Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
‘গরুর ডিম’ খাওয়ার পরামর্শ দেওয়ার পর বন্ধ করা হলো ফরাসি এআই চ্যাটবট

অফবিট

সিএনএন
31 January, 2025, 05:15 pm
Last modified: 31 January, 2025, 05:19 pm

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুহার বেশি
  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন এমপিরা
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!

‘গরুর ডিম’ খাওয়ার পরামর্শ দেওয়ার পর বন্ধ করা হলো ফরাসি এআই চ্যাটবট

সিএনএন
31 January, 2025, 05:15 pm
Last modified: 31 January, 2025, 05:19 pm
ফরাসি এআই মডেল লুসির লোগো। ছবি: লিনাগোরা

ফ্রান্সের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট 'লুসি' সাধারণ গাণিতিক সমস্যার ভুল উত্তর এবং এক ব্যবহারকারীকে 'গরুর ডিম' খাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

শনিবার লুসির নির্মাতা প্রতিষ্ঠান লিনাগোরা গ্রুপ এক বিবৃতিতে জানায়, লুসি একটি 'একাডেমিক গবেষণা প্রকল্পের অংশ, এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে'।

তারা স্বীকার করেছে যে, এই মডেলটি 'খুব দ্রুত' অনলাইনে চালু করা হয়েছিল এবং ব্যবহারকারীদের এর সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্টভাবে জানানো উচিত ছিল।

বিবৃতিতে বলা হয়, 'আমরা আমাদের কাজ নিয়ে অতিউৎসাহী হয়ে পড়েছিলাম।'

লিনাগোরা গ্রুপের সাধারণ পরিচালক মিশেল-মারি মডেট জানিয়েছেন, 'চ্যাটবটটি এখন আপডেট করা হবে এবং নতুন বেটা সংস্করণে পরীক্ষা-নিরীক্ষার পর এটি আবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।'

বৃহস্পতিবার লুসি চালু হওয়ার পর ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর দেওয়া ভুল উত্তরগুলো শেয়ার করতে শুরু করেন। এর মধ্যে একজন ব্যবহারকারী চ্যাটবটটির কাছে গরুর ডিম সম্পর্কে জানতে চেয়েছিলেন।

লুসি এর উত্তরে বলেছিল: 'গরুর ডিম, যা মুরগির ডিম নামেও পরিচিত, গরুর তৈরি ভোজ্য ডিম। গরুর ডিম প্রোটিন ও পুষ্টির একটি উৎস এবং এটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত হয়।'

এছাড়া ব্যবহারকারীরা জানিয়েছেন, লুসিকে ৫ দিয়ে (৩+২) গুণ করতে বলা হলে, এটি সঠিক উত্তর ২৫-এর পরিবর্তে ১৭ বলে। লুসি আরো জানায়, 'ছাগলের বর্গমূল এক', যা আরো বিভ্রান্তি তৈরি করে।

লিনাগোরা গ্রুপ  বলেছিল,  ফরাসি ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ইংরেজি ভাষার আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো মডেলের বিকল্প তৈরি করার লক্ষ্যে লুসি চালু করা হয়। এর নামকরণ করা হয়েছে মানব ইতিহাসের প্রাচীনতম পূর্বপুরুষের নাম অনুসারে।

গত ৩ জানুয়ারি লিনাগোরার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এর লোগো ফ্রান্সের জাতীয় প্রতীক 'মেরিয়ান' ও যুক্তরাষ্ট্রের অভিনেত্রী স্কারলেট জোহানসনের অভিনীত 'লুসি' চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত।

বিবৃতিতে আরও বলা হয়, 'লুসি একটি নীল, সাদা ও লাল শালের মধ্যে আবৃত, যা তার সার্বভৌম ফরাসি ব্যক্তিত্বকে প্রকাশ করে।'

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তার ফ্রান্স ২০৩০ বিনিয়োগ কর্মসূচির অংশ হিসেবে লুসিকে সমর্থন জানিয়েছেন, যা মোট ৫৪ বিলিয়ন ইউরো (৫৬.৮ বিলিয়ন ডলার) মূল্যের বিভিন্ন প্রকল্পের অন্তর্ভুক্ত।

ইমানুয়েল মাখোঁ আগামী ১০-১১ ফেব্রুয়ারি প্যারিসে আয়োজিত 'আল্ট্রাফিশিয়াল ইনটেলিজেন্স অ্যাকশন সামিট'-এ অংশ নিতে যাচ্ছেন, যেখানে বিশ্বের বিভিন্ন প্রযুক্তিবিদ ও নেতারা একত্র হবেন।

Related Topics

টপ নিউজ

এআই চ্যাটবট / ফ্রান্স / লুসি / লিনাগোরা গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুহার বেশি
  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন এমপিরা
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net