Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
যৌথবাহিনীর ওপর এসিড হামলার মামলায় কথক দাশকে ৩ দিনের রিমান্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2025, 05:55 pm
Last modified: 17 February, 2025, 05:58 pm

Related News

  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে

যৌথবাহিনীর ওপর এসিড হামলার মামলায় কথক দাশকে ৩ দিনের রিমান্ড

আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আসামি ডা.কথক দাশের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টিবিএস রিপোর্ট
17 February, 2025, 05:55 pm
Last modified: 17 February, 2025, 05:58 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হাজারী গলিতে যৌথবাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডা. কথক দাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত। আদালতে আসামি কথক দাশের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আসামি ডা.কথক দাশের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো.ওসমান নামের একজন দোকানদার ফেসবুকে একটি পোস্ট দেন, যাকে কেন্দ্র করে হাজারী গলিতে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক তাঁর দোকানে হামলা করে। বিশৃঙখল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু বিক্ষুব্ধরা যৌথবাহিনীর ওপর হামলা করে। এসময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও অ্যাসিড ছোড়ে। এতে সেনাবাহিনীর ৫ জন সদস্যসহ ১২ জন আহত হন।

এ ঘটনার পর হাজারী গলিতে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন, যেখানে ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

আসামি ডা. কথক দাশ একজন চক্ষু বিশেষজ্ঞ, সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত বলে জানা যায়। তিনি চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশের সমর্থক হিসেবেও পরিচিত।

গত ৫ ফেব্রুয়ারি বিকেলে যুক্তরাজ্যে যাবার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে কথককে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন তাকে চট্টগ্রামে আনা হয়। নগরীর কোতোয়ালী থানায় কথকের বিরুদ্ধে থাকা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে—- আদালতের নির্দেশে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

২০২৪ সালের ৩০ নভেম্বর নগরীর কোতোয়ালী থানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সনাতনী জাগরণ মঞ্চের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেছিলেন ফিরোজ নামে স্থানীয় এক বিএনপি নেতা। ওই মামলায় গ্রেপ্তার হয়ে চিন্ময় কৃষ্ণ দাসও কারাগারে আছেন।

Related Topics

টপ নিউজ

কথক দাশ / চিন্ময় কৃষ্ণ দাস / ইসকন / রিমান্ড / অ্যাসিড নিক্ষেপ / যৌথবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net