Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
‘জয় বাংলা’ স্লোগান, ‘আপার বাড়ি’ বলায় ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ ২ জনকে হেনস্তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2025, 03:15 pm
Last modified: 06 February, 2025, 03:39 pm

Related News

  • টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মাঠে মিলল মরদেহ
  • ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কার্যালয়ে বিশৃঙ্খলা: গ্রেপ্তার ২৭ জনের জামিন হয়নি
  • চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে 
  • স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন, দুই দিন পর মিলল মরদেহ
  • ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

‘জয় বাংলা’ স্লোগান, ‘আপার বাড়ি’ বলায় ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ ২ জনকে হেনস্তা

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই নারী ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিকে বারবার ‘আপার বাড়ি’ বলে উল্লেখ করছিলেন। এতে ক্ষুব্ধ জনতার সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে তার গায়ে হাত তোলা হয়।
টিবিএস রিপোর্ট
06 February, 2025, 03:15 pm
Last modified: 06 February, 2025, 03:39 pm
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এক নারীকে হেনস্তা এবং একজনকে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন।

এ ঘটনা আজ (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটে।

আজ সকাল ১১টার দিকে এক ব্যক্তি ওই বাড়ির সামনে গিয়ে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করেন। এরপর বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করতে শুরু করলে তিনি একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

আহত অবস্থায় কয়েকজন তাকে সেখান থেকে সরিয়ে নেয় এবং এক সময়ে তাকে রিকশায় তুলে নিতে দেখা যায়।

কিছুক্ষণ পর সালোয়ার-কামিজ পরিহিত এক মধ্যবয়সী নারী ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে থাকেন। তিনি বাড়িটিকে বারবার 'আপার বাড়ি' বলে উল্লেখ করছিলেন। এতে ক্ষুব্ধ জনতার সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে তার গায়ে হাত তোলা হয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারীকে মারধর করে মূল সড়কের দিকে টেনে নেওয়া হয়। তিনি বারবার অনুরোধ করছিলেন যেন তাকে না মারা হয়। শেষপর্যন্ত কয়েকজন তাকে রিকশায় উঠিয়ে দেন। তবে, ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে, গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ জনতা। এদিন রাত ৮টার দিকে এ ভাঙচুরের ঘটনা শুরু হয়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বুধবার রাত ৯টায় ধানমন্ডি-৩২ অভিমুখে 'বুলডোজার মিছিল'-এর ঘোষণা দেওয়ার পরই এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় ছাত্র-জনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে এ কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

শুধু ধানমন্ডি-৩২ এর শেখ মুজিবের বাড়িই নয়, গতকাল শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাসভবন সুধা সদনেও আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ভবনটি ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত।

এছাড়া, গতরাতে দেশজুড়ে বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ম্যুরাল, শেখ হাসিনার আত্মীয়সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
 
Related Topics

টপ নিউজ

ধানমন্ডি ৩২ নম্বর / নারী হেনস্তা / মারধর / জয় বাংলা স্লোগান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মাঠে মিলল মরদেহ
  • ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কার্যালয়ে বিশৃঙ্খলা: গ্রেপ্তার ২৭ জনের জামিন হয়নি
  • চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে 
  • স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন, দুই দিন পর মিলল মরদেহ
  • ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net