Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
শীঘ্রই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলনে যাবে এনসিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2025, 08:30 pm
Last modified: 10 March, 2025, 08:32 pm

Related News

  • এনসিপিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

শীঘ্রই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলনে যাবে এনসিপি

আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
টিবিএস রিপোর্ট
10 March, 2025, 08:30 pm
Last modified: 10 March, 2025, 08:32 pm
ঢাকায় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। ছবি: টিবিএস

নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিগগিরই জুলাই অভ্যুত্থানের সহিংসতার বিচার, সংস্কার, নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করবে।

আজ (১০ মার্চ) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

জাতীয় নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোর আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, 'সবাই আমাদের বলছে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার রাজনীতি না করতে। কিন্তু আমরা পাল্টা বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার স্থগিতের রাজনীতি করবেন না।'

তিনি আরও বলেন, 'ন্যায়বিচার ও সংস্কার নিশ্চিত করতে সহযোগিতা করুন। আমরা আপনাদের নির্বাচনের ব্যবস্থা করতে সাহায্য করব। আমি সরকারকে দ্রুত ন্যায়বিচার ও সংস্কারের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করতে বলব।'

এনসিপি প্রধান জানান, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তার দল কারও ওপর নির্ভর করতে চায় না।

তিনি বলেন, 'এজন্যই আমরা মাঠে থেকে এটি সম্ভব করে তুলব। খুনি হাসিনার বিচার ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হবে না— এমন কী ভরসা আছে?'

তিনি আরও বলেন, এনসিপি নির্বাচনের বিপক্ষে নয়। 'নির্বাচনে অংশগ্রহণের জন্যই আমরা দল গঠন করেছি। কিন্তু প্রথমে আমরা বিচার ও সংস্কারের পক্ষে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।'

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা রাষ্ট্রীয় সংস্কারের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, 'আমরা কেবল এক শাসনব্যবস্থা থেকে অন্য শাসনব্যবস্থায় যাওয়ার জন্য সংস্কারের কথা বলছি না। বরং সমগ্র শাসনব্যবস্থা পরিবর্তন করে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই।'

এনসিপির প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী আন্দোলনের জন্য দলের পরিকল্পনা তুলে ধরে বলেন, 'শেখ হাসিনা ও তার সহযোগী, ব্যবসায়ী, শিক্ষক, এমপি ও মন্ত্রীদের বিচারের দাবিতে আমরা আবারও রাস্তায় নামব। যে সংবিধানের কারণে এত ভাই আহত ও নিহত হয়েছেন, তা বাতিল করে নতুন সংবিধান লেখা উচিত। আমরা ন্যায়বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে রাস্তায় নামব।'

দলের সদস্য সচিব আখতার হোসেন ভারত থেকে হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়ে বলেন, 'সমস্ত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন। আহত ও শহীদদের পক্ষে আমরা দাবি করছি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরিয়ে এনে বিচার করা হোক।'

তিনি আরও বলেন, 'গত ৫৪ বছরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। আমরা চাই অন্তর্বর্তী সরকার সংস্কারের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুক।'

এ সময় হাসিনার বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / গণপরিষদ নির্বাচন / জুলাই অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • এনসিপিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net