Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
কোনো আপস নেই, দেশে নির্বাচন হতেই হবে: তারেক রহমান

বাংলাদেশ

মাহফুজ মামুন, চুয়াডাঙ্গা
30 January, 2025, 09:05 pm
Last modified: 30 January, 2025, 09:42 pm

Related News

  • বিরোধী দলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • দেশের আইনি-বিচারিক, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

কোনো আপস নেই, দেশে নির্বাচন হতেই হবে: তারেক রহমান

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’- ও জনসম্পৃক্তি বিষয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমরা যত যাই করি; দেশে, সমাজে যদি জবাবদিহিতা ও নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে না পারি, তাহলে কোনোভাবেই কোনো সমস্যার সমাধান করতে পারব না। জাতীয় পর্যায়ে নির্বাচন হোক, স্থানীয় পর্যায়ে নির্বাচন হোক, প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্বাচন হোক, যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে; সেখানেই নির্বাচন হোক।’
মাহফুজ মামুন, চুয়াডাঙ্গা
30 January, 2025, 09:05 pm
Last modified: 30 January, 2025, 09:42 pm
ছবি: টিবিএস

কোনো আপস নেই, নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, 'নির্দিষ্ট সময়ের পর নির্বাচন হতে হবে। এর কোন বিকল্প নেই। এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোনো আপস নেই নির্বাচন হতেই হবে।'

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা'- ও জনসম্পৃক্তি বিষয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'আমরা যত যাই করি; দেশে, সমাজে যদি জবাবদিহিতা ও নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে না পারি, তাহলে কোনোভাবেই কোনো সমস্যার সমাধান করতে পারব না। জাতীয় পর্যায়ে নির্বাচন হোক, স্থানীয় পর্যায়ে নির্বাচন হোক, প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্বাচন হোক, যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে; সেখানেই নির্বাচন হোক।'

তিনি আরও বলেন, 'নির্দিষ্ট সময়ের পর যত ঝড়, তুফান, বন্যা, বৃষ্টি যাই হোক না কেন নির্বাচন হতে হবে। এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'জনগণ যেহেতু ভোটার, তাই নির্দিধায়, নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।'

তিনি বলেন, 'আমরা অনেক ভাল ভাল কথা আলোচনা করছি। সমাজের জ্ঞানী-গুণী ব্যক্তি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টসহ সবার কাছ থেকে কথাবার্তা শুনছি। আপনারা দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ করবেন, একজন ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেনা, জবাবদিহিতা নিশ্চিত করবেন, প্রশাসনে সংস্কার করবেন ইত্যাদি।'

তারেক বলেন, 'কিন্তু দিনশেষে জনগণ দ্রব্যমূল্য, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ভোটের কথা জানতে চাইবে। জনগণের চাওয়া-পাওয়া যে কোনো মূল্যে আমাদের পূরণ করতে হবে।'

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়া হালিমা আরলী, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোছা. শাম্মী আক্তার, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ।

Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / নির্বাচন / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • বিরোধী দলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • দেশের আইনি-বিচারিক, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net