Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
ব্রয়লার মুরগির দাম কমলেও চালের বাজার এখনও চড়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 February, 2025, 09:30 am
Last modified: 01 February, 2025, 09:36 am

Related News

  • খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু 
  • রেকর্ড উচ্চতায় সুগন্ধি চালের দাম, বাজার কারসাজি ও রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক–ব্যবসায়ীরা
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার

ব্রয়লার মুরগির দাম কমলেও চালের বাজার এখনও চড়া

এদিকে, সরবরাহ বাড়ায় বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে
টিবিএস রিপোর্ট
01 February, 2025, 09:30 am
Last modified: 01 February, 2025, 09:36 am
প্রতীকী ছবি: রয়টার্স

রাজধানীর বাজারে দুই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ২০ টাকা কমেছে। দাম কমায় স্বস্তি ফিরে পেয়েছেন ক্রেতারা। তবে ব্রয়লারের দাম কমলেও আগের মতোই চড়া রয়েছে চালের দর।

এদিকে আবার সরবরাহ বাড়ায় বাজারে দাম কমেছে প্রায় সব ধরনের সবজির।  

শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকার কল্যাণপুর, কারওয়ানবাজার, হাতিরপুল বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

কারওয়ান বাজারের আদর্শ কিচেন হাউজের বিক্রেতা মোহম্মদ ফিরোজ বলেন, "দুই সপ্তাহ আগে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২০০-২১০ টাকা; এখন ১৮৫- ১৯০ টাকা কেজি।"

এদিকে, বাজারে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, শালগম, মুলাসহ বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বেড়েছে। ফুলকপি ১৫-২০ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের লাউ ৫০ টাকা, মুলা ২০ টাকা, মিষ্টিকুমড়া ২০-২৫ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে।

কল্যাণপুরে কথা হয় আবু সুফিয়ানের সঙ্গে। তিনি  বলেন, "সবজিতে কিনতে স্বস্তি। ১০০ টাকার সবজি কিনলে ব্যাগ ভরে যায়। তবে কৃষকের সবজি বিক্রি করে লোকসান হচ্ছে, এতে কষ্ট লাগছে। ভয় হচ্ছে এই ভেবে, আগামী বছর যদি তারা সবজি চাষ কমিয়ে দেয়।"

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের ব্যবধানে আলুর দাম কমেছে ৫৭ শতাংশ। এখন  মান ভেদে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা। গত বছর এই সময়ে দাম ছিল প্রতিকেজি ৪০-৫০ টাকা।

কারওয়ান বাজারের আলু বিক্রেতা মোহম্মদ মামুন বলেন, "আলুর দাম পাইকরি বিক্রি করছি ৫ কেজি ৯০ টাকা। দাম আরও কমবে। খুচরা বাজারে দেখা যায়, প্রতিকেজি ২০-২৫ টাকা বিক্রি হচ্ছে।"

চালের দাম এখনও বাড়তি

এদিকে, এখনও বাড়তি রয়েছে দাম চালের। বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি মিনিকেট ও নাজিরশাইলের মতো সরু চাল ৮২ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি ধরনের চাল  ব্রি-২৮ বিক্রি হচ্ছে ৬২-৬৫ টাকায়।

টিসিবির হিসেবে গত এক মাসের ব্যবধানে সরু ও মোটা চালের দাম বেড়েছে যথাক্রমে ০.৬৫ শতাংশ ও ৬.৬৭ শতাংশ।  মোটা চাল স্বর্ণা বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৮ টাকা কেজি।  আর নাজির ও মিনিকেট চাল কেজি মানভেদে ৭০-৮৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি

এদিকে, রাজধানীর বেশিরভাগ দোকানে বোতলজাত  এক লিটার সয়াবিন তেল মিলছে না। বিক্রিতারা বলছেন, রমজানকে সামনে রেখে বোতলজাত সয়াবিন তেলের সংকট তৈরি হচ্ছে।

কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে বিআরটিসি মার্কেটের মুদি দোকানদার আলমগীর হোসেন বলেন, "এক লিটার বোতলজাত তেল পাচ্ছি না। কোম্পানিগুলো ৫ লিটার ও ২ লিটারে তেল দেয়। সেটাও চাহিদার চেয়ে কম দিচ্ছে। সরকাররের এখনই কঠোর মনিটরিং করা উচিত, না হলে রমজান ঘিরে আবার ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে।"

Related Topics

টপ নিউজ

ব্রয়লার মুরগি / চালের দাম / সবজির দাম / কিচেন মার্কেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু 
  • রেকর্ড উচ্চতায় সুগন্ধি চালের দাম, বাজার কারসাজি ও রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক–ব্যবসায়ীরা
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net