Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন তামিম ইকবাল

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
10 January, 2025, 07:25 pm
Last modified: 10 January, 2025, 07:33 pm

Related News

  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের দাবি শিক্ষক সমিতির
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন তামিম ইকবাল

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের পর ঘটা এক ঘটনায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের বিরুদ্ধে আচরণবিধির লেভেল-১ এর ২.৬ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
10 January, 2025, 07:25 pm
Last modified: 10 January, 2025, 07:33 pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের পর ঘটা এক ঘটনায় ফরচুন বরিশালের অধিনায়কের বিরুদ্ধে আচরণবিধির লেভেল-১ এর ২.৬ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ কারণে তামিমকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে সতর্কবার্তাও।

বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাতুল। তিনি জানান, আম্পায়ারদের রিপোর্ট এবং সংশ্লিষ্ট প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। নিয়ামুর বলেন, 'শাস্তি হিসেবে আমরা তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছি এবং আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছি।'

রংপুর-বরিশালের মধ্যকার উত্তেজনায় ঠাসা ম্যাচের পর ঘটনাটি ঘটে। ড্রেসিং রুমে ফিরতে ফিরতে হাত মেলাচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা। এর মাঝেই হঠাৎ উত্তপ্ত অবস্থা, যেখানে মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। কারও দিকে তেড়ে যাচ্ছিলেন অভিজ্ঞ এই ওপেনার, তাকে থামানোর চেষ্টা করছিলেন রংপুরের এক কর্মকর্তা। 

খোঁজ নিয়ে জানা যায়, রংপুরের ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম। হেলসের মুখভঙ্গি আপত্তিকর মনে হওয়ায় বিতণ্ডায় জড়ান তিনি, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। যেটা তামিমের কাছে অস্বাভাবিক মনে হয়। রংপুরের ব্যাটসম্যানকে তামিম বলেন, 'এ রকম করছো কী কারণে, কিছু বলতে চাইলে মুখে বলো। পুরুষের মতো আচরণ করো।'

তামিমের এমন কথা শুনে হেলসও কিছু বলে ওঠেন। এরপরই অবস্থা উত্তপ্ত হয়ে ওঠে। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান হাত মেলাতে গেলেও ক্ষুব্ধ তামিম সেদিকে নজর না দিয়ে কথা বলতে বলতে হেলসের দিকে তেড়ে যেতে থাকেন। বরিশালের অধিনায়ককে থামাতে এগিয়ে যান রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। তিনি তামিমকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন। হেলসকে ফিরিয়ে নেন রংপুরের শেখ মেহেদি হাসান।  

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ফরচুন বরিশাল / রংপুর রাইডার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / শাস্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের দাবি শিক্ষক সমিতির
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net