Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
মুন্সীগঞ্জে বিচারকদের উদ্যোগে বিচারপ্রার্থীদের জন্য আদালতে সুপেয় পানির ব্যবস্থা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2025, 06:35 pm
Last modified: 19 February, 2025, 06:36 pm

Related News

  • মুন্সীগঞ্জে আলু ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত
  • বাতাস থেকে মিলবে বিশুদ্ধ পানি; দ্বীপবাসীর জীবন বাঁচাতে নোবেলজয়ী বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার
  • মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
  • জনগণ গণভোটকে জয়যুক্ত করবে, দুষ্কৃতকারীদের প্রতিহত করবে: মুন্সীগঞ্জে আদিলুর রহমান খান
  • মুন্সীগঞ্জে তিন আসনে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মুন্সীগঞ্জে বিচারকদের উদ্যোগে বিচারপ্রার্থীদের জন্য আদালতে সুপেয় পানির ব্যবস্থা

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় তলায় সুপেয় পানির উদ্বোধন করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
টিবিএস রিপোর্ট
19 February, 2025, 06:35 pm
Last modified: 19 February, 2025, 06:36 pm
ছবি: টিবিএস

মুন্সীগঞ্জে আদালতে আসা বিচারপ্রার্থীদের জন্য অন্যান্য ম্যাজিস্ট্রেট এবং আদালতের কর্মচারীদের সহযোগিতায় সুপেয় পানির ব্যবস্থা করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় তলায় সুপেয় পানির উদ্বোধন করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

বুধবার সকাল থেকে আদালত ঘুরে দেখা গেছে, মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের অষ্টম তলা থেকে শুরু করে নিচতলা পর্যন্ত প্রতিটি তলায় একটি করে ফিলটার পানির যন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে। এতে করে প্রতিটি তলায় আসা বিচারপ্রার্থীদের তৃষ্ণা মিটানোর জন্য আর দূরে কোথাও যেতে হবে না।

ঢাকা থেকে আদালতে আসা এক বিচারপ্রার্থী বলেন, 'ঢাকার কোনো আদালতে পানি খাওয়ার এমন ব্যবস্থা দেখি নাই। তবে আজ মুন্সীগঞ্জ আদালতে এসে পানির ব্যবস্থা দেখে বিষয়টি খুব ভালো লেগেছে। আমি নিজেও পানি খাচ্ছি। আমাদের জন্য বিচারকরা যে পানি খাওয়ার ব্যবস্থা করেছে তাদের আমরা ধন্যবাদ জানাই।'

ভবনটির দ্বিতীয় তলায় দেখা যায়, ছেলেকে কারাগারে দেখতে আসা কাশেম নামের এক বয়স্ক লোক ফিল্টার থেকে পানি খাচ্ছেন।

ছবি: টিবিএস

তিনি বলেন, 'এই প্রথম দেখলাম আদালতে আমাদের মতো সাধারণ মানুষের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করেছেন। যারাই এই ব্যবস্থা করেছেন তারা উপরওয়ালা থেকে অনেক অনেক সওয়াব পাবেন। বিষয়টি আমার খুব ভালো লেগেছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের এক কর্মচারী বলেন, 'আদালতের পক্ষ থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যার খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন। অনেক সময় গরমের কারণে দূরে গিয়ে পানি খেতে হয়। কাজের ক্ষতির চিন্তা করে অনেক সময় বের হতে পারি না। প্রতিটি তলায় এমন ব্যবস্থা করায় আমাদের জন্য খুব ভালো হয়েছে। যখনই খুশি তখন আমরা তৃষ্ণা মিটানোর জন্য পানি খেতে পারব।'

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বলেন, 'চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে আমরা সকল ম্যাজিস্ট্রেট ও আদালতের সকল কর্মচারীদের সহযোগিতায় এই সুপেয় পনির ব্যবস্থা করেছি। এতে করে আদালতে আসা বিচার প্রার্থীরা একটু হলেও পানি পান করে তৃষ্ণা মিটাতে পারবে।'

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বলেন, 'বাংলাদেশের প্রতিটি কোর্ট-কাচারীতে সর্বোচ্চ সংখ্যক মানুষের আনাগোনা। কোর্ট- কাচারীতে হতদরিদ্র মানুষের সংখ্যাই বেশি। এখানে যারা আসেন, কারো পকেটে টাকা থাকে না, পানি কিনে খাওয়ার কিংবা একটু বসবার জায়গা থাকে না। তাই এখানে যারা আসেন তাদের জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ সেবা পৌঁছে দিতে পারি। এ চিন্তা থেকে সীমিত সম্পদ ব্যবহার করে আন্তরিকতার জায়গা থেকে আমরা একটি ছোট্ট প্রচেষ্টা করেছি।'

সুপেয় পানির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস, রহিমা আক্তার, ইফতি হাসান ইমরান, দুরদানা রহমান সহ আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীরা।

Related Topics

টপ নিউজ

মুন্সীগঞ্জ / বিচারপ্রার্থী / পানি / ম্যাজিস্ট্রেট / চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • মুন্সীগঞ্জে আলু ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত
  • বাতাস থেকে মিলবে বিশুদ্ধ পানি; দ্বীপবাসীর জীবন বাঁচাতে নোবেলজয়ী বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার
  • মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
  • জনগণ গণভোটকে জয়যুক্ত করবে, দুষ্কৃতকারীদের প্রতিহত করবে: মুন্সীগঞ্জে আদিলুর রহমান খান
  • মুন্সীগঞ্জে তিন আসনে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net