Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক হ্রাস ও আগাম কর প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2025, 10:45 am
Last modified: 21 January, 2025, 11:10 am

Related News

  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’
  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • ট্যাক্স না কমিয়ে, ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের
  • ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক হ্রাস ও আগাম কর প্রত্যাহার

বায়ুদূষণ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এয়ার পিউরিফায়ারের মতো কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম সহজলভ্য করতে এটি আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক কমানো ও আগাম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
টিবিএস রিপোর্ট
21 January, 2025, 10:45 am
Last modified: 21 January, 2025, 11:10 am
এয়ার পিউরিফায়ার। ছবি: সংগৃহীত

বর্তমানে ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য শহর বায়ুদূষণের শীর্ষে রয়েছে। এটি জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক এবং জনগণের জন্য ব্যাপক আর্থিক ক্ষতি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এয়ার পিউরিফায়ারের মতো কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম সহজলভ্য করতে ও জনস্বার্থে এটি আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক এবং আগাম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে এয়ার পিউরিফায়ারের আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক (সিডি) ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। পাশাপাশি, ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫ শতাংশ আগাম কর (এটি) প্রত্যাহার করা হয়েছে। এর ফলে, এয়ার পিউরিফায়ারের আমদানির ওপর মোট করভার ৫৮.৬০ শতাংশ থেকে কমে ৩১.৫০ শতাংশ হয়ে যাবে।

এই প্রজ্ঞাপনের ফলে, প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ ১ হাজার ৫০০ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত কমবে। আমদানি ব্যয় কমার ফলে এয়ার পিউরিফায়ার সহজলভ্য ও কম দামে পাওয়া যাবে।

এনবিআর আশা করছে, এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহার জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে সহায়ক হবে।

এয়ার পিউরিফায়ার মূলত স্বাস্থ্যজনিত কারণে অভ্যন্তরীণ বায়ুর মান উন্নত করতে ব্যবহৃত হয়। সম্প্রতি, দেশে বায়ু মান নিয়ে উদ্বেগ বাড়ায়, এয়ার পিউরিফায়ারের আমদানি বৃদ্ধি পেয়েছে।

তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক কমানো মূলত সমাজের একটি ছোট অংশের উপকারে আসবে এবং এটি জনস্বাস্থ্যের উন্নতিতে তেমন ভূমিকা রাখবে না।

টিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বায়ু ও শব্দদূষণ বিশেষজ্ঞ এবং এয়ার পিউরিফায়ার গবেষক অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, "এয়ার পিউরিফায়ার প্রধানত ধনী শ্রেণির জন্য সহজলভ্য। এই শ্রেণির জন্য শুল্ক কমানোর ফলে জনস্বাস্থ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না।"

তিনি আরও যোগ করেন, "এয়ার পিউরিফায়ারের ওপর মনোযোগ দেওয়ার পরিবর্তে, বায়ুদূষণের মূল কারণগুলো মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।"

তবে, তিনি উল্লেখ করেন, "যদি শুল্ক সুবিধাটি চিকিৎসার জন্য ব্যবহৃত এয়ার পিউরিফায়ারের জন্য দেয়া হয়, তবে তা গ্রহণযোগ্য হবে।"
 

Related Topics

টপ নিউজ

এয়ার পিউরিফায়ার / আমদানি শুল্ক / আগাম কর / এনবিআর / ঢাকার বায়ুদূষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’
  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • ট্যাক্স না কমিয়ে, ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের
  • ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net