Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
আশুলিয়ায় ওসির কক্ষে ঢুকে অসদাচরণ করা সেই যুবক গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 March, 2025, 07:45 pm
Last modified: 06 March, 2025, 07:45 pm

Related News

  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রিমান্ডে
  • খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘শ্যুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, এখনই মিলছে না মুক্তি
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

আশুলিয়ায় ওসির কক্ষে ঢুকে অসদাচরণ করা সেই যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার (৬ই মার্চ) গভীর রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে শাহরাস্তি থানা পুলিশ।
টিবিএস রিপোর্ট
06 March, 2025, 07:45 pm
Last modified: 06 March, 2025, 07:45 pm
ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে নেওয়া।

বিএনপির পার্টি অফিসের পিয়ন পরিচয় দিয়ে ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে ঢুকে অসদাচরণ করা সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ই মার্চ) গভীর রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে শাহরাস্তি থানা পুলিশ।

গ্রেপ্তার সুমন চাঁদপুরের শাহরাস্তি থানাধীন চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, 'ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সুমনকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আশুলিয়া থানার কাছে হস্তান্তর করা হয়েছে।'

এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) সকালে বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে আশুলিয়া থানার ওসির কক্ষে ঢুকে থানায় সদ্য যোগদান করা ওসি মনিরুল হক ডাবলুর সঙ্গে অসদাচরণ করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানিয়েছিলেন, গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন সুমন নামে ওই যুবক। 

এসময় ওই যুবক নিজেকে বিএনপির পার্টি অফিসের পিওন পরিচয় দিয়ে আশুলিয়া থানায় সদ্য যোগদান করা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলুকে 'ছাত্রলীগের ওসি' উল্লেখ করে বিভিন্নভাবে বিব্রত করার চেষ্টা করার পাশাপাশি তাকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে বিএনপি অফিস থেকে পাঠানো হয়েছে বলেও দাবি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এসংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় ওসির কক্ষে উপস্থিত সাংবাদিকরা এসময় ওই যুবকের পরিচয় এবং ওসিকে বিব্রত করার কারন জানতে চাইলে অভিযুক্ত যুবক নিজেকে বিএনপির পার্টি অফিসের পিয়ন পরিচয় দিয়ে বলেন, 'আমাকে স্যার বলছে উনি ছাত্রলীগের ওসি, তাই আসছি তার সাথে পরিচিত হতে'।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকদের জেরার মুখে এক পর্যায়ে সুযোগ বুঝে থানা থেকে সটকে পড়েন ওই যুবক।

এদিকে বিএনপির পার্টি অফিসের পিয়ন পরিচয়ে ওসির কক্ষে ঢুকে অসদাচরণের ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশুলিয়া থানার ওসিকে ফোন করে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার আহ্বান জানান।

ঘটনার দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভেরিফাইড পেইজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, আশুলিয়া থানায় ঢুকে থানার ওসির সাথে বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে অসদাচরন করা সুমনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ফোন করেন বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পোস্টে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি রুহুল কবির রিজভী'র নজরে আসে। তাৎক্ষণিকভাবে বিএনপির সিনিয়র এই নেতা বিএনপির দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন সুমন নামের ব্যাক্তিটি ভুয়া পরিচয়ে থানায় গিয়ে বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করেছেন।

বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং ভুয়া পরিচয়ে পুলিশ কর্মকর্তার সাথে অসদাচরণ করার জন্য অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের আহবান জানান বলে জানানো হয় পোস্টটিতে।

ঘটনার পর গতকাল বুধবার আশুলিয়া থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলু টিবিএসকে বলেন, 'আমি গত (মঙ্গলবার) থানায় যাওয়ার পরপরই, সেখানে সাংবাদিকসহ আরও অনেকে ছিল, সবার আগেই ওই যুবক নিজেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের ড্রাইভারের ভাই এরকম একটা পরিচয় দিয়ে আমার সঙ্গে পরিচিত হচ্ছিলেন।'

এসময় উপস্থিত সাংবাদিকরা তাকে কেন আসছেন জানতে চাইলে তিনি বলেন, 'উনাকে তো ছাত্রলীগের ওসি বলে, এইজন্যই আমি খোঁজখবর নিতে আসছি', এরকম কথাবার্তা বলছিলেন তিনি। আসলে ব্যস্ততার কারনে পুরো বিষয়টি আমি খেয়ালও করতে পারিনি। পরে লোকজন তাকে বের করে দেয়।'

Related Topics

টপ নিউজ

আশুলিয়া / ওসি / যুবক / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: পিএমও
    ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রিমান্ডে
  • খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘শ্যুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, এখনই মিলছে না মুক্তি
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের

3
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

5
ছবি: পিএমও
বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net