Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ, ভাঙচুর-অগ্নিসংযোগ

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
03 March, 2025, 11:55 am
Last modified: 03 March, 2025, 12:26 pm

Related News

  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ, ভাঙচুর-অগ্নিসংযোগ

এ সময় শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান ও কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন
এম. আসাদুজ্জামান সাদ
03 March, 2025, 11:55 am
Last modified: 03 March, 2025, 12:26 pm
ছবি: এম. আসাদুজ্জামান সাদ

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে (৩ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। 

এ সময় তারা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান ও কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, ওই নারী শ্রমিকের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। 

শ্রমিকদের দাবি, গতকাল (২ মার্চ) একজন নারী শ্রমিক কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়লে, তিনি ছুটি চান। কিন্তু কর্তৃপক্ষ প্রথমে ছুটি না দিলে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি, ওই নারী শ্রমিক কারখানা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তাদের কাছে এ ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে।

ছবি: এম. আসাদুজ্জামান সাদ

মারা যাওয়া শ্রমিকের নাম, আফছানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাররুখী এলাকার মো: আফসার আলীর মেয়ে। তিনি তার স্বামী হৃদয়ের সঙ্গে মহানগরীর সদর মেট্রো থানাধীন হাড়িনাল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এদিকে পুলিশ ও মালিক সূত্রে জানা গেছে, প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় গতকাল একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। সেটি জানাজানি হলে আজ (সোমবার) সকাল ৮টার পরে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা মহাসড়কে টায়ার ও কারখানার সামনে বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন ও কারখানায় ভাঙচুর চালান। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম  বলেন, "গতকাল তাদের এক নারী শ্রমিক ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সে ঘটনার, আমাদেরকেও দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তিনি ব্যক্তিগত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন।"

ছবি: এম. আসাদুজ্জামান সাদ

"কিন্তু ওই ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন, কারখানার সামনে থাকা কয়েকটি যানবাহনে আগুন দিয়েছেন। সেনাবাহিনী ও শিল্প পুলিশ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।"

তিনি আরও জানান, "এ ঘটনার পর মহানগরীর ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিভিন্ন কারখানার গেটে গিয়ে শ্রমিকরা ধাক্কাধাক্কি করেন, শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। পরে ১২টি কারখানায় আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।"

এ বিষয়ে মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ জানান, "একজন নারী পোশাক শ্রমিকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারী শ্রমিকের স্বামী হৃদয়কে আটক করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।"
 

Related Topics

টপ নিউজ

শ্রমিক / অবরোধ / ভাঙচুর / অগ্নিসংযোগ / গাজীপুর / পোশাক শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net