Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, তাই নির্বাচন চাওয়া স্বাভাবিক: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2025, 07:10 pm
Last modified: 25 February, 2025, 08:10 pm

Related News

  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
  • দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, তাই নির্বাচন চাওয়া স্বাভাবিক: তারেক রহমান

তারেক বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসন, রাজনৈতিক শক্তি, গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব।’
টিবিএস রিপোর্ট
25 February, 2025, 07:10 pm
Last modified: 25 February, 2025, 08:10 pm
তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দলটির নির্বাচন দাবি করা স্বাভাবিক ব্যাপার।

'আজকে আমরা দেখছি, কিছুসংখ্যক ব্যক্তি, সংগঠন হঠাৎ করে কথায় কথায় বলে ওঠে, বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসন, রাজনৈতিক শক্তি, গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব।'

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, এই 'স্বাভাবিক ব্যাপারকে' কিছু লোক অস্বাভাবিক করার চেষ্টা করছে।

'আমাদের ভাবতে হবে, এর পেছনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কি না। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা পাবে, কার স্বার্থ উদ্ধার হবে—এটি গুরুত্বপূর্ণ বিষয়,' তিনি বলেন।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের পরিকল্পনা সফল করতে হলে নির্বাচিত সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন করা সবচেয়ে ভালো উপায়।

'রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া ও নির্বাচন করা,' বলেন তিনি।

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলের মামলা ও নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'গত ১৫-১৬ বছর বিএনপির কর্মীরা গুম, গায়েবি মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন। বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে।'

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

তারেক রহমান / নির্বাচন / বিএনপি / ভোট / জনগণ / গণতন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
  • দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net