Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
জার্মানিতে জোট গঠনে চ্যালেঞ্জের মুখে কনজারভেটিভ বিজয়ী মের্তস, অপেক্ষায় ডানপন্থি এএফডি

আন্তর্জাতিক

রয়টার্স
24 February, 2025, 12:50 pm
Last modified: 24 February, 2025, 01:08 pm

Related News

  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • রিপাবলিকানদের প্রাইমারিতে লড়াই থেকে সরে দাঁড়ানো প্রার্থীর কাছেই হেরে গেলেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 

জার্মানিতে জোট গঠনে চ্যালেঞ্জের মুখে কনজারভেটিভ বিজয়ী মের্তস, অপেক্ষায় ডানপন্থি এএফডি

অপেক্ষায় থাকা ডানপন্থি দলের নেতা আলিস ভাইডেল প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, “পরেরবার আমরাই প্রথম হবো।" 
রয়টার্স
24 February, 2025, 12:50 pm
Last modified: 24 February, 2025, 01:08 pm
স্ত্রী শার্লটার সঙ্গে জার্মানিতে চ্যান্সেলর নির্বাচনে বিজয়ী কনজারভেটিভের ফ্রিডরিখ মের্তস। ছবি: রয়টার্স

জার্মানির নির্বাচনে ফ্রিডরিখ মের্তস নেতৃত্বাধীন কনজারভেটিভরা জিতে গেছে।

তবে সম্ভাব্য চ্যান্সেলরের জন্য জোট বিষয়ক আলোচনা ও সরকার গঠন করা বেশ সময়সাপেক্ষ হতে পারে। কারণ মের্তস আগেই জানিয়েছেন, দ্বিতীয় স্থানে আসা দলের সঙ্গে তিনি কাজ করবেন না।

দেশটির কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) তাদের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তারা এবার ২০ দশমিক আট শতাংশ ভোট পেয়েছে।

এএফডি-এর নেতা আলিস ভাইডেল প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, "পরেরবার আমরাই প্রথম হবো।" 

মের্তসের সামনে বেশ কয়েকটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে। বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করা, অভিবাসন ইস্যুতে বিভক্ত সমাজকে একত্রিত করা এবং নিরাপত্তা পরিস্থিতির মোকাবিলা করার মতো কঠিন চ্যালেঞ্জে তাকে পড়তে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্কের উন্নতি এবং অন্যদিকে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাবও তাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।

তবে তিনি ইউরোপকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 'সত্যিকার স্বাধীনতা' দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং শর্তসাপেক্ষে ইউক্রেনকে দূরপাল্লার টরাস ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার কথা বলেছেন।

মের্তস বলেন, "মূল বিষয় হলো যত দ্রুত সম্ভব কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম একটি সরকার গঠন করা এবং তাদের সংখ্যা পার্লামেন্টে বেশি থাকবে। কারণ বন্ধুরা বাইরের বিশ্ব আমাদের জন্য অপেক্ষা করছে না এবং তারা দীর্ঘ কোয়ালিশন বা জোট বিষয়ক আলোচনা ও দর কষাকষির অপেক্ষায়ও নেই।"

জোট বিষয়ক আলোচনা দীর্ঘায়িত হলে ওলাফ শলৎজকে মাসের পর মাস তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করতে হতে পারে।

চ্যান্সেলর শলৎজের সোশ্যাল ডেমোক্র্যাট দল (এসপিডি) কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল করেছে। তারা মাত্র ১৬ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছে। শলৎজ পরাজয় স্বীকার করেছেন।

এক্সিট পোল অনুযায়ী, এই নির্বাচনে ১৯৯০ সালে জার্মানি একীভূত হওয়ার পর থেকে সর্বোচ্চ ভোটারের উপস্থিতি দেখা গেছে। ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় ছিল অভিবাসন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি সংকট।

Related Topics

টপ নিউজ

জার্মানি / নির্বাচন / চ্যান্সেলর / ফ্রিডরিক মের্তস / কনজারভেটিভ / বিজয়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • রিপাবলিকানদের প্রাইমারিতে লড়াই থেকে সরে দাঁড়ানো প্রার্থীর কাছেই হেরে গেলেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net