Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
আমানতকারীদের স্বার্থ রক্ষায় মেঘনা, এনআরবিসি, এনআরবি ব্যাংকের বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 March, 2025, 08:05 pm
Last modified: 12 March, 2025, 11:31 pm

Related News

  • এলপিজি আমদানিতে একক গ্রাহকের ঋণসীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

আমানতকারীদের স্বার্থ রক্ষায় মেঘনা, এনআরবিসি, এনআরবি ব্যাংকের বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

তিনি দাবি করেন, এ সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা তাদের আওয়ামী লীগের সাবেক সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 March, 2025, 08:05 pm
Last modified: 12 March, 2025, 11:31 pm

বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকিং কার্যক্রমে শৃঙ্খলা আনতে তিনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে।

বুধবার (১২ মার্চ) ঘোষিত এ সিদ্ধান্ত মেঘনা ব্যাংক, এনআরবিসি ব্যাংক ও এনআরবি ব্যাংকের জন্য নেওয়া হয়েছে। চতুর্থ প্রজন্মের এই তিন ব্যাংক ২০১৩ সালে কার্যক্রম শুরু করেছিল।

কেন্দ্রীয় ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ করেছে, যা এসব ব্যাংকের তত্ত্বাবধান করবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৩ মার্চ) এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

এই ব্যাংকগুলোর পৃষ্ঠপোষকদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত ছিলেন।

ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রক নীতিমালা বাস্তবায়ন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক তদারকি কার্যক্রম জোরদার করেছে।

গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবং আহসান এইচ মনসুরকে গভর্নর নিয়োগ দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে।

গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এবং তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের নীতিগত দুর্বলতার কারণে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার অবনতি ঘটেছে, যা ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা বিঘ্নিত করছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এসব বোর্ড ব্যাংকিং কোম্পানি আইনের পরিপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল, যা আমানতকারীদের স্বার্থের জন্য হুমকি।

বাংলাদেশ ব্যাংক আইনের ৪৭(১) ও ৪৮(১) ধারার অধীনে জনস্বার্থ রক্ষায় বিদ্যমান বোর্ড বাতিল করেছে এবং নতুন বোর্ড গঠন করেছে বলে চিঠিতে জানানো হয়েছে।

বিলুপ্ত একটি বোর্ডের এক সাবেক চেয়ারম্যান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, এসব ব্যাংকের আর্থিক অবস্থা খুব একটা দুর্বল ছিল না। কেন্দ্রীয় ব্যাংক আগেই দুর্বল ব্যাংকের তালিকা করলেও এই তিন প্রতিষ্ঠান সেখানে অন্তর্ভুক্ত ছিল না।

তিনি দাবি করেন, এ সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা তাদের আওয়ামী লীগের সাবেক সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পুনর্গঠনের ফলে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে এবং তারা ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়ার চাপ সৃষ্টি করতে পারেন।

সাবেক এ চেয়ারম্যান জানান, তিনিসহ ব্যাংক তিনটির সম্প্রতি বহিষ্কৃত চেয়ারম্যানরা বিদেশে অবস্থান করছেন।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি অর্থবছরে অন্তত দুইবার সভায় উপস্থিত থাকতে হয়। তবে অর্থবছর শেষ না হওয়ায় তাদের অনুপস্থিতি কোনো নিয়ম লঙ্ঘন করেনি বলে তিনি দাবি করেন।

আইনি বিতর্কের মধ্যে মেঘনা ব্যাংকের বোর্ড পুনর্গঠন

বোর্ড বাতিলের আগে মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান।

চলতি বছরের মার্চে, জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার দিন রংপুরের মিঠাপুকুরে এক রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় আশিকুর রহমানসহ ২২৪ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়।

মেঘনা ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হয়েছেন স্পন্সর শেয়ারহোল্ডার উজমা চৌধুরী, ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডের প্রতিনিধি পরিচালক তানভীর আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক মো. মামুনুল হক ও মো. রোজব আলীর মতো স্বাধীন পরিচালক।

এছাড়া আরও যোগ দিয়েছেন যমুনা ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, প্রাইম ব্যাংকের প্রাক্তন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এফসিএ মো. আলী আখতার রিজভী।

এনআরবিসির প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ

এদিকে, বিলুপ্ত এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান পারভেজ তমালের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে গত বছরের নভেম্বর মাসে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। একই আদেশে ব্যাংকের নির্বাহী কমিটির প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম এবং আর্থিক প্রশাসন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. জাফর ইকবাল হাওলাদারের অ্যাকাউন্টও জব্দ করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকার একটি আদালত শেয়ারবাজার কারসাজি, আর্থিক অপরাধ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন।

নবগঠিত এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্বাধীন পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া, যিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

নতুন পরিচালনা পর্ষদে আরও রয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক মো. আবুল বাশার ও মো. আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. শফিকুল রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুহাম্মদ এমদাদ উল্লাহ।

নতুন চেয়ারম্যান ছাড়াই এনআরবি ব্যাংকের বোর্ড পুনর্গঠন

অন্যদিকে, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) অপসারিত হলেও এখনো নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি।

তবে ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পরিচালকদের মধ্যে রয়েছেন স্পন্সর শেয়ারহোল্ডার ইকবাল আহমেদ ওবিই, গ্রামীণ ব্যাংকের প্রাক্তন বোর্ড সদস্য ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম, মার্কেন্টাইল ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মতিউর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক শরীফ নূরুল আহকাম এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মিজানুর রহমান এফসিএ।

তিনটি ব্যাংকের খেলাপি ঋণের অনুপাত

২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ তিন ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল ৬ শতাংশের নিচে, যেখানে সামগ্রিক ব্যাংকিং খাতে এই হার ছিল প্রায় ৯ শতাংশ। তবে ২০২৪ সালের শেষ নাগাদ এটি বেড়ে ১৭ শতাংশে পৌঁছায়।

২০২৩ সালের হিসাব অনুসারে, এনআরবি ব্যাংকের মোট আমানত ছিল ৬,৬৮৫ কোটি টাকা, যার বিপরীতে ঋণ ও অগ্রিম দেওয়া হয়েছিল ৬,০০৭ কোটি টাকা। ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল ৪.৯৮ শতাংশ। 

এনআরবিসি ব্যাংকের মোট ঋণ ও অগ্রিম ছিল ১৪,৫০৯ কোটি টাকা, যেখানে আমানতের পরিমাণ ছিল ১৭,৫৬৭ কোটি টাকা। এই ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল ৫.৩৫ শতাংশ।

অন্যদিকে, মেঘনা ব্যাংকের মোট ঋণ ও অগ্রিম ছিল ৫,২০৪ কোটি টাকা, যার বিপরীতে আমানত ছিল ৬,৫০২ কোটি টাকা। ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল ৪.৫৩ শতাংশ।

Related Topics

টপ নিউজ

পরিচালনা পর্ষদ / বাংলাদেশ ব্যাংক / কেন্দ্রীয় ব্যাংক / মেঘনা ব্যাংক / এনআরবি ব্যাংক / এনআরবিসি ব্যাংক লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • এলপিজি আমদানিতে একক গ্রাহকের ঋণসীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net