Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
রাজউক প্লট জালিয়াতি: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 January, 2025, 02:30 pm
Last modified: 14 January, 2025, 02:53 pm

Related News

  • হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
  • ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

রাজউক প্লট জালিয়াতি: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের

রাজউক থেকে প্লট পাওয়ার আবেদনের জন্য যে শর্তাবলী রয়েছে, সেখানে তারা তথ্য গোপন করেছেন।
টিবিএস রিপোর্ট
14 January, 2025, 02:30 pm
Last modified: 14 January, 2025, 02:53 pm
ছবি: টিবিএস

ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে পূর্বাচলে প্লট গ্রহণের অভিযোগে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্তার হোসেন জানান, রাজউক থেকে প্লট পাওয়ার আবেদনের জন্য যে শর্তাবলী রয়েছে, সেখানে তারা তথ্য গোপন করেছেন।

দুদক দুটি পৃথক মামলায় সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করেছে। সজীব ওয়াজেদ জয়ের মামলায় সহায়তা প্রদানকারী হিসেবে আসামি করা হয়েছে শেখ হাসিনাকে।

এছাড়া, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউক কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে, জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা, গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গতকাল (১৩ জানুয়ারি) রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা ও তার ভাগ্নি যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের প্রভাবে পূর্বাচলে ৬০ কাঠার মধ্যে ৩টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে আরও তিনটি মামলা করে দুদক।

তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আসামি করা হয়েছে। এছাড়া পৃথকভাবে শেখ রেহানা, রিজওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তীকে আসামি করা হয়। আর প্লটগুলো বরাদ্দ দেয়ায় আসামি করা হয়েছে গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সংশ্লিষ্ট ১৪ কর্মকর্তাকে ।

গত বছরের ২৬ ডিসেম্বর দুদক শেখ হাসিনা, শেখ রেহানা, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা, রেহানার ছেলে ববি, মেয়ে আজমিনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের বিরুদ্ধে ৬০ কাঠা সরকারি জমি বেআইনিভাবে দখলের অভিযোগে তদন্ত শুরু করে।

সেই সময় দুদকের মহাপরিচালক সাংবাদিকদের জানান, শেখ পরিবারের সদস্যরা গোপনে এবং বেআইনিভাবে সেক্টর ২৭-এর রোড ২০৩-এ প্রস্তাবিত কূটনৈতিক অঞ্চলের ১০ কাঠা করে ৬টি প্লট দখল করেন। তারা ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে এই প্লটগুলো বরাদ্দ নেন।

উচ্চ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ২০২২ সালে এই প্লটগুলো গ্রহণ করেন। বিষয়টি তখন উচ্চ গোপনীয়তার আওতায় রাখা হয়।

রাজউকের ডেপুটি ডিরেক্টর (এস্টেট অ্যান্ড ল্যান্ড-৩) নায়েব আলী শরীফের সই করা চূড়ান্ত বরাদ্দপত্র অনুসারে, প্রতি কাঠার মূল্য ধরা হয় ৩ লাখ টাকা। অর্থাৎ ১০ কাঠার প্রতিটি প্লটের মূল্য নির্ধারিত হয় ৩০ লাখ টাকা।

শেখ হাসিনার জন্য সেক্টর ২৭-এর রোড ২০৩-এর প্লট ৯ বরাদ্দ করা হয়। বরাদ্দপত্রটি তার নামে ইস্যু হয় ২০২২ সালের ৩ আগস্ট।

Related Topics

টপ নিউজ

রাজউক / শেখ হাসিনা / সজীব ওয়াজেদ জয় / প্লট জালিয়াতি / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
  • ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net