Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
প্রায় ৯৯ শতাংশ পোশাককর্মীরই সর্বজনীন পেনশন স্কিমে আগ্রহ নেই: জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2025, 07:10 pm
Last modified: 17 February, 2025, 07:20 pm

Related News

  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে

প্রায় ৯৯ শতাংশ পোশাককর্মীরই সর্বজনীন পেনশন স্কিমে আগ্রহ নেই: জরিপ

জরিপে দেখা গেছে, ২০২৩ সালের আগস্ট মাসে চালু হওয়া এ স্কিমে এখন পর্যন্ত মাত্র ১.৩ শতাংশ পোশাককর্মী অন্তর্ভুক্ত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
17 February, 2025, 07:10 pm
Last modified: 17 February, 2025, 07:20 pm
ফাইল ছবি/সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

তৈরি পোশাক (আরএমজি) খাতের প্রায় ৯৯ শতাংশ কর্মীই সর্বজনীন পেনশন স্কিমে আগ্রহী নন। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, ২০২৩ সালের আগস্ট মাসে চালু হওয়া এ স্কিমে এখন পর্যন্ত মাত্র ১.৩ শতাংশ পোশাককর্মী অন্তর্ভুক্ত হয়েছেন।

বিভিন্ন আর্থিক বাধ্যবধকতাকে এই অনাগ্রহের প্রধান কারণ হিসেবে মনে করেন ৯০.৬ শতাংশ কর্মী। আর ৬.৭ শতাংশ কর্মী মনে করেন, এটি দীর্ঘমেয়াদে টেকসই কোনো পেনশন ব্যবস্থা নয়। এছাড়াও ২.৭ শতাংশ কর্মীর এ স্কিম সম্পর্কে কোনো ধারণাই নেই।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম এ জরিপটি পরিচালনা করেন।

নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা মন্ডিয়াল এফএনভির সহায়তায় বিলস 'এনশিওরিং ডিসেন্ট ওয়ার্ক ইন দ্য রেডিমেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর থ্রো সোশ্যাল ডায়ালগ' শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বিলস ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম: বাংলাদেশে তৈরি পোশাককর্মীদের সামাজিক সুরক্ষার সম্ভাব্য সুযোগ অনুসন্ধান শীর্ষক একটি জরিপ পরিচালনা করে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে শ্রম ভবনে বিলস আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এ জরিপের ফলাফল তুলে ধরা হয়।

উল্লেখ্য, সর্বজনীন পেনশনে চারটি স্কিম রয়েছে। এগুলো হলো– প্রবাসীদের জন্য 'প্রবাস', বেসরকারিখাতের চাকরিজীবীদের জন্য 'প্রগতি', অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীদের জন্য 'সুরক্ষা' এবং অস্বচ্ছল ব্যক্তিদের জন্য 'সমতা'। তৈরি পোশাক খাতের কর্মীরা প্রগতি স্কিমের আওতাভুক্ত। 

মূলত সর্বজনীন পেনশন স্কিমের বিষয়টি মূল্যায়নের জন্য এ জরিপ পরিচালনা করা হয়। এছাড়াও জরিপে পোশাকখাতে বিভিন্ন সংকট, কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা, কাঠামো, প্রক্রিয়া ইত্যাদি বিষয়গুলোও উঠে এসেছে। 

জরিপ প্রতিবেদনটিতে বাংলাদেশের পোশাককর্মীদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের একটি মডেল প্রস্তাব করা হয়েছে এবং টেকসই ব্যবস্থা গ্রহণে কার্যকর সুপারিশ করা হয়েছে।

গোলটেবিল আলোচনায় রাজেকুজ্জমান রতন বলেন, মূল বিষয় হলো আর্থিক সক্ষমতা। কারণ, পোশাকর্মীরা বর্তমানে কষ্টে রয়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় তাদের নেই।

তিনি প্রস্তাবিত মডেলটির বিষয়ে বলেন, 'এটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে বছরে ৪ হাজার ৪৮ কোটি টাকার তহবিল তৈরি করা সম্ভব হবে।' 

অ্যাডভোকেট একেএম নাসিম বলেন, 'ব্যবস্থাপনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অন্যথায় কর্মীরা উপকৃত হবেন না; কেবল তহবিল ব্যবস্থাপকেরা উপকৃত হবেন।'

তিনি আরও বলেন, 'এখানে বড় একটি উদ্বেগের বিষয় হলো কর্মীরা এই তহবিলের বিষয়ে কতটা আগ্রহী। কারণ, কিছু ক্ষেত্রে তাদের মজুরির প্রায় এক-পঞ্চমাংশ এ তহবিলে জমা করার প্রয়োজন হতে পারে।'

'কর্মীদের মধ্যে আস্থা তৈরির জন্য প্রাথমিকভাবে সরকার ও নিয়োগদাতাদের অংশগ্রহণের মাধ্যমে এ স্কিম চালু করা যেতে পারে', যোগ করেন তিনি।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সেন্টারের (ইউটিসি) যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, 'যেখানে নিয়োগদাতারা নিজেরাই ব্যাংক খেলাপি হয়ে পড়ছেন, সেখানে কর্মীরা কীভাবে তাদের ওপর আস্থা রাখতে পারবেন? এখানে আস্থার একটি মৌলিক ইস্যু জড়িত।'

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব সাইদুর রহমান বলেন, বাংলাদেশে চাকরির নিরাপত্তার অভাব রয়েছে। সর্বজনীন পেনশন স্কিম এ সমস্যা মোকাবিলায় ভূমিকা রাখতে পারে। কর্মীদের মধ্যে এটি জনপ্রিয় করতে আমাদের পক্ষ থেকে সহায়তা দেওয়া উচিত।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম বলেন, আস্থার অভাবে ৭০ শতাংশেরও বেশি শ্রমিক এই স্কিমে অংশগ্রহণে আগ্রহী নয়। আমি মনে করি না এমন কোনো তথ্য-প্রমাণ রয়েছে, যা দিয়ে বলা যাবে যে এটি কোনো সরকারি হিসাবের ফলাফল। আমাদের এমন কিছু গ্যাপ চিহ্নিত করতে হবে যা ভবিষ্যতে সমাধান করা যায়।

করোনা মহামারির পর তৈরি পোশাক কর্মীদের সামাজিক সুরক্ষার জন্য ইইউ ফান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, যথাযথ কাগজপত্র না থাকায় একাধিকবার চেষ্টা সত্ত্বেও ফান্ডটি অব্যবহৃতই রয়ে গেছে। সর্বজনীন পেনশন স্কিমের জন্যও যথাযথ কাগজপত্রের প্রয়োজন হবে।

Related Topics

টপ নিউজ

পোশাক / জরিপ / পেনশন / সর্বজনীন পেনশন স্কিম / তৈরি পোশাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net