Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
গ্যাস লিক ও কার্বন মনোক্সাইড থেকে অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মৃত্যু হয়নি

বিনোদন

সিএনএন
06 March, 2025, 12:00 pm
Last modified: 06 March, 2025, 12:04 pm

Related News

  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
  • ‘এপস্টেইন নথি’ নিয়ে যা জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র যেগুলো প্রকাশ করতে যাচ্ছে

গ্যাস লিক ও কার্বন মনোক্সাইড থেকে অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মৃত্যু হয়নি

২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফে-তে নিজেদের বাড়ি থেকে জিন হ্যাকম্যান, বেটসি আরাকাওয়া এবং তাদের একটি কুকুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিএনএন
06 March, 2025, 12:00 pm
Last modified: 06 March, 2025, 12:04 pm
অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়া। ছবি: জেফ্রি মেয়ার/ওয়্যারইমেজ

অস্কার বিজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যু গ্যাস লিকের কারণে হয়নি বলে নিউ মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার সান্তা ফে কাউন্টি শেরিফ অফিস একটি বিবৃতিতে জানিয়েছে, নিউ মেক্সিকো গ্যাস কোম্পানি তাদের বিস্তারিত অনুসন্ধানে গ্যাস লিক বা কার্বন মনোক্সাইডের কোনো 'গুরুতর' প্রমাণ পায়নি।

বিবৃতি অনুযায়ী, কোম্পানি জানিয়েছে, একটি স্টোভের বার্নারে তারা একটি 'অতি ক্ষুদ্র' লিক পেয়েছে। ২৬ ফেব্রুয়ারি তারা তদন্তের মাধ্যমে ওয়াটার হিটার ও ফায়ারপ্লেসে লাইটার ইনস্টলেশনের জন্য চারটি কোড ভায়োলেশনের (বিধি লঙ্ঘন) কথা জানতে পেরেছে।

শেরিফের দপ্তর জানিয়েছে, 'এই ফলাফলগুলোকে জিন হ্যাকম্যান, বেটসি আরাকাওয়া বা তাদের কুকুরের মৃত্যুর কারণ হিসেবে বিশ্বাস করা হচ্ছে না।'

দপ্তর থেকে আরও জানানো হয়, তারা এই তথ্যটি মেডিকেল তদন্তকারীর অফিসে পাঠিয়েছে।

২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফে-তে নিজেদের বাড়ি থেকে জিন হ্যাকম্যান, বেটসি আরাকাওয়া এবং তাদের একটি কুকুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত এক কর্মী জরুরি সেবা নম্বরে ফোন করলে এই ঘটনা সামনে আসে।

প্রাথমিক ময়না তদন্ত এবং কর্মকর্তাদের মতে, এই যুগলের শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি সাম্প্রতিক সময়ে তাদের কোনো আচরণের প্রমাণও পাওয়া যায়নি।

কর্তৃপক্ষের মতে, কার্বন মনোক্সাইড বা প্রাকৃতিক গ্যাসের লিকের কোনো প্রাথমিক প্রমাণও পাওয়া যায়নি।

সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেনডোজা শুক্রবার বলেন, হ্যাকম্যান এবং তার স্ত্রীর পরীক্ষায় কার্বন মনোক্সাইডের উপস্থিতি পাওয়া যায়নি। এতে মৃত্যুর কারণ হিসেবে এর সম্ভাবনা বাতিল হয়ে যায়।
 

Related Topics

টপ নিউজ

জিন হ্যাকম্যান / গ্যাস লিক / তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
  • ‘এপস্টেইন নথি’ নিয়ে যা জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র যেগুলো প্রকাশ করতে যাচ্ছে

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net