Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
সত্যজিৎ-সৌমিত্র: বাংলা চলচ্চিত্রের অনবদ্য মানিকজোড়

বিনোদন

টিবিএস ডেস্ক
15 November, 2020, 02:05 pm
Last modified: 15 November, 2020, 02:37 pm

Related News

  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু

সত্যজিৎ-সৌমিত্র: বাংলা চলচ্চিত্রের অনবদ্য মানিকজোড়

সত্যজিৎ রায়ের 'অপুর সংসার' দিয়েই রুপালি পর্দায় যাত্রা শুরু সৌমিত্র চট্টোপাধ্যায়ের। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই অভিনেতা পৃথিবী থেকে চিরবিদায় নিলেন আজ (রোববার)।
টিবিএস ডেস্ক
15 November, 2020, 02:05 pm
Last modified: 15 November, 2020, 02:37 pm
একটি চলচ্চিত্রের শুটিংয়ে সৌমিত্রের চুল ঠিক করে দিচ্ছেন সত্যজিৎ

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের 'অপুর সংসার' দিয়েই রুপালি পর্দায় যাত্রা শুরু সৌমিত্র চট্টোপাধ্যায়ের। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই অভিনেতা পৃথিবী থেকে চিরবিদায় নিলেন আজ (রোববার)।

সত্যজিতের পরিচালনায় ১৪টি চলচ্চিত্রে দেখা মিলেছে সৌমিত্রের। 'সত্যজিৎ-সৌমিত্র' উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য পরিচালক-অভিনেতা জুটি।

বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করা এই জুটির ছবি নিয়ে এ আয়োজন:

'অপুর সংসার'। ১৯৫৯ সালে মুক্তি পাওয়া এই ছবির মধ্যে দিয়েই রুপালি পর্দায় আত্মপ্রকাশ ঘটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সঙ্গে রয়েছেন সহশিল্পী শর্মিলা ঠাকুর

'দেবী'। শর্মিলা ঠাকুরের সঙ্গে সৌমিত্রের দ্বিতীয় চলচ্চিত্র। মুক্তি পায় ১৯৬০ সালে। এই চলচ্চিত্রে সৌমিত্র অভিনীত চরিত্রের নাম উমাপ্রসাদ

'তিনকন্যা'। ১৯৬১ সালে মুক্তি পাওয়া এই এপিসোডিক চলচ্চিত্রের শেষ ছবি 'সমাপ্তি'তে অপর্ণা সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায়। এটিই অপর্ণা-সৌমিত্রের একসঙ্গে প্রথম কোনো চলচ্চিত্রে অভিনয়

'অভিযান'। রুমা গুহ ঠাকুরতার সঙ্গে সৌমিত্র। ছবিটি ১৯৬২ সালে মুক্তি পায়

'চারুলতা'। মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিতের বাড়িতেই হয়েছিল ১৯৬৪ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের পুরো শুটিং

'কাপুরুষ'। সৌমিত্র-মাধবী জুটির এই চলচ্চিত্র মুক্তি পায় ১৯৬৫ সালে

'অরণ্যের দিনরাত্রী'। ১৯৭০ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে সৌমিত্রের সঙ্গে ছিলেন মাধবী মুখোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর

'অশনি সংকেত'। ১৯৭৩ সালের এই চলচ্চিত্রে সৌমিত্রের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী ববিতা। এই চলচ্চিত্রে সৌমিত্রকে এক নতুন অবয়বে দেখেছেন দর্শক

'সোনার কেল্লা'। এই চলচ্চিত্রের মাধ্যমেই বাংলা ভাষার বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদার বড় পর্যায় প্রথম হাজিরা। যথারীতি ফেলুদা চরিত্রে ছিলেন সৌমিত্র। চলচ্চিত্রটি ১৯৭৪ সালে মুক্তি পায়

'জয় বাবা ফেলুনাথ'। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে ফেলুদা রূপে সৌমিত্রের আবারও পর্দায় হাজিরা

'হীরক রাজার দেশে'। ১৯৮০ সালে মুক্তি পাওয়া রূপক ও বিদ্রূপাত্মক এই চলচ্চিত্রে উদয়ন পণ্ডিত চরিত্রে দেখা মেলে সৌমিত্রের

'ঘরে বাইরে'। ১৯৮৪ সালে মুক্তি পায় চলচ্চিত্রটি

'গণশত্রু'। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া রাজনীতিসচেতন এই চলচ্চিত্রে সহশিল্পীদের সঙ্গে সৌমিত্র

'শাখাপ্রশাখা'। ১৯৯০ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে সৌমিত্র অভিনীত চরিত্রের নাম প্রশান্ত। এই চলচ্চিত্রের মাধ্যমেই সমাপ্তি ঘটে 'সত্যজিৎ-সৌমিত্র' জুটির। কেননা, ১৯৯২ সালের ২৩ এপ্রিল ৭০ বছর বয়সে মারা যান সত্যজিৎ

 

Related Topics

টপ নিউজ

সৌমিত্র চট্টোপাধ্যায় / ভারত / বাংলা চলচ্চিত্র / সত্যজিৎ রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net