Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
বড় আর্থিক ক্ষতির মুখে বগুড়ার শুটকি ব্যবসায়ীরা

অর্থনীতি

হাসিবুর রহমান বিলু, বগুড়া
09 November, 2020, 12:40 pm
Last modified: 09 November, 2020, 12:46 pm

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

বড় আর্থিক ক্ষতির মুখে বগুড়ার শুটকি ব্যবসায়ীরা

‘মোট ক্ষতির ৪০ শতাংশ হয়েছে করোনার কারণে, আর বাকি ৬০ শতাংশ ক্ষতি হয়েছে বন্যা, বৃষ্টি আর আম্পানের মতো প্রাকৃতিক দুর্যোগে।’
হাসিবুর রহমান বিলু, বগুড়া
09 November, 2020, 12:40 pm
Last modified: 09 November, 2020, 12:46 pm
নাটোরের সিংড়া উপজেলায় শুটকি মাছ তৈরি কাজ করছেন স্থানীয়রা। ছবি: টিবিএস

করোনার পাশাপাশি বন্যা, বৃষ্টি আর ঘূর্ণিঝড় আম্পানের কারণে উত্তরাঞ্চলে শুটকি (শুকনো) মাছ ব্যবসায়ীরা এ বছর বড় ধরনের আর্থিক ক্ষতি মুখে পড়েছেন।

উত্তরাঞ্চলীয় জেলা নিলাফামারীর সৈয়দপুরে দেশের দ্বিতীয় বৃহত্তর শুটকি মাছের আড়ত ও নাটোরের চলন বিলসহ অন্যান্য এলাকার ব্যবসায়ীরা বলছেন, শুকনা মাছ ব্যবসায়ীদের আগে কখনোই এ রকম লোকসান গুনতে হয়নি।

নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গন এলাকার শুটকি মাছ উৎপাদনকারী মো: সানোয়ার হোসেন জানান, গত মৌসুমে তিনি সৈয়দপুরে প্রায় ৭ লাখ টাকার শুটকি মাছ বিক্রি করেছেন। অথচ এ বছর তার কোনো বিক্রি নেই। আর এ কারণে  লোকসান হয়েছে কমপক্ষে এক লাখ টাকা।

'প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শুটকি বেচা-কেনার যে প্রস্তুতি থাকে, এ বছর সে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি মূলত করোনাভাইরাস ও আম্পানসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে। আর এ অবস্থায় নিঙ্গন এলাকার সব ব্যবসায়ীকেই গুনতে হচ্ছে লোকসান,' বলেন মো: সানোয়ার হোসেন।

ভারতে চলনবিল এলাকার পুঁটি মাছের শুটকির চাহিদা সব সময়ই বেশি, কিন্তু এবার পুঁটি মাছের শুটকি তৈরি শুরু হয়েছে অনেক পরে; সে কারণে রপ্তানি ব্যাহত হওয়ার আশংকা প্রকাশ করেন  এই ব্যবসায়ী।

অন্যদিকে, সিরাজগঞ্জের তারাশ উপজেলার মহিষ লুটি বাজারে অনেক দিন ধরেই শুটকি মাছের ব্যবসা করেন মো: নান্নু হোসেন। বনপাড়া-হাটিকুমরুল সড়ক সংলগ্ন এলাকায় শুটকিসহ বিভিন্ন ধরনের দেশীয় মাছের এই বাজারে গত ১৬ থেকে ১৭ বছর ধরে ব্যবসা করছেন অন্তত ১২ ব্যবসায়ী।

আবহাওয়া প্রতিকূল থাকায় এ বছর মহিষ লুটি বাজারে শুটকি মাছ ব্যবসায়ীরা বেচা-কেনা করছেন খুবই কম। 'এ বাজারের এমন কোনো শুটকি মাছ বিক্রেতা নেই যার লোকসান হয়নি; আমার লোকসান হয়েছে ২ লাখ টাকা,' বলেন মো: নান্নু হোসেন।

সৈয়দপুরে শুটকি মাছ আড়তে প্রায় ৩৭ বছর ব্যবসা করছেন মো: রাসেদুল আলম মামুন। তিনি জানান, এ আড়তে ব্যবসা করেন ৬০ জন পাইকারি ও খুচরা বিক্রেতা। এ ছাড়া ৫০ জন ফরিয়া আর ১২ জন আড়তদার বহু বছর ধরেই এ ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু এ বছর সব ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন মূলত করোনাভাইরাস, বন্যা, বৃষ্টি আর ঘূর্ণিঝড় আম্পানের কারণে।

ছবি: টিবিএস

মো: রাসেদুল আলম মামুন জানান, করনোর কারণে অনেকের শুটকি মাছ এবার গুদামেই নষ্ট হয়েছে। 'এ বছর শুটকি মাছের ব্যবসায় যে মন্দা চলছে, তা আমার ৩৭ বছরের ব্যবসা জীবনে দেখিনি,' বলেন তিনি।

সৈয়দপুর শুকনো মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো: দেলোয়ার হোসেন জানান, করোনাভাইরাস ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এ বছর আড়তের ব্যবসায়ীদের লোকসান হয়েছে কমপক্ষে ৬ কোটি টাকা।

'মোট ক্ষতির ৪০ শতাংশ হয়েছে করোনার কারণে, আর বাকি ৬০ শতাংশ ক্ষতি হয়েছে বন্যা, বৃষ্টি আর আম্পানের মতো প্রাকৃতিক দুর্যোগে,' বলেন শেখ মো: দেলোয়ার হোসেন। তিনি দাবি করেন, তার ৩৩ বছরের ব্যবসাজীবনে শুটকি মাছের ব্যবসায় এমন মন্দাভাব আর কখনো দেখেননি।

দেশের দ্বিতীয় বৃহত্তর এ বাজারে শুটকি মাছ আসে চলনবিল ও সুন্দরবনের বিভিন্ন এলাকাসহ খুলনা, যশোর, সাতক্ষীরা এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের নানা জেলা থেকে। কক্সবাজার থেকেও শুটকি আসে এ আড়তে, জানালেন শেখ মো: দেলোয়ার হোসেন।

করোনাভাইরাস বাস্তবতায় সৈয়দপুরে শুটকি মাছের আড়তে যেসব কর্মচারী কাজ করতেন তাদের সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হলেও কোনো প্রণোদনা পাননি ব্যবসায়ীরা।

'করোনার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনো সরকারি প্রণোদনা সহায়তার আওতায় আসেননি; তবে তাদের বিষয়টি বিবেচনা করা হচ্ছে,' বলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ।

Related Topics

টপ নিউজ

বগুড়া / শুটকি মাছ / ব্যবসা-বাণিজ্য / করোনাভাইরাসের প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net