Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 March, 2025, 09:15 pm
Last modified: 04 March, 2025, 09:18 pm

Related News

  • একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধার সুদের হার পুনর্নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক
  • পদোন্নতি নিয়ে অন্য ব্যাংকে যেতে ব্যাংকারদের জন্য ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা নেই
  • ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া সাপ্লিমেন্ট পণ্য আমদানির এলসি না খোলার নির্দেশ
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক

আজ মঙ্গলবার (৪ মার্চ) সিআরআর কমিয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে, ব্যাংকগুলোকে এখন থেকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে, যা আগে ছিল সাড়ে ৩ শতাংশ। তবে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা আগের মত ৪ শতাংশই থাকবে।
টিবিএস রিপোর্ট
04 March, 2025, 09:15 pm
Last modified: 04 March, 2025, 09:18 pm
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস

তফসিলভুক্ত ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে নগদ অর্থের ব্যবস্থাপনায় সহায়তা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৪ মার্চ) সিআরআর কমিয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে, ব্যাংকগুলোকে এখন থেকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে, যা আগে ছিল সাড়ে ৩ শতাংশ। তবে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা আগের মত ৪ শতাংশই থাকবে।

একটি ব্যাংকে যে পরিমাণ আমানত জমা থাকে, সেটির ন্যূনতম একটা নগদ অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, যাকে বলা হয় ক্যাশ রিজার্ভ বা সিআরআর।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে দেশের সকল তফসিলি ব্যাংকে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা রাখতে হয়। এতদিন আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। তবে কাল থেকে দৈনিক ৩ শতাংশ অর্থ জমা রাখলেই হবে। এর ফলে ব্যাংকগুলোর কাছে বিনিয়োগযোগ্য তহবিল বাড়বে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ ব্যাংক দ্বি-সাপ্তাহিক সিআরআর ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ, এবং দৈনিক সিআরআর সাড়ে ৪ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩ শতাংশ করে।

আজ তা আরও কমানো হলো। এবিষয়ে একাধিক ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা টিবিএসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি হবে। বিশেষত দুর্বল ব্যাংকগুলোর ওপর চাপ কমবে, যারা দৈনিক সিআরআর মেনে চলতে হিমশিম খাচ্ছে।  

Related Topics

টপ নিউজ

নগদ জমার হার / সিআরআর / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধার সুদের হার পুনর্নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক
  • পদোন্নতি নিয়ে অন্য ব্যাংকে যেতে ব্যাংকারদের জন্য ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা নেই
  • ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া সাপ্লিমেন্ট পণ্য আমদানির এলসি না খোলার নির্দেশ
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net