন বণিক সমিতির নেতা

এ নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হলে বুধবার রাত পৌনে বারোটার দিকে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুইজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ।
সানা উল্লাহ সানু
13 March, 2025, 11:25 am
Last modified: 13 March, 2025, 11:25 am
১২ মার্চ লক্ষ্মীপুরে রমজান মাসে হোটেলে খাওয়ার 'শাস্তি' হিসেবে কানে ধরে ওঠা-বসায় বাধ্য করেন আবদুল আজিজ। ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুরে খাবার হোটেল থেকে বের করে বৃদ্ধসহ পানাহার করা কয়েকজনকে প্রকাশ্যে রাস্তায় কান ধরে ওঠা-বসা করানোর ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিদের নিকট ক্ষমা চেয়েছেন বণিক সমিতির নেতা আব্দুল আজিজ। গতকাল বুধবার (১২ মার্চ) দুপুরে লাঠি হাতে নিয়ে তিনি কয়েকজনকে কান ধরে ওঠা-বসা করতে বাধ্য করেন। 

এ নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হলে বুধবার রাত পৌনে বারোটার দিকে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুইজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ। 

থানা এলাকায় থেকে ধারণকৃত ভিডিও বার্তায় দেখা গেছে, ব্যবসায়ী নেতা আজিজ ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজুকে জড়িয়ে ধরে ক্ষমা চান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া লাল চুল ও দাড়িওয়ালা বৃদ্ধকে ভিডিওতে দেখা যায়নি।

ব্যবসায়ী নেতা আজিজ ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজুর কাছে পরবর্তীতে ক্ষমা চান। ছবি: টিবিএস

ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, 'কয়েকজন হোটেলে খাবার খাওয়ার জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক গিয়ে আমি উনাদেরকে বলেছি, আপনারা কেন খাচ্ছেন। আপনারাতো মুসলমান। সেক্ষেত্রে তারা বলেছে রোজা রাখেননি। আমি আসলে যে কাজটি করেছি, এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় অনুভূতি। সেজন্য এটা আমার করা ঠিক হয়নি। এজন্য আমি উনাদের কাছে ক্ষমা চাই। উনারা যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি এ ধরনের পুনরাবৃত্তি আর কখনো করবো না। এ ধরনের কাজের সঙ্গে জড়িত হবো না।'

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে রোজার পবিত্রতা রক্ষায় শহরের থানা রোড এলাকায় হিন্দুদের কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে বণিক সমিতি নেতা আজিজ অভিযান চালান। এসময় রোজা রাখেননি এমন কয়েকজন যুবক-বৃদ্ধকে হোটেল থেকে রাস্তায় বের করে প্রকাশ্যে তিনি কানে ধরে ওঠা-বসা করতে বাধ্য করেন।

ঘটনাটির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। এছাড়া, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে রাতে সদর থানা পুলিশ আব্দুল আজিজকে আটক করে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজু জানায়, রমজানের পবিত্রতা রক্ষায় বণিক সমিতি নেতা তাদেরকে শাস্তি দিয়েছেন। এখন তিনি ক্ষমা চেয়েছেন। তারা আইনগত ব্যবস্থাও নেবেন না।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, 'ঘটনার প্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে দুই ব্যক্তিকে আমরা থানায় এনেছি। কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ দেয়নি। এছাড়া আজিজ নিজেও ক্ষমা চেয়েছেন। এতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'ভুক্তভোগী লাল চুল-দাড়িওয়ালাকে আমরা খুঁজেছি পাইনি। শুধু লাল দাড়িওয়ালা না, ভুক্তভোগী অন্য কেউ এসেও যদি অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেবো।'
 
Related Topics

টপ নিউজ

কানে ধরে ওঠা-বসা / লক্ষীপুর / ক্ষমা চাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • 'ভুলত্রুটির' জন্য দুঃখ প্রকাশ করলেন ফিফা সভাপতি, বোর্ডের সমর্থনে বেঁচে গেল পদ
  • অতীতের রূঢ় আচরণের জন্য সাবেক এসএসএফ প্রধান ফাতেমী রুমির কাছে তারেক রহমানের দুঃখপ্রকাশ
  • ট্রাম্পের ভাষণ বিকৃতির ঘটনায় ক্ষমা চাইল বিবিসি, তবে ক্ষতিপূরণ দিতে রাজি না
  • গত ১৫ বছরে অপসাংবাদিকতার জন্য কেউ ক্ষমা প্রার্থনা করেনি: তথ্য উপদেষ্টা
  • দোহায় হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net