Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
সমুদ্র অর্থনীতির গুরুত্ব বিবেচনায় কোস্টগার্ডকে আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

ইউএনবি
15 November, 2020, 02:45 pm
Last modified: 15 November, 2020, 02:46 pm

Related News

  • সামাজিক সুরক্ষা, ব্লু-ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ তহবিল ও বরাদ্দের ঘোষণা
  • টেকসই সমৃদ্ধির জন্য সামুদ্রিক সম্পদ ব্যবহারে প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
  • বাজেট ২০২৫-২৬: ব্লু ইকোনমি নিয়ে গবেষণায় ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি

সমুদ্র অর্থনীতির গুরুত্ব বিবেচনায় কোস্টগার্ডকে আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ কোস্টগার্ডের সকল সদস্যকে দেশপ্রেম ও সততার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি।
ইউএনবি
15 November, 2020, 02:45 pm
Last modified: 15 November, 2020, 02:46 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কোস্টগার্ডকে আরও শক্তিশালী করা হবে যাতে তারা সরকারকে 'ব্লু ইকোনমি'র (সমুদ্র অর্থনীতি) সম্ভাব্যতা কাজে লাগাতে সহায়তা করতে পারে।

বাংলাদেশ কোস্টগার্ডের সকল সদস্যকে দেশপ্রেম ও সততার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ব্লু ইকোনমি এবং ভিশন ২০৩০ ও ২০৪১ মাথায় রেখে সরকার কোস্টগার্ডের জনবল পর্যায়ক্রমে ৪ হাজার ৭৮১ থেকে বাড়িয়ে ১৫ হাজার করার পরিকল্পনা করেছে।'

রোববার উপকূলীয় এই বাহিনীর বহরে যুক্ত হওয়া ৯টি নতুন নৌযানের কমিশনিং প্রদানকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কমিশন ঘোষণার পর রিমোট কন্ট্রোল সুইচের মাধ্যমে নৌযানগুলোর নামফলক উন্মোচন করেন তিনি।

এসব নৌযানের মধ্যে রয়েছে দুটি অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি), পাঁচটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি), দুটি ফাস্ট প্যাট্রোল বোট (এফপিবি)। এছাড়া উদ্বোধন করা হয়েছে 'বিসিজি বেইজ ভোলা' নামে নতুন একটি ঘাঁটি।

ভবিষ্যতে কোস্টগার্ডের অগ্রযাত্রা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'আপনাদের বিশেষ মনোযোগ দিতে হবে যাতে কোস্টগার্ডের সুনাম সর্বদা অক্ষত থাকে।'

বাংলাদেশ নৌবাহিনীর অধীনে থাকা নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ডে দুটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি), একটি ভাসমান ক্রেন, দুটি টাগ-বোট এবং ১৬টি বোট তৈরি চলছে।

'শিগগিরই এগুলো কোস্টগার্ডের বহরে অন্তর্ভুক্ত করা হবে,' বলেন প্রধানমন্ত্রী।

মেরামত কাজ ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে কোস্টগার্ডের জন্য গজারিয়ায় একটি ডকইয়ার্ড নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী আরও বলেন, 'এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য হোভারক্রাফট, ড্রোন, ৩৫০০ মেট্রিক টন জাহাজ সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কোস্টগার্ডকে একটি আধুনিক ও সময়োপযোগী শক্তি হিসেবে গড়ে তুলতে চাই।'

বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে অভিহিত করে শেখ হাসনিা বলেন, 'দেশের মানুষকে এই সব বিপর্যয়ের মুখোমুখি হয়ে জীবনযাপন করতে হয়। আমাদের এগুলো নিয়েই বাঁচতে হবে, সকল দুর্যোগের মুখোমুখি হয়ে মানুষের জীবন বাঁচাতে আমাদের মনোযোগ দিতে হবে, আমাদের সেই সক্ষমতা অর্জন করতে হবে।'

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশাল সমুদ্র অঞ্চল পেয়েছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজে লাগানো যেতে পারে।

'বঙ্গোপসাগর একটি গুরুত্বপূর্ণ সমুদ্র, অনেক দেশের ব্যবসা ও বাণিজ্য এই অঞ্চল দিয়ে চলে,' বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, সরকার দেশের উপকূলীয় জেলাগুলোতে সুরক্ষা দিতে চায় এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, 'আমরা আমাদের সমুদ্রসম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবহার করতে চাই, এজন্য আমরা ব্লু ইকোনমি ঘোষণা করেছি, আমরা কীভাবে দেশের সমুদ্রসম্পদকে দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি।'

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকও এই অনুষ্ঠানে বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ব্লু ইকোনমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • সামাজিক সুরক্ষা, ব্লু-ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ তহবিল ও বরাদ্দের ঘোষণা
  • টেকসই সমৃদ্ধির জন্য সামুদ্রিক সম্পদ ব্যবহারে প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
  • বাজেট ২০২৫-২৬: ব্লু ইকোনমি নিয়ে গবেষণায় ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net