Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
উ. কোরীয় সেনারা ‘সুশৃঙ্খল’ ও অত্যাধুনিক গোলাবারুদে সুসজ্জিত, বলছে ইউক্রেন

আন্তর্জাতিক

আল জাজিরা
28 January, 2025, 08:15 pm
Last modified: 29 January, 2025, 03:15 pm

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

উ. কোরীয় সেনারা ‘সুশৃঙ্খল’ ও অত্যাধুনিক গোলাবারুদে সুসজ্জিত, বলছে ইউক্রেন

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নতুন এই সেনারা ইউক্রেনের মাটিতেই রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে।
আল জাজিরা
28 January, 2025, 08:15 pm
Last modified: 29 January, 2025, 03:15 pm
দক্ষিণ কোরিয়ার সাথে সীমান্তে উত্তর কোরিয়ার সেনারা। ছবি: এএফপি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছরে পা রাখতে চলেছে, এরমধ্যে ইউক্রেনীয় সেনাবাহিনী একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কিয়েভের সামনে আরেকটি প্রতিকূলতা আসার কথা ইতোমধ্যে জানা যাচ্ছে।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নতুন এই সেনারা ইউক্রেনের মাটিতেই রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে।

সম্প্রতি কিছু উত্তর কোরীয় সেনাকে আটক করতে পেরেছে ইউক্রেন। তারা জানিয়েছে, যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিখছে উ. কোরীয় সেনারা, এবং আরও সুশৃঙ্খল হয়ে উঠছে।

এদিকে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উ. কোরিয়ার সেনা মোতায়েনের প্রায় চার মাস পার হয়েছে। এরমধ্যেই অনেকে হতাহত ও যুদ্ধবন্দি হওয়ায়— আরও সেনা মোতায়েনের পদক্ষেপ ও প্রস্তুতি জোরকদমে চলছে বলে আমরা ধারণা করছি।'

এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা (জিইউআর) এর তথ্যমতে, যুদ্ধহতদের শূন্যস্থান পূরণ করতে গত ২ জানুয়ারি যুদ্ধক্ষেত্রে অবস্থানগুলোয় উত্তর কোরীয় সেনাদের মধ্যে রদবদল করা হয়েছে। অর্থাৎ, যেসব অবস্থানে সেনা সংখ্যায় ঘাটতি হয়েছিল— সেখানে সংখ্যায় বেশি থাকা ইউনিট থেকে সেনাদের মোতায়েন করা হয়।

জিইউআর অনুমান করছে, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়তে এপর্যন্ত প্রায় ১১ হাজার সেনা পাঠিয়েছে উ. কোরিয়া। গত ৪ নভেম্বরে এই সেনারা রাশিয়ায় পৌঁছায়, এর ১০ দিন পরে তাঁরা যুদ্ধে যোগ দেয়।

উত্তর কোরীয়রা যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে তাঁদের অনেককে হতাহত করার দাবি করেছে ইউক্রেন, তবে ধীরে ধীরে সেই সংখ্যা কমে এসেছে, কারণ উ. কোরীয়রাও আত্মরক্ষার কৌশল রপ্ত করছে। আধুনিক এ যুদ্ধের বাস্তবতা থেকেও তাঁরা শিখছে।

ইউক্রেনের দাবিমতে, যুদ্ধে যোগদানের প্রথম ৪০ দিনে ৩ হাজার উ. কোরীয় হতাহত হয়, অর্থাৎ প্রতিদিন গড়ে ৭৫ জন করে। কিন্তু, এরপরের ২০ দিনে মাত্র এক হাজার জন হতাহত হয়েছে, অর্থাৎ দৈনিক হতাহতের গড় সংখ্যা ৫০ জনে নেমে এসেছে।

আল জাজিরা জানায়, এসব সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে পশ্চিমা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে এসব তথ্যের পক্ষেই মত দিয়েছেন।

যুক্তরাজ্য-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের রাশিয়া ও ইউরেশিয়া বিশেষজ্ঞ কেইর গিলেস বলেন, 'যুদ্ধে হতাহতদের শূন্যস্থান পূরণে উত্তর কোরিয়ার নতুন সেনা না পাঠানোর কোনো কারণ নেই। তাঁরা রাশিয়ায় উ. কোরীয় বাহিনীর সম্প্রসারণ চায়।'

আল জাজিরাকে তিনি আরও বলেন, '(হতাহতের) যেসব সংখ্যা জানা যাচ্ছে, সেগুলো সঠিক হলে— (রাশিয়ায়) উত্তর কোরীয় বাহিনীর আরো জনবল দরকার। এর বিনিময়ে (রাশিয়ার থেকে) উত্তর কোরিয়া যা পাচ্ছে, সেটিও তাদের কাছে মূল্যবান। ফলে বর্তমানে যে বাহিনী রয়েছে— সেটি ভবিষ্যতে আরও বড় সেনা মোতায়েনেরই ইঙ্গিত কেন হবে না?'

