Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে বিলাসবহুল গাড়ি ও বাইকসহ ৩০ মার্কিন পণ্যের আমদানি শুল্ক কমাচ্ছে ভারত

আন্তর্জাতিক

রয়টার্স
08 February, 2025, 10:35 am
Last modified: 08 February, 2025, 10:40 am

Related News

  • ইরানে কৌশলগত পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র, মিত্রদের আশঙ্কা বাড়ছে
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে বিলাসবহুল গাড়ি ও বাইকসহ ৩০ মার্কিন পণ্যের আমদানি শুল্ক কমাচ্ছে ভারত

সর্বোচ্চ আমদানি শুল্ক হ্রাসের পর, ভারত বিলাসবহুল গাড়ি ও রাসায়নিকসহ ৩২টি পণ্যের ওপর ৫ থেকে ৭০ শতাংশ হারে কৃষি অবকাঠামো উন্নয়ন উপকর (এআইডিসি) আরোপ করেছে। পূর্বে এসব পণ্য এআইডিসি শুল্কমুক্ত ছিল।
রয়টার্স
08 February, 2025, 10:35 am
Last modified: 08 February, 2025, 10:40 am
ফাইল ছবি: রয়টার্স

বিলাসবহুল গাড়ি, সোলার সেল এবং রাসায়নিকসহ ৩০ টিরও বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনা করার পরিকল্পনা করছে ভারত। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির পালটা ব্যবস্থা হিসেবে ভারত এরই মধ্যে কিছু উচ্চমূল্যের বাইক, গাড়ি ও রাসায়নিকের ওপর শুল্ক হ্রাস করেছে। তবে, এর সঙ্গে 'কৃষি অবকাঠামো উন্নয়ন উপকর' (এআইডিসি) নামে একটি বিকল্প শুল্ক আরোপ করা হয়েছে, যা বেশ কিছু পণ্যের ওপর নতুন করে নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক বাজেটে ভারত বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক হ্রাস করেছে, যার মধ্যে বিলাসবহুল যানবাহন, সোলার সেল ও যন্ত্রপাতি অন্তর্ভুক্ত। সর্বোচ্চ আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করা হয়েছে, আর গড় শুল্ক হার ১৩ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশের নিচে নামানো হয়েছে। তবে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর কৃষি অবকাঠামো উন্নয়ন উপকর (এআইডিসি) বৃদ্ধি করা হয়েছে।

সর্বোচ্চ আমদানি শুল্ক হ্রাসের পর, ভারত বিলাসবহুল গাড়ি ও রাসায়নিকসহ ৩২টি পণ্যের ওপর ৫ থেকে ৭০ শতাংশ হারে কৃষি অবকাঠামো উন্নয়ন উপকর (এআইডিসি) আরোপ করেছে। পূর্বে এসব পণ্য এআইডিসি শুল্কমুক্ত ছিল।

যেসব বিলাসবহুল গাড়ির সিআইএফ (মূল্য, বীমা ও পরিবহন খরচ) ৪০ হাজার ডলারের বেশি, সেগুলোর ওপর ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, তবে আমদানি শুল্ক কমিয়ে ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 

নতুন পরিবহন যানবাহনের ক্ষেত্রে ২০ শতাংশ এবং ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে ৬৭ দশমিক ৫ শতাংশ এআইডিসি শুল্ক আরোপ করা হয়েছে, যেখানে মূল আমদানি শুল্ক ৪০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। ইয়ট ও স্পোর্টস ভেসেলের ওপর ৭ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে।

সোলার সেল, মডিউল ও আধুনিক অর্ধপরিবাহী যন্ত্রাংশের ক্ষেত্রে ৭ দশমিক ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, তবে আমদানি শুল্ক ২৫-৪০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 

রাসায়নিক ও ল্যাব সরঞ্জামের ক্ষেত্রেও শুল্ক হ্রাস করা হয়েছে। ল্যাবরেটরি রাসায়নিকের আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করা হয়েছে, তবে এঢ় সাথে আবার ৭০ শতাংশ এআইডিসি শুল্ক আরোপ করা হয়েছে।

নির্মাণ সামগ্রীর মধ্যে মার্বেল, গ্রানাইট ও স্ল্যাবের আমদানি শুল্ক ২০ শতাংশ নির্ধারণ করা হলেও, এর ওপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। গৃহস্থালী ও অন্যান্য পণ্যের মধ্যে জুতা ও এর কাঁচামালের ওপর ১৮ দশমিক ৫ শতাংশ, সাইকেলের ওপর ১৫ শতাংশ এবং গৃহস্থালী আসবাবপত্র, স্মার্ট বৈদ্যুতিক মিটার ও ইলেকট্রনিক খেলনার যন্ত্রাংশের ওপর ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারতের এ শুল্ক নীতি একদিকে বিদেশি পণ্যের প্রবাহ বাড়াতে সহায়তা করবে, অন্যদিকে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতেও ভূমিকা রাখবে। তবে আমদানি নির্ভর শিল্পের জন্য এটি কতটা লাভজনক হবে, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Related Topics

টপ নিউজ

নরেন্দ্র মোদি / ডোনাল্ড ট্রাম্প / আমদানি নীতি / আমদানি শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • ইরানে কৌশলগত পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র, মিত্রদের আশঙ্কা বাড়ছে
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net