Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ঋণ আদায়ে ‘এক্সিট পলিসি’ সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক, এককালীন শোধের পরিমাণ কমিয়ে ৫%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 March, 2025, 10:40 am
Last modified: 11 March, 2025, 10:42 am

Related News

  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • মাত্র দুই সপ্তাহে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ৩৩,৫৪২ কোটি টাকা
  • গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক: সুদহার সিঙ্গেল ডিজিটে আনার দাবি

ঋণ আদায়ে ‘এক্সিট পলিসি’ সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক, এককালীন শোধের পরিমাণ কমিয়ে ৫%

এখন থেকে কোনো গ্রাহক ক্লাসিফাইডসহ বিভিন্ন ধরনের অপরিশোধিত ঋণ পরিশোধে এক্সিট সুবিধা প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে ৫ শতাংশ ডাউনপেমেন্ট দিলেই চলবে। 
টিবিএস রিপোর্ট
11 March, 2025, 10:40 am
Last modified: 11 March, 2025, 10:42 am
ফাইল ছবি: মেহেদী হাসান

আশানুরূপ সাড়া না পাওয়ায় ঋণ পরিশোধে এক্সিট সুবিধা প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে ডাউনপেমেন্ট বা এককালীন পরিশোধের পরিমাণ কমিয়ে অর্ধেক করাসহ বেশকিছু ক্ষেত্রে খেলাপী বা অপরিশোধিত ঋণ আদায়ের এক্সিট পলিসি শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

সেখানে বলা হয়েছে, এখন থেকে কোনো গ্রাহক ক্লাসিফাইডসহ বিভিন্ন ধরনের অপরিশোধিত ঋণ পরিশোধে এক্সিট সুবিধা প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে ৫ শতাংশ ডাউনপেমেন্ট দিলেই চলবে। 

আগের নীতিমালা অনুযায়ী, গ্রাহককে এই সুবিধা পেতে ঋণের নূন্যতম ১০ শতাংশ ডাউনপেমেন্ট দিতে হতো। গ্রাহকের আবেদনের ৬০ দিনের মধ্যে ব্যাংক তা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক নীতিনির্ধারণী কর্মকর্তা জানিয়েছেন, সাধারণত যারা ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বা অন্য ব্যবসায়ে শিফট করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের লোনগুলো ক্লিয়ার করতেই এক্সিট পলিসি করা হয়েছিল। 

"এতদিন এক্সিট সুবিধা নেওয়ার ক্ষেত্রে ডাউনপেমেন্টের পারসেনন্টেজ অনেক বেশি ছিল। এরচেয়ে কম ডাউনপেমেন্ট দিয়ে একটি লোন রিশিডিউল করে ফেলা যায়। ফলে গ্রাহকেরা এক্সিট সুবিধা নিতে আগ্রহ পাচ্ছিলেন না।" 

"ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ডাউনপেমেন্টের পরিমাণ কমানোর জন্য আমরা অনুরোধ পেয়েছি। সবকিছু বিবেচনায় নিয়েই নতুন ডাউনপেমেন্টের পরিমাণ নির্ধারণ করা হয়েছে," বলেন তিনি।

নতুন সার্কুলারে আরও বলা হয়েছে, মূল ঋণ ২০ লাখ টাকা পর্যন্ত হলে এক্সিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। ঋণের পরিমাণ এরচেয়ে বেশি হলে ব্যাংকের পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

আগের নীতিমালা অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের সিদ্ধান্ত নিতে পারতো ব্যাংকের ম্যানেজমেন্ট।

কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা জানান, ব্যাংকের বোর্ডের ওপর চাপ কমাতেই ম্যানেজমেন্টের ক্ষমতা বাড়ানো হয়েছে।   

একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, "একবার এক্সিট সুবিধা নিলে সর্বোচ্চ ৩ বছরের মধ্যে ঋণের পুরো টাকা পরিশোধ করে ফেলতে হয়। এছাড়া, এসব ঋণ রিশিডিউল বা রিস্ট্র্যাকচার করা যায় না। একইসঙ্গে, পুরো ঋণ পরিশোধ হওয়ার আগে নতুন ঋণ নেওয়া যায় না বা খেলাপীর তালিকা থেকে বের হওয়া যায় না। ফলে এক্সিট সুবিধার অধীনে শুধুমাত্র তারাই ডাউনপেমেন্ট জমা দেন, যারা পুরোপুরি খেলাপীমুক্ত হতে চান।" 

"কয়েক বছরের মধ্যে পুরো টাকা পরিশোধ করার বাধ্যবাধকতা থাকায় যেসব ব্যবসায়ী গ্রুপের ক্লাসিফাইড লোনের পরিমাণ অনেক বেশি, তারা সাধারণত এক্সিট সুবিধা নিতে আগ্রহী থাকেন না। এসব গ্রুপ লোন রিশিডিউল বা রিস্ট্র্যাকচার করতেই বেশি আগ্রহী," যোগ করেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

ব্যাংক ঋণ / ঋণ আদায় / ডাউনপেমেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • মাত্র দুই সপ্তাহে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ৩৩,৫৪২ কোটি টাকা
  • গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক: সুদহার সিঙ্গেল ডিজিটে আনার দাবি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net