Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
২০২৪ সালে বাংলাদেশিদের ডিজিটাল লেনদেন বেড়েছে ১৭ শতাংশ: ভিসা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 March, 2025, 08:15 am
Last modified: 05 March, 2025, 08:19 am

Related News

  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে
  • জানুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ব্যয় ৫.৭৪% কমেছে
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • এখন থেকে আন্তর্জাতিক ব্যাংক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট, জানাল কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সালে বাংলাদেশিদের ডিজিটাল লেনদেন বেড়েছে ১৭ শতাংশ: ভিসা

ভিসার মতে, এটি দেশের ডিজিটাল অর্থনীতির দ্রুত সম্প্রসারণের একটি শক্তিশালী ইঙ্গিত।
টিবিএস রিপোর্ট
05 March, 2025, 08:15 am
Last modified: 05 March, 2025, 08:19 am
প্রতীকী ছবি: ফ্রিপিক

বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, বাংলাদেশ দ্রুত ডিজিটাল লেনদেনের দিকে অগ্রসর হচ্ছে। ফলে অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে অনলাইন এবং স্পর্শবিহীন পেমেন্টের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

২০২৪ সালে ভিসার নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশি কার্ডধারীদের ব্যয় বেড়েছে ১৪ শতাংশ, আর লেনদেনের হার আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ। তবে এই প্রবৃদ্ধি মূলত ঢাকাকেন্দ্রিক।

মঙ্গলবার (৪ মার্চ) ভিসার প্রকাশিত ভোক্তা ব্যয় ও ডিজিটাল লেনদেনসংক্রান্ত বার্ষিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছর দেশে ইলেকট্রনিক গ্রাহক ব্যয়ের প্রায় ৭৫ শতাংশ এবং ডিজিটাল লেনদেনের ৮০ শতাংশই রাজধানী ঢাকায় হয়েছে।

ভিসার তথ্যানুযায়ী, রাজধানীতে ব্যয় ২০ শতাংশ বেড়েছে, যেখানে ৬০ শতাংশ গ্রাহক অনলাইন পেমেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে গাজীপুর, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহসহ দেশের আরও কিছু শহরেও ডিজিটাল পেমেন্ট ব্যবহারের হার বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, 'বাংলাদেশে ক্রেডিট ও ডেবিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে অনলাইন লেনদেনই ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।'

স্টোর-ভিত্তিক পেমেন্ট বৃদ্ধি পেলেও অনলাইন কেনাকাটার প্রসারের ফলে ডিজিটাল লেনদেন আরও দ্রুত বাড়ছে। গ্রাহকেরা ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে ক্রমেই বেশি পরিমাণে লেনদেন করছেন।

অন্যদিকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। ইন-স্টোর ফিজিক্যাল পেমেন্ট এবং অনলাইনে ক্রস-বর্ডার কেনাকাটা উভয় ক্ষেত্রেই কার্ড ব্যবহারের হার বেড়েছে।

বাংলাদেশ, নেপাল ও ভুটানের জন্য ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, 'আমাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলাদেশ দ্রুত ডিজিটাল ও স্পর্শবিহীন পেমেন্ট গ্রহণ করছে। এই পরিবর্তন শুধু ব্যক্তিগত লেনদেনে নয়, বরং ক্রেডিট ও ডেবিট কার্ড, অনলাইন ও ইন-স্টোর লেনদেন এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও স্পষ্ট।'

তিনি আরও বলেন, 'ভোক্তা ব্যয়ের পাশাপাশি ব্যবসায়িক খাতেও ডিজিটাল লেনদেনের পরিমাণ বেড়েছে। কার্ডভিত্তিক লেনদেন বছরে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ব্যবসায়িক ক্রেডিট কার্ডের ব্যয় ও লেনদেনের সংখ্যা ১৩৫ শতাংশ ছাড়িয়েছে।'

ভিসার মতে, এটি দেশের ডিজিটাল অর্থনীতির দ্রুত সম্প্রসারণের একটি শক্তিশালী ইঙ্গিত।

বাংলাদেশে ট্যাপ-টু-পে বা স্পর্শবিহীন লেনদেনের জনপ্রিয়তা দ্বিগুণ হয়েছে। ভিসার নেটওয়ার্কে এ ধরনের লেনদেন ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে, অভ্যন্তরীণ স্পর্শবিহীন অর্থপ্রদানের হার তিন গুণ বৃদ্ধি পেয়েছে, যেখানে ক্রেডিট ও ডেবিট উভয় ধরনের কার্ডের ব্যবহার বেড়েছে।

যেসব দেশে সবচেয়ে বেশি লেনদেন বাংলাদেশিদের

ভিসার বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশি কার্ডধারীদের ৯০ শতাংশ আন্তঃসীমান্ত ব্যয় মাত্র ২০টি দেশে কেন্দ্রীভূত। এর মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত মিলে মোট ব্যয়ের অর্ধেকেরও বেশি অংশ দখল করেছে।

২০২৪ সালে ১০ শতাংশ হ্রাস পেলেও ভারতে বাংলাদেশি ভিসা কার্ড ব্যবহারকারীদের ব্যয় এখনও শীর্ষে রয়েছে।

এদিকে, থাইল্যান্ডে বাংলাদেশিদের ব্যয় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ চিকিৎসা পর্যটনের প্রসার। ভিসার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে থাইল্যান্ডে স্বাস্থ্যসেবায় ব্যয় ২৫ শতাংশ এবং ফার্মেসি খাতে ব্যয় ৩৫ শতাংশ বেড়েছে।

Related Topics

টপ নিউজ

ডিজিটাল লেনদেন / ভিসা কার্ড / স্পর্শবিহীন লেনদেন / অনলাইন কেনাকাটা / ক্রেডিট কার্ডে লেনদেন / ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে
  • জানুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ব্যয় ৫.৭৪% কমেছে
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • এখন থেকে আন্তর্জাতিক ব্যাংক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট, জানাল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net