Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
‘স্বেচ্ছাচারী’ আটক: সাংবাদিক দম্পতি শাকিল-রুপার আইনি দলের জাতিসংঘে অভিযোগ: ভিওএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2025, 08:05 pm
Last modified: 27 January, 2025, 01:09 pm

Related News

  • ভুয়া ওয়ারেন্টে সাংবাদিককে আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান

‘স্বেচ্ছাচারী’ আটক: সাংবাদিক দম্পতি শাকিল-রুপার আইনি দলের জাতিসংঘে অভিযোগ: ভিওএ

গ্রেপ্তারের পর থেকে দম্পতিকে ১৫০ দিনের বেশি সময় ধরে কারাগারে রাখা হয়েছে। তাদের আইনি দল দাবি করেছে, এ অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
টিবিএস রিপোর্ট
25 January, 2025, 08:05 pm
Last modified: 27 January, 2025, 01:09 pm
শাকিল আহমেদ (বামে) ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদের পক্ষে তাদের আন্তর্জাতিক আইনজীবী দল বুধবার (২২ জানুয়ারি) জাতিসংঘে তাদের আটক নিয়ে অভিযোগ দায়ের করেছে। দম্পতির আইনজীবীরা এ আটককে 'স্বেচ্ছাচারী' বলে অভিহিত করেছেন।

"সমালোচকদের দমন করতে আইন ব্যবহারের এটি একটি হাস্যকর [অ্যাবসার্ড] উদাহরণ। দুঃখজনকভাবে, এর ফলে তারা এখনো কারাগারে রয়েছেন," বলেছেন মানবাধিকার আইনজীবী কাওয়েলফিওন গ্যালাঘার।

এ সাংবাদিক দম্পতির পক্ষে আন্তর্জাতিক আইনি দলের নেতৃত্ব দিচ্ছেন গ্যালাঘার। ভয়েস অব আমেরিকাকে (ভিওএ) তিনি এসব কথা বলেন।

গত বছরের ২১ আগস্ট একাত্তর টেলিভিশনের সাবেক সংবাদ প্রধান শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপা (চ্যানেলটির সাবেক প্রতিবেদক ও সংবাদ উপস্থাপক) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

উত্তরা পূর্ব থানায় দণ্ডবিধির ৩০২, ১১৪ এবং ১০৯ ধারায় এ মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর থেকে দম্পতিকে ১৫০ দিনের বেশি সময় ধরে কারাগারে রাখা হয়েছে। তাদের আইনি দল দাবি করেছে, এ অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

লন্ডন-ভিত্তিক আইনজীবী গ্যালাঘার ভিওএ-কে বলেন, এটি সরকারের প্রতিশোধমূলক আইনের একটি উদাহরণ। সমালোচকদের দমন করতে আইনকে অপব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা এমন মানসিকতার জন্ম দিতে পারে এবং সে মানসিকতা আক্রমণ ও খুনের কারণ হতে পারে—এ ধরনের দাবি আইনগত দৃষ্টিকোণ থেকে অর্থহীন।

ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আর্বিট্রারি ডিটেনশন-এ অভিযোগ দায়ের করে গ্যালাঘার আশা প্রকাশ করেন যে, এ দম্পতির কারাবাসকে 'স্বেচ্ছাচারী' হিসেবে চিহ্নিত করবে জাতিসংঘের এ গ্রুপ।

"আমরা যা দেখছি তা হলো, কোনো যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের পুরোপুরি অন্যায্যভাবে কারাগারে রাখা হয়েছে," তিনি বলেন।

দেশ ছেড়ে যাওয়ার চেষ্টার সময় ফারজানা রুপা ও শাকিল আহমেদকে তাদের মেয়েসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-তে হস্তান্তর করা হয়।

পরিবারটি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে-৭১৩-এ ইস্তাম্বুল হয়ে প্যারিসে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে পুলিশের বিশেষ শাখার ছাড়পত্র না থাকায় ইমিগ্রেশন পুলিশ তাদের দেশ ত্যাগের অনুমতি দেয়নি।

Related Topics

টপ নিউজ

ফারজানা রুপা / শাকিল আহমেদ / সাংবাদিক দম্পতি / সাংবাদিক আটক / সাংবাদিক / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ভুয়া ওয়ারেন্টে সাংবাদিককে আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net