Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
স্টার্টআপ বাংলাদেশের ৫ কোটি টাকা বিনিয়োগ ফিরে পেল টেন মিনিট স্কুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2025, 07:05 pm
Last modified: 16 January, 2025, 07:10 pm

Related News

  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • বিনিয়োগ বাড়লে এডিপির আকার কম হলেও অর্থনীতিতে বড় সমস্যা হতো না: পরিকল্পনা উপদেষ্টা

স্টার্টআপ বাংলাদেশের ৫ কোটি টাকা বিনিয়োগ ফিরে পেল টেন মিনিট স্কুল

‘চুক্তি অনুযায়ী স্টার্টআপ বাংলাদেশ ৫ কোটি টাকা দুই ধাপে ছাড় করবে। প্রথম ধাপে আড়াই কোটি টাকা ইতিমধ্যে ছাড় করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
16 January, 2025, 07:05 pm
Last modified: 16 January, 2025, 07:10 pm

সরকারি উদ্যোগে পুনরায় বিনিয়োগ পেল এডটেক প্ল্যাটফর্ম 'টেন মিনিট স্কুল'। ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ৫ কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করেছে। আগের আওয়ামী লীগ সরকার এটি বাতিল করেছিল। প্রতিষ্ঠানটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "টেন মিনিট স্কুলে বিনিয়োগের সিদ্ধান্ত কখনোই বাতিল হয়নি। বিশেষ পরিস্থিতিতে গত জুলাইয়ে এই বিনিয়োগ স্থগিত করা হয়েছিল।"

"তবে এ ধরনের একটি সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ না করার কোনো যৌক্তিক কারণ নেই। তাই আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে," বলেন তিনি।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক টিবিএসকে বলেন, "চুক্তি অনুযায়ী স্টার্টআপ বাংলাদেশ ৫ কোটি টাকা দুই ধাপে ছাড় করবে। প্রথম ধাপে আড়াই কোটি টাকা ইতিমধ্যে ছাড় করা হয়েছে।"  

২০১৫ সালে আয়মান সাদিক টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামূলক কনটেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে।  

এর আগে, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে আয়মান সাদিকের প্রকাশ্য সমর্থনের কারণে তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করেন।  

প্রতিমন্ত্রী পলক বলেছিলেন, "বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলে সরকার ব্যবস্থা নেবেই।"  

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড গত ছয় মাসে বিভিন্ন প্রতিষ্ঠানে ১১.১০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ৯.০২৫ কোটি টাকা ইতোমধ্যে ছাড় হয়েছে। সাম্প্রতিক বিনিয়োগপ্রাপ্ত স্টার্টআপগুলোর মধ্যে রয়েছে টেন মিনিট স্কুল, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড, শেয়ারট্রিপ এবং পেরেন্টসকেয়ার লিমিটেড।

Related Topics

টপ নিউজ

টেন মিনিট স্কুল / বিনিয়োগ / স্টার্টআপ বাংলাদেশ / স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • বিনিয়োগ বাড়লে এডিপির আকার কম হলেও অর্থনীতিতে বড় সমস্যা হতো না: পরিকল্পনা উপদেষ্টা

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net