Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
ক্যান্সার কোষকে স্বাভাবিক কোষে পরিণত করার প্রযুক্তি উদ্ভাবন দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক

সায়েন্স ডেইলি
24 January, 2025, 06:05 pm
Last modified: 24 January, 2025, 07:39 pm

Related News

  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • ক্ষত নিয়ে পশু হাসপাতালে হাজির হনুমান, গিয়েছিল থানায়ও
  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা

ক্যান্সার কোষকে স্বাভাবিক কোষে পরিণত করার প্রযুক্তি উদ্ভাবন দক্ষিণ কোরিয়ার

দ্য কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) গত ২০ ডিসেম্বর ঘোষণা করেছে, বায়ো অ্যান্ড ব্রেইন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কোয়াং-হিউন চো এর নেতৃত্বে একটি গবেষণা দল একটি যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই প্রযুক্তি ক্যান্সার কোষগুলোকে ধ্বংস না করে তাদের পরিবর্তন করে কোলন কোষগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। ফলে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচা যাবে।
সায়েন্স ডেইলি
24 January, 2025, 06:05 pm
Last modified: 24 January, 2025, 07:39 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

এবার দক্ষিণ কোরিয়ার গবেষকেরা ক্যান্সার চিকিৎসায় একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই প্রযুক্তিতে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার পরিবর্তে সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে।

বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসা প্রযুক্তির উন্নতি হয়েছে। তবে এখনও প্রায় সকল ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে মূলত ক্যান্সার আক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয়। তবে এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন- ক্যান্সার কোষগুলো প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে এবং এই প্রক্রিয়ায় স্বাভাবিক সুস্থ কোষও ধ্বংস হতে পারে।

দ্য কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) গত ২০ ডিসেম্বর ঘোষণা করেছে, বায়ো অ্যান্ড ব্রেইন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কোয়াং-হিউন চো এর নেতৃত্বে একটি গবেষণা দল একটি যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই প্রযুক্তি ক্যান্সার কোষগুলোকে ধ্বংস না করে তাদের পরিবর্তন করে কোলন কোষগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। ফলে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচা যাবে।

আমরা জানি, অসংখ্য ছোট ছোট কোষ দিয়ে মানুষের শরীর তৈরি হয়। নির্দিষ্ট সময় পরপর এসব কোষ মারা যায়। পুরনো কোষের জায়গায় জন্ম নেয় নতুন কোষ। দেহের কোষগুলো নিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়। তবে ক্যান্সারের ক্ষেত্রে এই কোষের বিভাজন চলে অনিয়ন্ত্রিতভাবে।

গবেষক দলটি লক্ষ্য করেছেন, অনকোজেনেসিস  বা ক্যান্সার হওয়ার প্রক্রিয়ায় স্বাভাবিক কোষগুলো তাদের স্বাভাবিক পরিবর্তনের ধারা থেকে পিছিয়ে যায়। অর্থাৎ, এই কোষগুলো স্বাভাবিক পরিবর্তনের ধারা না মেনে অনিয়ন্ত্রিত আচরণ করতে শুরু করে, যা ক্যান্সারের সূচনা করে।

এই ধারণা থেকে তারা একটি 'ডিজিটাল টুইন' তৈরি করেছেন, যা স্বাভাবিক কোষের বিভাজনের ধারার সঙ্গে সম্পর্কিত জেনেটিক নেটওয়ার্কের ডিজিটাল কপি বা 'ডিজিটাল টুইন' তৈরি করে।

এটি একটি ভার্চুয়াল মডেল বা সিমুলেশন। এটি মূলত কোষের পরিবর্তন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য একটি ডিজিটাল মডেল তৈরি করা। এরপর সিমুলেশন বিশ্লেষণের মাধ্যমে গবেষকরা ধাপে ধাপে সেই গুরুত্বপূর্ণ মলিকুলার সুইচগুলো শনাক্ত করেছেন, যেগুলো স্বাভাবিক কোষের পরিবর্তন ঘটায়। এই মলিকুলার সুইচগুলো শনাক্ত করে তারা ক্যান্সার কোষগুলোকে স্বাভাবিক কোষে পরিণত করার উপায় খুঁজতে থাকেন।

এরপর এই মলিকুলার সুইচগুলো কোলোন ক্যান্সারের কোষগুলোতে প্রয়োগ করে তারা ক্যান্সার কোষগুলো স্বাভাবিকের মতো অবস্থায় ফিরে যেতে দেখেন।

মলিকুলার এবং সেলুলার পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রাণী নিয়ে করা গবেষণায় এই পরীক্ষার ফলাফল নিশ্চিত হওয়া গেছে।

এই গবেষণা দেখায় যে, ক্যান্সার কোষের জেনেটিক নেটওয়ার্কের ডিজিটাল টুইন বিশ্লেষণের মাধ্যমে ধাপে ধাপে ক্যান্সার কোষ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে।

এই গবেষণার ফলাফল ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসায় এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।

প্রফেসর কুয়াং-হিউন চো বলেছেন, 'ক্যান্সার কোষকে আবার স্বাভাবিক কোষে পরিণত করা একটি চমকপ্রদ ঘটনা। এই গবেষণা প্রমাণ করে যে, ক্যান্সার কোষকে ধাপে ধাপে স্বাভাবিক কোষে পরিণত করা সম্ভব।'

তিনি আরও জোর দিয়ে বলেন, 'এই গবেষণা ক্যান্সার কোষকে স্বাভাবিক কোষে পরিণত করার মাধ্যমে, রিভার্স ক্যান্সার থেরাপির একটি নতুন ধারণা উপস্থাপন করেছে। এটি স্বাভাবিক কোষের পরিবর্তনের প্রক্রিয়াকে বিশ্লেষণ করে ক্যান্সার রিভার্স থেরাপির জন্য লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে।'

এই গবেষণার ফলাফল 'বায়োরিভার্ট' কোম্পানিতে স্থানান্তরিত হবে এবং এটি ব্যবহার করে ক্যান্সার রিভার্স থেরাপির উন্নয়নের কাজ শুরু হবে।

Related Topics

টপ নিউজ

ক্যান্সার / দক্ষিণ কোরিয়ার / মৌলিক প্রযুক্তি / চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

Related News

  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • ক্ষত নিয়ে পশু হাসপাতালে হাজির হনুমান, গিয়েছিল থানায়ও
  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net