সেনা পাঠিয়ে উত্তর কোরিয়ার লাভ

রাশিয়াকে সেনা দিয়ে পিয়ংইয়ং বেশকিছু সুবিধা পাচ্ছে। এরমধ্যে রাশিয়ার থেকে অর্থ আয় করা ছাড়াও, প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করার সুবিধা যেমন রয়েছে, তেমনিভাবে আধুনিক যুদ্ধ লড়ার অভিজ্ঞতাও অর্জন করছে।

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষ হওয়ার পর থেকে কোনো ধরনের বড় সংঘাতে অংশ নেয়নি উত্তর কোরীয় সেনারা। ফলে আধুনিক যুদ্ধের বিষয়ে দেশটির সেনাদের ব্যাপক অনভিজ্ঞতা রয়ে যায়। ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে সেই ঘাটতি পূরণ করা যাচ্ছে। আবার ন্যাটো মানের সমরাস্ত্র ও যুদ্ধ কৌশলের বিরুদ্ধে নিজেদের শক্তি পরীক্ষাও করতে পারছে। রাশিয়ার আধুনিক অস্ত্রগুলোর সুবিধা-অসুবিধা সম্পর্কেও জ্ঞানলাভ করছে উত্তর কোরীয় সেনারা। এসব অভিজ্ঞতা ভবিষ্যতে কোরীয় উপদ্বীপের যেকোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বাহিনীর বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে তারা।

গত বছরের অক্টোবরে দ. কোরিয়ার হানকুক বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টাডিজের প্রভাষক ও বিশেষজ্ঞ ওলেনা গুসেইনোভা বলেন, তাঁর মতে অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে উত্তর কোরিয়া ২০ হাজার সেনা পাঠাতে পারে, যেটি তাদের জন্য বাস্তবসম্মত। তিনি একথা ফ্রেডরিখ নোম্যান ফাউন্ডেশনের একটি গবেষণাপত্রে। 

ওলেনার ধারণা করছেন, রাশিয়ার কাছে ৫৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে উ. কোরিয়া। এরমধ্যে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে। তিনি লিখেছেন, রাশিয়ার যুদ্ধ উদ্যোগে ৫ থেকে ২০ হাজার সেনা মোতায়েন করলে— কিম জং উন বছরে সাড়ে ১৪ কোটি থেকে ৫৭ কোটি ডলারের বেশি রাজস্ব আয় করতে পারবেন।'

'এছাড়া, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সক্ষমতা অনুযায়ী, তাত্ত্বিকভাবে তিনি সর্বোচ্চ এক লাখ সেনা পাঠাতে পারেন। তবে প্রকৃতঅর্থে এত বিপুল সেনা মোতায়েন সম্ভব নয়। কারণ তাতে করে উ. কোরীয় সেনাদের ওপর বিদেশি সংস্কৃতির প্রভাবটাও ব্যাপকভাবে পড়ার ঝুঁকি থাকবে।' 

উচ্চ মানের গোলাবারুদ রয়েছে উত্তর কোরীয় সেনাদের কাছে

কুর্স্কে যুদ্ধরত ইউক্রেনের ১৭তম হেভি মেকানাইজড ব্রিগেডের একজন সার্জেন্ট ওলেগ চাউস বলেন, বড়দিনের আগে রুশ বাহিনী আমাদের ওপর আক্রমণ করেছিল, তবে সেটা ছিল বিশৃঙ্খল ও বিচ্ছিন্নভাবে। অন্যদিকে উ. কোরীয় সেনাদের তিনটি ইউনিট অত্যন্ত সুগঠিত ও সুশৃঙ্খলভাবে আক্রমণ করে, তাঁরা বিমানশক্তির সাহায্যও নেয়। 

তিনি বলেন, এসব ইউনিটের কাছে উচ্চ মানের গোলাবারুদ (অ্যামুনিশন) ছিল। প্রত্যেকের কাছে ছিল গ্রেনেড লঞ্চার, নাইট ভিশন-সহ অত্যাধুনিক সরঞ্জাম। 

 

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / রাশিয়া / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net