Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত, জ্বালানি তেল উত্তোলন শুরু

বাংলাদেশ

আওয়াল শেখ
29 January, 2025, 11:25 am
Last modified: 29 January, 2025, 11:27 am

Related News

  • মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • সরকার কেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ায়নি?
  • জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি
  • এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও এক জাহাজ

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত, জ্বালানি তেল উত্তোলন শুরু

টানা তিন দিন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও ১৬ জেলায় সরবরাহ বন্ধ ছিল।
আওয়াল শেখ
29 January, 2025, 11:25 am
Last modified: 29 January, 2025, 11:27 am
প্রতীকী ছবি: টিবিএস

প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনের চতুর্থ দিনে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল ৮টা থেকে খুলনার খালিশপুরে তিনটি ডিপো থেকে পুনরায় জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে।

গত ২৬ জানুয়ারি দুপুর থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। ফলে টানা তিন দিন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও ১৬ জেলায় সরবরাহ বন্ধ ছিল।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, 'খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকের আশ্বাস পাওয়ার পর পুনরায় কাজ শুরু করা হয়েছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে তারা আলী আজিমের জামিন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেবে।'

সংগঠনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু জানান, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আপাতত কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সকাল ৮টা থেকে তিনটি ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ পুনরায় শুরু হওয়ায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকট কাটতে শুরু করেছে এবং জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরেছে।

Related Topics

টপ নিউজ

ট্যাংকলরি / ট্যাংকলরি শ্রমিক / জ্বালানি / ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • সরকার কেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ায়নি?
  • জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি
  • এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও এক জাহাজ

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net