Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বাজার কারসাজি ঠেকাতে সরকারের খাদ্য মজুদ বাড়ানো হবে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
22 January, 2025, 05:05 pm
Last modified: 26 January, 2025, 02:40 pm

Related News

  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি

বাজার কারসাজি ঠেকাতে সরকারের খাদ্য মজুদ বাড়ানো হবে: অর্থ উপদেষ্টা

আজ বুধবার (২২ জানুয়ারি) সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। 
টিবিএস রিপোর্ট 
22 January, 2025, 05:05 pm
Last modified: 26 January, 2025, 02:40 pm
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফলন নেই। সরকারের হাতে পর্যাপ্ত মজুদ না থাকলে– ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ীরা নানাভাবে ম্যানুপুলেট (বাজার কারসাজি) করতে চেষ্টা করে। সেজন্য আমদানির মাধ্যমে সরকারের খাদ্য মজুদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সরবরাহ নিশ্চিত করা হবে।

আজ বুধবার (২২ জানুয়ারি) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, "সরকার যেসব খাতে খাদ্য সরবরাহ করে–- সেগুলোতে সরবরাহ নিশ্চিত করা হবে। তাই খাদ্য মজুদ করতে চাই। তা না থাকলে ব্যবসায়ীরা সুযোগ নেবার চেষ্টা করে। তাই আমদানি করে হলেও– সবসময় মজুদ যথাযথ রাখতে চাই।" 

এসময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, অকাল বন্যার কারণে আউশ ও আমনের উৎপাদন– লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি। ফলে সরকারের অভ্যন্তরীণ সংগ্রহে ঘাটতি আছে। আগামী বোরো মৌসুমে ভালো ফলন হলে ঘাটতি কমবে। 

তিনি বলেন, সরকার বোরো মৌসুমের জন্য অপেক্ষা করবে না। এজন্য চাল ও গম আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করা গেলে খরচ কম হয়। কিন্তু অন্যান্য দেশ থেকেও আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি ঘাটতি হবে না।

আলী ইমাম মজুমদার বলেন, "চাল ও গম মিলিয়ে ১০ লাখ টন আমদানি পাইপলাইনে আছে। বোরো সংগ্রহ চাহিদা অনুযায়ী না হলে আমদানির পরিমাণ আরো বাড়বে। যে কোন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে সরকার। ভারত ছাড়া মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানি করা হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বেশিরভাগ চাল কেনা হচ্ছে। ভারতে দাম কম ও পরিবহন সহজ। তবে অন্য দেশ থেকেও আনা হবে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন ও ভিয়েতনাম থেকে ১ লাখ টন আমদানি করা হবে। আর বিশ্ববাজার থেকে ৩ লাখ টনের মতো গম আমদানি হবে। যার বেশিরভাগই রাশিয়া থেকে।"

তিনি বলেন, বাজারে চালের দামের অস্থিরতা কিছুটা কমেছে। যদিও ক্রমান্বয়ে দাম কমে আসছে।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, "কারও প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি। রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য ও সেবায় ভ্যাট বা কর বাড়ানো হয়নি। যেসব পণ্যের ভ্যাট বেড়েছে— সেগুলো অত্যাবশ্যকীয় না। বিশ্বের মধ্যে বাংলাদেশের রাজস্ব আয় অন্যতম কম। এতো কম ট্যাক্স দিয়ে ভালো কিছু প্রত্যাশা করা ঠিক নয়।" 

তিনি বলেন, "১২৫ টাকা দিয়ে পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায়? খাবেন ৬০০/৭০০ টাকা, কিন্তু ভ্যাট দিবেন না! গ্লোরিয়া জিন্স থেকে কফি খাবেন, ওখানে ১৫ টাকা দিতে বাধছে। এমন প্রবণতা হলে তো কঠিন।"

 

Related Topics

টপ নিউজ

খাদ্য মজুদ / আমদানি / অর্থ উপদেষ্টা / ড. সালেহউদ্দিন আহমেদ / খাদ্য উপদেষ্টা / আলী ইমাম মজুমদার / বাজার কারসাজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net