Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ফাইজার টিকার ‘ডিপ-ফ্রিজিং’ সীমাবদ্ধতা অতিক্রম করেছে মডের্না

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 November, 2020, 07:05 pm
Last modified: 17 November, 2020, 07:23 pm

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
  • এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

ফাইজার টিকার ‘ডিপ-ফ্রিজিং’ সীমাবদ্ধতা অতিক্রম করেছে মডের্না

ফাইজারের মতো মডের্নার টিকা ‘ডিপ-ফ্রিজিং’ বা অতি-হিমশীতল ব্যবস্থায় সংরক্ষণের প্রয়োজন নেই। বরং সাধারণ মানের ফ্রিজ হলেই চলবে। সোমবার ঘোষণা দেওয়ার কালে মডের্না এসব তথ্য জানায়। 
টিবিএস ডেস্ক
17 November, 2020, 07:05 pm
Last modified: 17 November, 2020, 07:23 pm
ড্রাই আইস দিয়ে উচ্চ-প্রযুক্তির হিমচক্রের সাহায্যে ফাইজার ও বায়োএনটেকের টিকাকে সংরক্ষণ করতে হবে। সেই বিপত্তি এড়াতে পেরেছে মডের্না। ছবি: বিজনেস ইনসাইডার

নতুন করোনাভাইরাস সংক্রমণে হওয়া কোভিড-১৯ রোগ প্রতিরোধে নিজেদের তৈরি টিকার সফলতা গত সোমবার ঘোষণা করে মডের্না। 

পরীক্ষামূলক প্রার্থী টিকার ৩য় ট্রায়ালের ফলাফল প্রাথমিক বিশ্লেষণ করার পর এই ঘোষণা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা এবং কোম্পানির বাইরের স্বতন্ত্র বিশেষজ্ঞরা এখন তথ্য-উপাত্ত পুনঃপরীক্ষা করবেন। 

গত সপ্তাহে আরেকটি মার্কিন কোম্পানি ফাইজার প্রথমে তাদের ট্রায়ালের প্রাথমিক বিশ্লেষণ প্রকাশ করে। সেখানেও কোভিড-১৯ প্রতিরোধে ৯০ শতাংশের বেশি সফলতার দাবি করা হয়। ওই ঘোষণার পর থেকেই প্রধান প্রধান পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা যায়। টিকা বাজারে এসে মহামারি দূর হবে, এমন আশাতে বিনিয়োগকারীদের মধ্যে বিরাজ করে উদ্দীপনা। 

তবে ফাইজারের চাইতে মডের্নার টিকার একটি উল্লেখযোগ্য সুবিধা আছে। উভয় কোম্পানির টিকায় ম্যাসেঞ্জার আরএনএ ব্যবহার করা হলেও, ফাইজারের মতো মডের্নার টিকা 'ডিপ-ফ্রিজিং' বা অতি-হিমশীতল ব্যবস্থায় সংরক্ষণের প্রয়োজন নেই। বরং সাধারণ মানের ফ্রিজ হলেই চলবে। সোমবার ঘোষণা দেওয়ার কালে মডের্না এসব তথ্য জানায়। 

ওয়াশিংটনভিত্তিক নীতি গবেষণা সংস্থা- সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো র‍্যাচেল সিলভারম্যান বলেন, ''স্বল্প এবং মধ্য আয়ের দেশের জন্য ফাইজারের টিকা উপযোগী নয়। অতি-শীতল হিমচক্রের দরকার না থাকায় মডের্নাই তাদের জন্য প্রকৃত সমাধান হতে পারে।'' 

তাপাঙ্ক ফাইজার টিকার প্রধান সমস্যা: 

ইতোপূর্বে, ফাইজারের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের গ্রামীণ এলাকায় তা কিভাবে সংরক্ষণ ও বিতরণ করা হবে, সেই বিষয়ে দেশটির স্বাস্থ্য খাতের কর্মকর্তা এবং হাসপাতাল কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। মেরুর মতো হিমশীতল মাইনাস ৯৪ ডিগ্রী ফারেনহাইট তাপাঙ্ক দরকার হয় ফাইজারের টিকা সংরক্ষণে। যেসব এলাকায় এমন ফ্রিজিং নেই সেখানে ড্রাই আইসের মাধ্যমে প্রতিষেধকটি জমাট অবস্থায় মজুদ রাখতে হবে। এই চিন্তাতেই দিশেহারা হয়েছেন তারা। টিকাটি প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে সংরক্ষণে তারা সরকারের কাছে বিশেষ ফ্রিজ সরবরাহ করার অনুরোধ করেছেন, বলেও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।  

একারণে খোদ যুক্তরাষ্ট্রেই ফাইজারের টিকা সবখানে পৌঁছে দেওয়া সম্ভব নয়। সমস্যা সমাধানে ফাইজার অবশ্য স্থল এবং আকাশপথে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিষেধকের বাক্সে তাপমাত্রা পরিমাপকারী জিপিএস ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে মার্কিন ফার্মা জায়ান্টটির।    

ফাইজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিজনেস ইনসাইডারকে জানান, তারা টিকাটির দ্বিতীয় প্রজন্ম তৈরির গবেষণা চালাচ্ছেন; যা অতি-হিমশীতল অবস্থায় সংরক্ষণের দরকার হবে না।  

মডের্নার প্রতিষেধক এগিয়ে কেন?

টিকাটি সাধারণ মানের ফ্রিজে এক মাস সংরক্ষণ করা যাবে। ফলে বিতরণের ঝামেলা অনেকাংশে হ্রাস পাবে। খরচের বিবেচনা বাদ রাখলে উন্নয়নশীল কোনো দেশেও এটির চালান পৌঁছে দেওয়া সম্ভব। 

তাছাড়া, ৩৬ - ৪৬ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় প্রতিষেধক সক্রিয় থাকবে একমাস। মাইনাস ৪ ডিগ্রীতে রাখা হলে এটি ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। প্রায় সকল হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের ফ্রিজেই এমন তাপাঙ্ক নিশ্চিত করা সম্ভব। ফলে টিকা বিতরণের সবচেয়ে বড় বাধাটাই অতিক্রম করেছে মডের্না।  

উন্নয়নশীল দেশের জন্যও সম্ভাবনাময়:

যুক্তরাজ্যভিত্তিক ওয়ারউইক বিজনেস স্কুলের ওষুধ গবেষণা বিভাগের সহকারী অধ্যাপক আয়ফার আলী ব্লুমবার্গকে বলেন, ''বিদ্যমান টিকা সরবরাহ চক্রে অধিকাংশ দেশ মডের্নার প্রতিষেধকটিকে যুক্ত করতে পারবে। এমনকি প্রত্যন্ত এবং অনুন্নত অঞ্চলেও তা সহজে সরবরাহ করা যাবে। এক্ষেত্রে শুধু ফ্রিজ ও বিদ্যুৎ সংযোগ থাকলেই যথেষ্ট। ফ্রিজ না থাকলে সেটি কেনাও বড় কোনো সমস্যা হবে না।'' 

  • সূত্র: ব্লুমবার্গ ও বিজনেস ইনসাইডার 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / মডের্না ইঙ্ক / ফাইজার ইঙ্ক / এমআরএনএ প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
  • এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net