Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
লন্ডনের স্টেশনে বাংলায় লেখা সাইনবোর্ডের সমালোচনা ব্রিটিশ এমপির; সহমত জানিয়ে ‘হ্যাঁ’ বললেন মাস্ক

আন্তর্জাতিক

ইউএনবি
10 February, 2025, 12:00 pm
Last modified: 10 February, 2025, 12:42 pm

Related News

  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • ‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য

লন্ডনের স্টেশনে বাংলায় লেখা সাইনবোর্ডের সমালোচনা ব্রিটিশ এমপির; সহমত জানিয়ে ‘হ্যাঁ’ বললেন মাস্ক

ইউএনবি
10 February, 2025, 12:00 pm
Last modified: 10 February, 2025, 12:42 pm
ছবি: ইউএনবি

লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে ইংরেজি ও বাংলায় লেখা সাইনবোর্ডের বিরোধিতা করে শুধু ইংরেজিতে লেখার দাবি জানানো এক ব্রিটিশ পার্লামেন্ট সদস্যকে (এমপি) সমর্থন জানিয়েছেন প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক।

গ্রেট ইয়ারমাউথ-এর এমপি রুপার্ট লো তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হোয়াইটচ্যাপেল স্টেশনে দুই ভাষায় লেখা সাইনবোর্ডের একটি ছবি শেয়ার করলে এ নিয়ে বিতর্ক শুরু হয়।

লো ও তার সমর্থকরা বলছেন, লন্ডনের স্টেশনগুলোতে সাইনবোর্ড শুধুমাত্র ইংরেজিতে থাকা উচিত। রিফর্ম ইউকে দলের এই এমপি পোস্টে লেখেন, 'এটা লন্ডন—স্টেশনের নামও ইংরেজিতে থাকা উচিত, শুধুই ইংরেজিতে।' তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এমন পোস্টের প্রতিক্রিয়ায় এক্সের মালিক ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সমর্থন জানিয়ে সংক্ষেপে মন্তব্য করেন, 'হ্যাঁ (ইয়েস)।' 

ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়া লো সম্প্রতি রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজের অপসারণের আহ্বান জানিয়েছিলেন। তবে লো-র এই বক্তব্যকে অনেকে সমর্থন জানালেও অনেকেই বলছেন, একাধিক ভাষায় সাইনবোর্ড থাকা কোনো সমস্যা নয়।

পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটির অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে হোয়াইটচ্যাপেল টিউব স্টেশনে বাংলা সাইনবোর্ড স্থাপন করা হয়। এই দ্বিভাষিক সাইনবোর্ডের অর্থায়ন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। হোয়াইটচ্যাপেল এলাকায় যুক্তরাজ্যের বৃহত্তম বাংলাদেশি কমিউনিটির বসবাস।

এই উদ্যোগের প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, স্টেশনের সাইনবোর্ডে বালা ভাষার স্থান পাওয়াটা 'আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বিজয়'। 

Related Topics

টপ নিউজ

লন্ডন / স্টেশনের বাংলা নাম / মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • ‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net