Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলেকে বিসিবির আর্থিক সহায়তা

খেলা

টিবিএস রিপোর্ট
27 January, 2025, 06:55 pm
Last modified: 28 January, 2025, 02:17 pm

Related News

  • দীপু দাস হত্যা: বাড়ি নির্মাণসহ ৫০ লাখ টাকা সহায়তার ঘোষণা সরকারের
  • এক বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা: বেতন-বোনাস পরিশোধে আর্থিক সহায়তা চায় বিজিএমইএ
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 

গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলেকে বিসিবির আর্থিক সহায়তা

চলতি বছর মন্টিনিগ্রোতে বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপ, শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ, হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টার ইভেন্টে খেলবেন তাহসিন তাজওয়ার জিয়া।
টিবিএস রিপোর্ট
27 January, 2025, 06:55 pm
Last modified: 28 January, 2025, 02:17 pm

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার পাশে দাঁড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছর দেশের বাইরে তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৯ বছর বয়সী এই তরুণ ফিদে মাস্টারকে আর্থিক সহায়তার ঘোষণা দিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২৭ জানুয়ারি এক বিবৃতিতে বিসিবি জানায়, তাহসিনকে ১৫ লাখ ৮০ হাজার টাকা দেবে তারা।

দাবার আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় অংশ নেওয়া ব্যয়সাপেক্ষক ব্যাপার। কোনো স্পন্সর ছাড়া সাধারণ কারও পক্ষে সেই খরচ বহন করা বেশ কষ্টসাধ্য। তাহসিন যেন সেই টুর্নামেন্টগুলো খেলে বাবার মতো গ্র্যান্ডমাস্টারের কীর্তি অর্জন করতে পারেন, এ কারণে বিসিবির এই উদ্যোগ।

বিবৃতিতে তাহসিনের সাফল্য কামনা করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'তাহসিন খুবই প্রতিভাবান একজন দাবাড়ু। কিংবদন্তি বাবার পদচিহ্ন ধরে তাকে এগোতে দেখা খুবই আনন্দের। গ্র্যান্ডমাস্টার হওয়ার দিকে চোখ রেখে আন্তর্জাতিক মাস্টার টাইটেল অর্জনের জন্য তার চেষ্টায় আমরা সমর্থন দিতে চাই। তাহসিনের যাত্রার অংশ হতে পেরে বিসিবি গর্বিত। আমরা মনে করি, দাবা ও দেশের খেলাধুলায় দারুণ অবদান রাখা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় মাত্র।'

বর্তমানে ২ হাজার ৩২৩ ফিদে রেটিং নিয়ে ফিদে মাস্টার হিসেবে আছেন তাহসিন। চলতি বছর মন্টিনিগ্রোতে বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপ, শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ, হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টার ইভেন্টে খেলবেন তিনি। আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের লক্ষ্যে এই তিন আসরে তাহসিনের অংশগ্রহণের খরচ বাবদ অর্থ সহায়তা দিল বিসিবি।

বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সবচেয়ে ধনী বিসিবি। অতীতে অন্য ফেডারেশন, খেলোয়াড়, সংগঠকদের সাহায্য করতেও কখনো কার্পণ্য করেনি সংস্থাটি। তাই তো কদিন আগে বিসিবির শরণাপন্ন হয়েছে দাবা ফেডারেশনও। নতুন বছরে দেশের দাবাড়ুদের বিদেশি কোচের অধীনে অনুশীলন ছাড়াও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠাতে বিসিবির কাছে ১ কোটি টাকা চেয়ে আবেদন করেছে দাবা ফেডারেশন। 

কেবল বিসিবিই নয়, এর আগে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে দাঁড়ান অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। গত বছরের নভেম্বরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে জিয়ার স্ত্রী ও ছেলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন জাতীয় দলের সাবেক এই ওয়ানডে অধিনায়ক। 

Related Topics

টপ নিউজ

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান / তাহসিন তাজওয়ার জিয়া / দাবাড়ু / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / আর্থিক সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • দীপু দাস হত্যা: বাড়ি নির্মাণসহ ৫০ লাখ টাকা সহায়তার ঘোষণা সরকারের
  • এক বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা: বেতন-বোনাস পরিশোধে আর্থিক সহায়তা চায় বিজিএমইএ
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net