Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
অর্থ পাচারের দায়ে বেনজীর আহমেদ ও তার স্ত্রী-কন্যাদের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 04:10 pm
Last modified: 20 February, 2025, 04:45 pm

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি

অর্থ পাচারের দায়ে বেনজীর আহমেদ ও তার স্ত্রী-কন্যাদের বিরুদ্ধে দুদকের মামলা

১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা পাচারের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই কন্যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
টিবিএস রিপোর্ট
20 February, 2025, 04:10 pm
Last modified: 20 February, 2025, 04:45 pm
বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা এবং তাদের দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজির। ছবি: সংগৃহীত

১১.৩৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই কন্যার বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কমিশনের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আক্তার হোসেন জানান, বেনজীর আহমেদ ছাড়া মামলার অন্য আসামীরা হলেন– বেনজীরের স্ত্রী জীশান মীর্জা, তার দুই মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ও তাহসীন রাইসা বিনতে বেনজীর।

মামলার এজাহারে বলা হয়, 'বেনজীর আহমেদ তার অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। তদন্ত সংশ্লিষ্ট সূত্রটি বলছে ব্যাংক থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি।'

দুদকের মামলায় বলা হয়েছে, 'নগদে উত্তোলিত অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার বা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে অবৈধভাবে বিদেশে পাচার করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।'

মামলার এজহারে আরও বলা হয়, 'দুদকের অনুসন্ধান দলের ঘটনাস্থল পরিদর্শন, সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, কর্পোরেট শাখা, ঢাকার গ্রাহক বেনজীর আহমেদ দুদকের অনুসন্ধান শুরু হওয়ার পরপরই তার একাউন্ট থেকে ২০২৪ সালের ২৪ এপ্রিল চেকের মাধ্যমে ৫ কোটি টাকা, তার স্ত্রী জীশান মীর্জার অ্যাকাউন্ট থেকে একই দিন ১ কোটি ও তার পরদিন ১ কোটি টাকা, তাদের বড় কন্যা ফারহীন রিশতা বিনতে বেনজীরের অ্যাকাউন্ট থেকে ১৭.৫০ লাখ টাকা ২৯ এপ্রিল নগদ উত্তোলন করা হয়েছে। বর্ণিত টাকা তাদের নামীয় দীর্ঘদিনের এফডিআর হিসাব মেয়াদোত্তীর্ণের পূর্বেই একযোগে নগদায়ন করে উত্তোলন করেছেন। উক্ত এফডিআরের অর্থের গ্রহণযোগ্য কোন উৎস পাওয়া যায়নি। যা বেনজীর আহমেদ কর্তৃক র‍্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজিপিসহ গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে জানানো হয়।'

দুদকের অনুসন্ধানে দেখা যায়, বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা, তাদের ২ কন্যা ফারহীন রিশতা বিনতে বেনজীর ও তাহসীন রাইসা বিনতে বেনজীর অর্থাৎ ৩ জনের যৌথ মালিকানাধীন 'সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভ' সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে গত বছরের ৩০ এপ্রিল সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ৩.০৭ কোটি টাকা এবং সাভানা ফার্ম প্রোডাক্ট নামের অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে ১৪ লাখ টাকা নগদে উত্তোলন করা হয়।

দুদক জানিয়েছে, অনুসন্ধানে দেখা যায় যে জীশান মীর্জার প্রিমিয়ার ব্যাংকের উত্তরা শাখার সঞ্চয়ী হিসাব থেকে গত বছরের ৩০ এপ্রিল তারিখে ৬০ লাখ টাকা, তাহসীন রাইসা বিনতে বেনজীরের সঞ্চয়ী হিসাব থেকে  গত বছরের ২৯ এপ্রিল তারিখে ২০ লাখ টাকা ও ৩০ এপ্রিল  ১৬ লাখ টাকা নগদে উত্তোলন করা হয়েছে।

এজহারে বলা হয়, 'সার্বিক পর্যালোচনায় দেখা যায় যে, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, কর্পোরেট শাখা, ঢাকার ৩টি; সোনালী ব্যাংক পিএলসি, লোকাল অফিস, ঢাকার ২টি, দি প্রিমিয়ার ব্যাংক লিঃ, উত্তরা শাখা, ঢাকার ২ টিসহ ৩টি ব্যাংকের মোট ৭ টি হিসাব হতে সর্বমোট ১১.৩৪ কোটি  টাকা নগদে দ্রুততম সময়ে (৪ কর্মদিবসে) উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি, যা গোপন করেছেন মর্মে দেখা যায়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বর্ণিত অর্থ উত্তোলনের পরই বিদেশে চলে যান। ফলে, উক্ত সন্দেহজনক লেনদেনের মাধ্যমে আসামিগণ নগদে উত্তোলিত অপরাধ লব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করার নিমিত্ত স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে অবৈধভাবে বিদেশে পাচার করেছেন মর্মে প্রতীয়মান হয়, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।'
 

Related Topics

টপ নিউজ

বেনজীর আহমেদ / অর্থ পাচার / দুদক / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net